,

কোরবানির পশু জবাই করতে হবে নির্দিষ্ট স্থানে

news-image

 বাংলাদেশে আসন্ন কোরবানির ঈদে শহরগুলোতে রাস্তায়-বাড়িতে যেখানে-সেখানে পশু জবাই নিরুৎসাহিত করার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের সবগুলো সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় এলাকায় নির্দিষ্ট কিছু খোলা জায়গা বেছে সেখানে কোরবানি দেওয়ার মত উপযোগী করে তুলতে । এব্যাপারে নির্দেশনা গেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে।

যত্রতত্র পশু কোরবানি বন্ধে তারা ঠিক কি কি করতে চাইছেন জানতে চাইলে মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক বলেন, বাংলাদেশে যে ১১টি সিটি কর্পোরেশন এবং ৩২৩টি পৌরসভা রয়েছে, সেগুলোর মেয়র এবং কাউন্সিলররা ঠিক করবেন কোথায় কোথায় কোরবানির পশু জবাই করা যাবে।

তিনি বলেন, ‘এটা স্কুলের মাঠ হতে পারে, পরিত্যক্ত কোন জায়গা হতে পারে। কোন অফিসিয়াল এরিয়ার একটা কম্পাউন্ড হতে পারে। লোকজনকে একটা নির্দিষ্ট স্থানে পশু নিয়ে সেখানে কোরবানি দিতে হবে।’

তবে আবদুল মালেক বলেন, সরকারের এই উদ্যোগ বাধ্যতামূলক কিছু নয়। কিন্তু তারা মানুষকে উদ্বুদ্ধ করছেন নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিতে যাতে শহরের পরিবেশ সুন্দর থাকে, বর্জ্য অপসারণের কাজ সহজ হয়্।

তিনি জানান, এজন্যে মসজিদের ইমামদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হবে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ