বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮০ বছরের পুরানো লজ্জায় অস্ট্রেলিয়া!

news-image

আজ থেকে প্রায় ৮০ বছর আগে এমন লজ্জায় পড়েছিল অস্ট্রেলিয়া দল। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬০ রানে অলআউট হওয়ার লজ্জা নিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে চতুর্থ টেস্টের প্রথম ইনিংস শেষ করলো অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়াকে এমন লজ্জার ফেলার প্রধান নায়ক হল স্টুয়ার্ট ব্রড। মাত্র ১৫ রানে ৮ উইকেট তুলে নিয়ে ক্যারিয়ার সেরা বল করে অজি ব্যাটসম্যানদের উপর এক প্রকার তান্ডব চালিয়েছেন।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার যত সর্বনিন্ম সংগ্রহ তার দশটির মধ্যে নয়টিই ইংল্যান্ডের বিপক্ষে। একটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যা ২০১১ সালে। তবে আজকের ম্যাচে যে সর্বনিন্ম ইনিংসটি খেলেছে অস্ট্রেলিয়া তা ইংলেন্ডের বিপক্ষে ১৯৩৬ সালের পর অর্থাৎ প্রায় ৮০ বছর পর এই প্রথম। টেস্ট ক্রিকেটের ৭০ তম ম্যাচে অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে কম ইনিংস খেলেছিল তাও আবার ইংল্যান্ডের বিপক্ষে ১৯০২ সালে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ৬০ রানে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ১৯৮৮ সালে। তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম তাদের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া মাত্র ৬০ রানে অলআউট হল।

আজকের ম্যাচে অস্ট্রেলিয়া ব্যাট করেছে মোট ১০০ মিনিট যার ৬০ মিনিট মোকাবেলা করতে হয়েছে ব্রডের বলে। তবে এই ১০০ মিনিটে অস্ট্রেলিয়ার সব ব্যাটসম্যান মিলে খেলেছে মাত্র ১৮ ওভার ৩ বল। যা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়। আগে ১৮ ওভার খেলেছিল দক্ষিণ আফিকার বিপক্ষে ২০১১ সালে। এমনকি দুই ব্যাটসম্যান ছাড়া কেউ দুই অংকের ঘরে পৌছাতেই পারেনি, তার মধ্যে আবার তিন জনের রয়েছে শূন্য রান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার ইনিংস শেষে অস্ট্রেলিয়া ব্যাট করছে। তাদের সংগ্রহ ৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৩ রান।

– See more at: http://www.bd24live.com/bangla/article/55174/index.html#sthash.6RRi1wau.dpuf

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা