,

টুইন টাওয়ারের স্থানে জন্ম নেওয়া প্রথম শিশু অ্যাসেনাট

news-image

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী  হামলার পর ওই স্থানে প্রথম জন্ম নেওয়া সেই কন্যা শিশুটির নাম রাখা হয়েছে অ্যাসেনাট। গত মঙ্গলবার ওয়ার্ড ট্রেড সেন্টার বা বিশ্ব বাণিজ্যকেন্দ্রের ট্রেন স্টেশনে এক নারী একটি সুস্থ কন্যাশিশুর জন্ম দেন। ৯/১১-এর সন্ত্রাসী হামলার পর এই প্রথম ওই স্থানে কোনো শিশুর জন্ম হলো।

নিউ ইয়র্কের কুইন্সের ওই নারী স্থানীয় সময় দিবাগত রাত আড়াইটার দিকে শিশুটির জন্ম দেন। তাঁকে সহযোগিতা করে পোর্ট অথরিটি পুলিশ। ছয় পাউন্ড ওজন নিয়ে জন্ম নেওয়া মেয়ে শিশুটির নাম রাখা হয়েছে অ্যাসেনাট। পোর্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, ওই নারী তাঁর প্রসব বেদনা  অনুভবের কথা জানান। পোর্ট অথরিটি পুলিশ তাঁর ডাকে সাড়া দেয়। সন্তান জন্ম দেওয়ার জন্য কর্মকর্তারা এলাকাটিকে প্রস্তুত করেন। কয়েক মিনিটের মধ্যে জরুরি চিকিৎসাসেবা হাজির হয়। পরে ওই নারী একটি কন্যাশিশু জন্ম দেন। ঘটনার সময় ওই নারীর সঙ্গে তাঁর স্বামী ও দুই বছর বয়সী এক ছেলে সন্তান ছিল। সন্তান প্রসবের পর মা ও নবজাতককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে কর্তৃপক্ষ। পোর্ট অথরিটির মুখপাত্র জো পেনটানগেলো বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর এই প্রথম সেখানে কোনো শিশু জন্ম নিল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ