বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও কমলো স্বর্ণের দাম

news-image

দেশে আবারও কমানো হলো স্বর্ণের দাম। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত স্বর্ণের দাম কমানো হয়েছে। 
বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে স্বর্ণ ও রূপার নতুন দর নির্ধারণ করা হয়েছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। নতুন ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ৪১ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেট ৩৯ হাজার ৬৫৭ টাকা ও ১৮ ক্যারেট ৩৩ হাজার ৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতনী স্বর্ণ প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৮৭০ টাকা।
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রূপার (ক্যাডমিয়াম) দামও। প্রতিভরি ২১ ক্যারেট রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, বুধবার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪২ হাজার ৯৮২ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৮৮২ টাকা ও ১৮ ক্যারেট ৩৪ হাজার ২৩৪ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি ভরি সনাতনী স্বর্ণ ২২ হাজার ৮৬১ টাকায় এবং রূপা ৯৯১ টাকায় বিক্রি হচ্ছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়া বা কমার প্রেক্ষিতে দেশীয় বাজারেও দাম সমন্বয় করে থাকে বাজুস। আন্তর্জাতিক বাজারের স্বর্ণের দাম কমে সম্প্রতি পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসলে দর সমন্বয় করে সর্বশেষ গত ২২ জুলাই দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস।
এদিকে বুধবারও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। এদিন এশিয়ার বিভিন্ন বাজারে আউন্সপ্রতি (২৮.৩৫ গ্রাম) স্বর্ণ বিক্রি হয় ১ হাজার ৮৫.৭২ ডলারে, যা মঙ্গলবারের চেয়ে ৬.৯৩ ডলার কম।
 

       

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা