বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাচার বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ধীর গতি

news-image

সাগরপথে পাচার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজ চলছে ধীর গতিতে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) বাংলানিউজকে জানিয়েছে, চলতি বছরে ১২ মে থেকে ৫ আগস্ট পর্যন্ত সমুদ্রপথে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও মায়ানমারে পাচার বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ১৫০১ জন। পাচার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার এ হার ৫০ শতাংশের চেয়ে বেশি।

দেশে ফিরে আসার অপেক্ষায় এ দেশগুলোতে এখনও আছেন সনাক্ত হওয়া ১০৮৯ বাংলাদেশি।  

পররাষ্ট্র সচিব শহীদুল হক এ কথা স্বীকার করে বলেন, পাচার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কিছু সময় লাগছে। তাদের সনাক্ত করতে কিছুটা সময় লাগায় এমনটা হচ্ছে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিদিনই কয়েকজন করে ফিরে আসছেন।

মানবপাচার বন্ধ করা গেছে কিনা- এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে পাচার একেবারে বন্ধ হয়ে গেছে কিনা, এখনই তা বলা যাবে না। তাছাড়া এখন সমুদ্র উত্তাল রয়েছে। এ সময় সাধারণত সমুদ্রপথে পাচার বন্ধ থাকে।

পাচার বাংলাদেশিদের ফিরিয়ে আনা বিষয়ে তথ্য জানিয়ে আইএমও’র বাংলাদেশের সিনিয়র প্রজেক্ট সমন্বয়কারী মোহাম্মদ শাকিল মনসুর বলেন, চারটি দেশে এ পর্যন্ত ২৫৯০ জনকে বাংলাদেশি হিসেবে সনাক্ত করা গেছে। এদের মধ্যে ইন্দোনেশিয়ায় ৭৮১ জন, মালয়েশিয়া ৭১৬, মায়ানমারে ৯৫১ জন ও থাইল্যান্ডে ১৪২ জন।  এদের মধ্য থেকে দেশে ফিরেছেন মোট ১৫০১ জন। ফেরার অপেক্ষায় আছেন ১০৮৯ জন। চলতি সপ্তাহে আরও ১৫০ জনকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও তিনি জানান।

মোহাম্মদ শাকিল মনসুর আরও জানান, পাচার হওয়াদের মিয়ানমার থেকে সড়ক পথে আনা হলেও, বাকি তিনটি দেশে থেকে বিমান পথে ফিরিয়ে আনা হচ্ছে। এ পর্যন্ত ফেরত আসাদের মধ্যে ১৮ বছরে নিচের ৭০ শিশুও  রয়েছে।

আইএমও’র ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর বলেন, পাচার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা নিয়ে প্রথম থেকেই আমি কক্সবাজার এলাকায় কাজ করে আসছি। আইনশৃঙ্খলা বাহিনী পাচার রোধে আগের চেয়ে যথেষ্ট সোচ্চার রয়েছে। বেশ কিছুদিনের মধ্যে নতুন কোনো পাচারের খবর পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা