,

অটোরিকশা নিয়ে আপস নয়, চার লেন হলে আলাদা রাস্তা’

news-image

মহাসড়কে অটোরিকশা চলাচলে দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে কোন ধরনের আপস করা হবে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়ক চার লেনে উন্নীত করলে ছোট যানবাহনের জন্য আলাদা রাস্তা করা হবে। আজ বুধবার চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, মহাসড়কে এই মুহূর্তে অটোরিকশা চলবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন বড় রাস্তাগুলোর পাশে একটা লেনের জায়গা রাখতে। ভবিষ্যতে আমরা যে রাস্তাগুলো করব, সেখানে বাইলেন থাকবে। মন্ত্রী বলেন, দেশে তিন হাজার কিলোমিটার মহাসড়ক রয়েছে। সেখানে অটোরিকশা চলাচল না করলেও দেশে আরও সাড়ে ১৮ হাজার কিলোমিটার রাস্তা আছে, যেখানে অটোরিকশা চলাচল করতে পারবে। মহাসড়কে অটোরিকশার মতো ছোট যানবাহনগুলোকে ‘মরণ ফাঁদ’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আগে জীবন, তারপর জীবিকা। চালক-মালিকদের কাছে অনুরোধ করব, বাইলেন হওয়ার আগে তিন হাজার কিলোমিটার মহাসড়কে তারা যেন অটোরিকশা না চালান।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর