,

মার্কিন বিমানে শিকারের মৃত পশু বহন নিষিদ্ধ

news-image

'সিসিল'কে হত্যার দায়ে মার্কিন দন্ত চিকিৎসক ওয়াল্টার পামারের বিচারের দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রের ক`টি প্রধান এয়ারলাইন্স ঘোষণা করেছে যে বণ্য পশু শিকার করে সেগুলোর অঙ্গ-প্রত্যঙ্গ কেউ বিমানে নিয়ে আসতে চাইলে, তারা সেটি হতে দেবে না।

আফ্রিকার দেশ জিম্বাবুয়ের সুপরিচিত `সিসিল` নামে এক সিংহকে অবৈধভাবে শিকারের পর ডেল্টা, ইউনাইটেড এবং অ্যামেরিকান এয়ারলাইন্সের তরফ থেকে এই ঘোষণা করা হয়। এক যৌথ বিবৃতিতে বিমান সংস্থাগুলো বলছে, এখন থেকে সিংহ, গন্ডার, চিতাবাঘ আর বুনো মোষের অঙ্গপ্রত্যঙ্গ তারা পরিবহন করবে না।

আফ্রিকার বেশ ক`টি শহর ডেল্টা এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পরিচালনা করে। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের এক দন্ত চিকিৎসক ওয়াল্টার পামার তাঁর তীর-ধনুক এবং বন্দুক দিয়ে সিসিলকে হত্যা করেন। এরপর এ নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠে।

১৩-বছর বয়সী `সিসিল` ছিল জিম্বাবুয়ের হোয়াঙ্গি ন্যাশনাল পার্কের সবচেয়ে সুপরিচিত বন্যপ্রাণী। ওদিকে এই বেআইনি শিকারের দায়ে জিম্বাবুয়ের পেশাদার শিকারি থিও ব্রংকহর্স্ট এবং একটি খামারের মালিক অনেস্ট এন্ডলুভুকে আদালতের কাঠগড়ায় তোলা হয়েছে।

ওয়াল্টার পামারের সঙ্গী হিসেবে তারা শিকার অভিযানে সহায়তা করেন বলে অভিযোগ করা হচ্ছে। জিম্বাবুয়ের পুলিশ বলছে, পামারকেও এই ঘটনার জন্য বিচারের মুখোমুখি করা হবে। জিম্বাবুয়েতে এই শিকার অভিযানের পেছনে পামার ৫০,০০০ ডলার খরচ করেন। বে-আইনিভাবে সিসিলকে হত্যার দায়ে ওয়াল্টার পামারের বিচার দাবি করে অনলাইনে এক আবেদনে সই করেছেন আড়াই লাখেরও বেশি মানুষ। -বিবিসি 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর