,

ভারতে কয়েক মিনিটের ব্যবধানে দুটি ট্রেন লাইনচ্যুত: নিহত ৩১, আহত ২৫

news-image

আন্তর্জাতিক ডেস্কভারতের মধ্য প্রদেশে ভয়াবহ দুটি ট্রেন দুর্ঘটনায় ১০ নারী ও ৫ শিশুসহ কমপক্ষে ৩১ যাত্রী নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার তৎপরতা পরিচালনাকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মধ্যরাতের অল্প সময় আগে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। মাচাক নদীর ওপর একটি ছোট রেল-সেতু অতিক্রম করার সময় কয়েক মিনিটের ব্যবধানে দুটি ট্রেন লাইনচ্যুত হয়। ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় ফুলে-ফেঁপে ওঠা নদীতে বেশ কয়েক যাত্রীর ভেসে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এদিকে পরপর দুটি ট্রেনের একই পরিণতির কারণ হিসেবে আকস্মিক বন্যাকে চিহ্নিত করছেন রেল কর্মকর্তারা। মুম্বই থেকে কামায়ানি এক্সপ্রেস ট্রেনটি উত্তর প্রদেশের বারানসির উদ্দেশে যাচ্ছিল। মধ্য প্রদেশের রাজধানী ভূপাল থেকে  ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত হার্দা শহরতলির কাছে কুদওয়া অঞ্চলে লাইনচ্যুত হয় ট্রেনটি। এর কয়েক ঘণ্টা পর জনতা এক্সপ্রেস নামে অপর ট্রেনটি মুম্বই থেকে পাটনা যাওয়ার পথে একই স্থানে লাইনচ্যুত হয়। মাচাক নদীতে কয়েক যাত্রী ভেসে যেতে পারেন বলে আশঙ্কা করছেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা। হার্দা জেলার পাবলিক রিলেশন্স কর্মকর্তা ভিত্থাল মহেশ্বরী ১০ নারী ও ৫ শিশুসহ ৩১ যাত্রীর প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ে কর্তৃপক্ষের ঘোষণায় নিহতদের পরিবারকে ২ লাখ ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি অর্থ-সহযোগিতা দেয়ার কথা বলা হয়েছে। এদিকে সাহায্য পাঠানোর জন্য বেশ কয়েকটি জরুরি হেল্প-লাইন খোলা হয়েছে এবং সেগুলোর নম্বর দিয়েছে রেল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ