,

রাজধানীর ভাটারায় ফের আদিবাসী শিশুকে ধর্ষণ

news-image

রাজধানীর ভাটারার নয়ানগরে মঙ্গলবার এক আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নয়ানগরের একটি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়া ওই ছাত্রীকে (বয়স আনুমানিক ১০) দুপুরের দিকে ধর্ষণ করা হয় বলে মামলা সূত্রে জানা গেছে।
ভাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিন জানান, শিশুটি সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে গেলেও স্কুল থেকে না ফেরায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বিকেল ৫টার দিকে সে বাড়িতে ফিরে আসে।
বাসায় ফিরলে শিশুটির মা তার দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, আলামিন (২২) নামে এক পরিচিত যুবক তাকে ডেকে নয়ানগরের একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে সে (আলামিন) তাকে ধর্ষণ করে।
ওসি জানান, রাত ৮টার দিকে শিশুর মা তাকে নিয়ে থানায় এসে একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৪)।
আসামি আলামিনকে খোঁজা হচ্ছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১