,

ভারতীয় গণমাধ্যমে শেবাগের সঙ্গে সৌম্যের তুলনা

news-image

বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের হয়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তামিম ইকবালের যোগ্য পার্টনার হিসেবে বিবেচিত হয়ে আসছেন সৌম্য সরকার। এক বছরের মধ্যেই পরিণত হয়েছেন বাংলাদেশ দলের সেরা ওয়ানডে ব্যাটসম্যানে। এবার ভারতের গণমাধ্যমেও প্রশংসিত হলেন তিনি। সম্প্রতি ভারতের হার্ড-হিটার ওপেনিং ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের সাথে তুলনা করে খবর প্রকাশ করলো ভারতের ইংরেজি সংবাদ মাধ্যম ‘স্পোর্টস ক্রীড়া’।

প্রতিবেদনটিতে বলা হয়, ঢাকা টেস্টের প্রথম দিনে ৮৮.১ ওভার খেলা হলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আট উইকেটে ২৪৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ওভারের হিসেবে রানের সংখ্যা কম হওয়ার পিছনে মূল কারণ উপরের সারির ব্যাটসম্যানদের ধীরগতির শুরু। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ঢাকা টেস্টে সব চেয়ে বেশি স্ট্রাইকরেট ছিল সাকিব আল হাসানের। তিনি ৫৩.৮৫ স্ট্রাইকরেটে ৬৫ বলে ৩৫ রান করেন। তবে টানা উইকেট পড়তে থাকলে ব্যাটসম্যানদের উপর উইকেটে টিকে থাকা এবং রানের চাকা বাড়ানোর এক বিশাল বোঝা ঘাড়ে এসে পড়ে। আর এটাই হচ্ছে রান কম হওয়ার পিছনের প্রধান অন্তরায়। ফলে দলের রান তিনশ পার হওয়ার সম্ভাবনা জাগলেও তা পার হয়নি।

তিন টেস্টে গড় মাত্র ২১ হলেও সৌম্য ক্রিকেটের সব চেয়ে দীর্ঘ সংস্করণ টেস্টের জন্য নয়া তারকা হতে যাচ্ছেন। কিন্তু দলে থাকলে তিনি ব্যাট করতে আসছেন সাত নম্বরে। এ ব্যাপারে নির্বাচকদের উদ্দেশ্য করে প্রতিবেদনে লেখা হয়, অবশ্যই উচিত তার ব্যাটিং অর্ডারে উপরে নিয়ে আসা। এতে করে, সৌম্য একাধারে বলের মেধা ও গুনাগুন বিচার করে দেখে শুনে খেলতে পারবেন, আবার দলের প্রয়োজনে এলোপাথারি ভাবে মেরেও খেলতে পারবেন। এছাড়াও সৌম্য তার খেলার এই ধরণ ধরে রাখতে পারলে অচিরেই শেবাগের মত ক্রিকেট বিশ্বে নিজের অবস্থান গড়ে নিতে পারবে।

প্রতিবেদনে সৌম্যের সাথে শেবাগের তুলনা করে বলা হয়, ওয়ানডেতে সৌম্যের গড় ৪৯ এবং স্ট্রাইকরেট ১০২.৫১। তার সংগৃহীত রানের বেশির ভাগই এসেছে চার-ছক্কা থেকে। আর এই অসাধারণ পারফরম্যান্সের কারণ তিনি ওয়ানডেতে ইনিংসের উদ্বোধন করতে আসেন। যা তাকে আরো নির্ভয় হয়ে খেলতে সাহায্য করে। সৌম্যের পাশাপাশি ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান শেবাগেরও মোট রানের বেশির ভাগ চার-ছক্কা থেকে এসেছে। সৌম্যের সাথে শেবাগের সব চেয়ে বড় মিল, তারা দুজনেই হাতের সাথে চোখের সমন্বয় ঠিক রেখে বলকে মাঠের যেকোন প্রান্তে পাঠাতে পারেন। এছাড়া দুজনেই খেলার ধরণই নির্ভীক।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে