বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডন সফরে যাচ্ছেন খালেদা জিয়া

news-image

চোখের চিকিৎসা ও বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য আগামী ১১ই আগস্ট এক সপ্তাহের সফরে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। লন্ডনে চোখের চিকিৎসার পাশাপাশি পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও নাতনী জাইমা রহমানের সঙ্গে পারিবারিক সান্নিধ্যে সময় কাটাবেন তিনি। দেশের রাজনৈতিক পরিস্তিতি, মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপট, দল পুনর্গঠন ও পরবর্তী পরিকল্পনা নিয়ে একান্তে কথা বলবেন মা-ছেলে।
সব কিছু ঠিক থাকলে লন্ডন সফরকালে বৃটিশ সরকারের পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা ও মূল ধারার কয়েকজন রাজনীতিবিদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বৃটিশ পার্লামেন্টের এমপি বাঙালি বংশোদ্ভূত রুশনারা আলীর সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে। সে লক্ষে বিএনপির কূটনৈতিক নেতারা কাজ করে যাচ্ছেন। লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। এছাড়াও পেশাজীবী ও প্রবাসীদের উদ্যোগে খালেদা জিয়াকে নাগরিক সম্বর্ধনাও দেয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা