বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুম খুন অপহরণে জাতিসংঘের তদন্ত দাবি বিএনপির

news-image

গুম, খুন ও অপহরণের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের তত্ত্বাবধানে সরকারের কাছে তদন্তের দাবি করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু সাইদ খান খোকন, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা প্রমুখ উপস্থিত ছিলেন।
কন্ট্রোল রিস্ক নামের একটি ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয় বিশ্বের শীর্ষ ১০ অপহরণকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭ম। এ বিষয়ে দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে রিপন বলেন, এর আগে বিষয়টি নিয়ে সরকারের কাছে বিচার বিভাগীয় তদন্ত দাবি করে আসছি। বর্তমান পরিস্থিতিতেও বিএনপি মনে করে, বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্ত হওয়া উচিৎ।
আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহযোগিতায় জাতিসংঘের তত্ত্বাবধানে সুষ্ঠু তদন্ত হলে গুম, খুন ও অপহরণ নিয়ে জনগণের ধোঁয়াশা কেটে যাবে বলে জানান তিনি।
আসাদুজ্জামান রিপন বলেন, গণতন্ত্রের অনুপস্থিতির কারণে দেশের অবস্থা আরও খারাপ হতে পারে। জবাবদিহিতা ও দায়বদ্ধতা না থাকায় এ ধরনের অপকর্ম বেড়ে চলছে। তিনি বলেন, নতুন নির্বাচনই হচ্ছে এসব সঙ্কট নিরসনের একমাত্র ব্যবস্থা। একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যাতে ভোটাররা তাদের পছন্দমতো প্রার্থীদের ভোট দিতে পারেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন কিনা— জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসা ও স্বাস্থ্য একান্ত ব্যক্তিগত বিষয়। তাই বিষয়টি মিডিয়ায় ঘটা করে আসা উচিত নয়। কারাগারে আটক বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন বিএনপির মুখপাত্র।
খুলনার শিশু রাকিবকে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আসাদুজ্জামান রিপন বলেন, এ ঘটনায় বিএনপি মর্মাহত। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা