সরাইলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
আমিরজাদা চৌধুরী : সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নিজ সরাইল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে বেকারী পরিচালনার দায়ে ‘জয় কনফেকশনারী’ নামের একটি বেকারীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করে গ্যাসের রাইজারটি জব্দ করা হয়। তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালতের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের এই অভিযান অব্যাহত থাকবে।











