,

সরাইলে চাতাল শ্রমিকের লাশ উদ্ধার

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলে নিজাম উদ্দিন (৩৫) নামের এক চাতাল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইল ইউনিয়নের কুট্রাপাড়া (শ্রীডোবা) এলাকার ‘মা রাইছ মিলের’ ওই শ্রমিকের লাশ ফেমাস ফিড মিলস ইন্ডাষ্ট্রি লিমিটেডের দ্বিতীয় তলার অফিস সংলগ্ন একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। নিজাম উদ্দিন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মামুদপুর গ্রামের মৃত আহমদ উল্লাহর ছেলে।  নিজামের একাধিক সহকর্মী ও সর্দার জানায়, নিজাম ৪৫ হাজার টাকা দাদন নিয়ে গত বৈশাখ মাস থেকে এখানে কাজ করছে। গত সাড়ে তিন মাসে সে দুইবার ছুটি নিয়ে বাড়িতে গিয়েছে। গত সোমবারেও নিজাম কাউকে না বলেই বাড়ি চলে গিয়েছিল। পরে চাতালের ব্যবস্থাপক মোঃ কাশেম মিয়ার নির্দেশে সর্দার কিতাব আলী (৫১) নিজামকে সুনামগঞ্জের দিরাই থেকে ধরে নিয়ে রাত ২টায় চাতালে ফিরে। খাওয়া দাওয়া  শেষ করে নিজাম তার কক্ষে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর দারোয়ান কালু মিয়া (৫০) ও আবু সাইদ (৫৪) নিজামকে ডেকে নিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার ভয়ে নিজামকে দ্বিতীয় তলার একটি পরিত্যক্ত কক্ষে আটকিয়ে রাখেন। গতকাল সকালে  চাতালের কিছু শ্রমিক বলাবলি করতে থাকে নিজাম গলায় ফাঁস দিয়ে মারা গেছে। দ্বিতীয় তলায় একটি কক্ষে গিয়ে দেখা যায় দরজা খোলা জানালার গ্রিলে গামছা বেঁধে নিজামের গলায় ফাঁস ও মেঝেতে পা লাগানো অবস্থায় মৃত দেহ দাঁড়িয়ে আছে। ব্যবস্থাপক কাশেম মিয়া বলেন, আমি রাত দশটার পর কাজ শেষ করে চলে যায়। সকাল আটটায় অফিসে এসে দেখি গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিজামের লাশ। সকাল ১০টার পর সরাইল থানার দ্বিতীয় কর্মকর্তা  উপ-পরিদর্শক মোঃ মজিবুর রহমান নিজামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেন। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ বলেন, গামছায় ফাঁস দেওয়া অবস্থায় নিজামের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের কোথাও আঘাতের কোন চিহ্ন নেই। কেউ এখনো কোন অভিযোগ করেনি। একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ