বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়াল ইসি

news-image

রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিতে একমাস সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তবে যেসব দল সময় বাড়ানোর আবেদন করেনি এবং নির্দিষ্ট সময়ে হিসাবও জমা দেয়নি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোমবার নির্বাচন কমিশনার কমিশনার মো. শাহনেওয়াজ নির্বাচন কমিশন সচিবালয়ে তার নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান। শাহনেওয়াজ বলেন, আইন অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব দিতে হয়। বেশকিছু দল নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের হিসাব জমা দিয়েছে। আবার কিছু দল নির্দিষ্ট সময়ের মধ্যে সময় বাড়ানোর আবেদন করেছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।


তিনি বলেন, যেসব দল নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাবও জমা দেয়নি আবার সময় বাড়ানোর আবেদনও করেনি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেননা পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব না দিলে সে দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। গত বছরও আওয়ামী লীগ, বিএনপিসহ বেশ কয়টি দলের আবেদনের ভিত্তিতে একমাস অতিরিক্ত সময় দিয়েছিলো ইসি। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি। ইসি জনসংযোগ শাখার দেওয়া তথ্য অনুযায়ী নয়টি দল হিসাব জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে। দল গুলোর মধ্যে রয়েছে- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। এছাড়া ২৫টি দল নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব জমা দিয়েছে। অবশিষ্ট ছয়টি দল কোনো সাড়া দেয়নি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা