বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতা দখলকারী রাষ্ট্রপতিরা অবসরভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন না

news-image

অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা কোনো রাষ্ট্রপতি অবসরভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন না। এমন বিধান রেখে নতুন আইন করতে যাচ্ছে সরকার, যা আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৫’-এর খসড়াটি উত্থাপন করা হয়।
বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, আগের অধ্যাদেশে অনুযায়ী আদালত একজন রাষ্ট্রপতিকে নৈতিক স্খলন বা অন্য কোনো অপরাধে দণ্ড দিলে তিনি অবসরভাতা পাওয়ার যোগ্য হবেন না। কিন্তু মন্ত্রিসভায় অনুমোদিত নতুন আইন অনুযায়ী, অসাংবিধানিক পন্থায় বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি আদালত ঘোষণা করলে তিনিও অবসরভাতা ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হবেন।
উল্লেখ্য, বাংলাদেশে রাষ্ট্রপতির পদ থেকে অবসরে যাওয়ার পর অবসরভাতা বা অন্যান্য সুবিধার বিষয়টি নির্ধারিত হয় ১৯৭৯ সালের ‘প্রেসিডেন্টস পেনশন অর্ডিনেন্স’ অনুযায়ী। ১৯৮৮ সালে অধ্যাদেশটি সংশোধন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার কখনো অবসরভাতা পায়নি, কারণ ওই আইনটি হয়েছিল ১৯৭৯ সালে। তবে জাতীয় সংসদে নতুন এই আইন পাস হলে বঙ্গবন্ধুর উত্তরাধিকারীরা তা পেতে পারেন।
সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করে ২০১০ সালে হাইকোর্টের রায়ে খন্দকার মোশতাক আহমেদ, আবু সা’দাত মোহাম্মদ সায়েম ও জিয়াউর রহমানের মতো এইচ এম এরশাদকেও অবৈধ ক্ষমতা দখলকারী হিসেবে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা