,

কেইপিজেড-বিরোধ দেশের সুনাম বাড়াবে না

news-image

কোরিয়ান রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলকে (কেইপিজেড) বরাদ্দ দেওয়া ভূমি নিয়ে তাদের সাথে সরকারের বিরোধ বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

শনিবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনোমিক মডেলিং (সানেম) কর্তৃক এমসিসিআই মিলনায়তনে যৌথভাবে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তারা এ মত দেন।

১৯৯৯ সালে তৎকালীন সরকার কেইপিজেডকে ২৫০০ একর ভূমি বরাদ্দ দেয় যার মধ্যে ২০০০ একর ভূমি ফেরত নেয়ার পরিকল্পনা করছে বর্তমান সরকার।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন আহমেদ বলেন, ‘এ ধরনের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের খুবই দুর্নাম হবে।’

তিনি আরও বলেন, ‘কোরিয়ানদের সাথে কথা বলে বিষয়টির বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব বলে আমি মনে করি। এত সুনামও ক্ষুণœ হবে না এবং কিছু ভূমিও ফেরত পাওয়া যাবে।’

দেশের বিনিয়োগের জন্য নেতিবাচক বিবেচনা করে বিষয়টি সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ বোর্ডের মাধ্যমে এটিকে সমাধানের পরামর্শ দেন তিনি।

দীর্ঘদিন ধরেই চট্টগ্রামে নির্মিত কেইপিজেড এর পরিচালক প্রতিষ্ঠান ইয়াংগুন কর্পোরেশন এবং বাংলাদেশ সরকারের মধ্যে ভূমি নিয়ে সংকট চলছে। সরকারের অভিযোগ ইয়াংগুন কর্পোরেশন ভূমির পুরোপুরি ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে।

অনুষ্ঠানে সানেম এর নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান তার গবেষণা প্রবন্ধে বলেন, ২০১০-১১ অর্থবছরে বেসরকারী বিনিয়োগের পরিমাণ ছিল ৮০.৮ শতাংশ যা ২০১৩-১৪ অর্থবছরে কমে হয়েছে ৭৭.১ ভাগ।

তিনি আরও বলেন, গত দুই বছরে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের কোন সংস্কার না হওয়ায় প্রান্তিক লভ্যাংশের পরিমাণ অনেক কমে গেছে।

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী প্রধান এসএ সামাদ বলেন, ‘কেইপিজেড বিষয়ে আমি কিছুই জানি না। তবে ব্যাপারটি প্রায় ১৭ বছর ধরে আটকে আছে। আমরা এর সমাধান খোঁজার চেষ্টা করছি। বিনিয়োগের উপর এর একটা নেতিবাচক প্রভাব আছে।’

অনুষ্ঠানে বক্তারা বেসরকারি বিনিয়োগ আকর্ষণে রাজনৈতিক স্থিতিশীলতা, সঠিক নীতিমালা, সংস্কার, সুশাসন এবং অবকাঠামোগত ঘাটতি কমানোর উপর জোর দেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর