,

বৃষ্টির কারণে ঢাকা টেস্টও ড্র

news-image

মাঠ খেলার অনুপযুক্ত। টানা তিনদিন বৃষ্টির কারণে খেলা হয়নি। আর বৃষ্টির কারণে যে ক্ষতি হলো তা পুশিয়ে নেয়ার উপায় নেই। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, এই টেস্ট আর খেলা হবে না। ঢাকা টেস্টের পঞ্চম ও শেষদিনে ঘোষণা করা হলো, মিরপুর টেস্টই পরিত্যক্ত। এই মাঠে খেলা সম্ভব না। আর শেষ দিনের খেলা খেলেও লাভ কি ছিল! যদিও আগের তিনদিনের চেয়ে এদিন সকাল থেকেই স্টেডিয়াম ছিল আলোকিত। রোদ উঠেছিল। কিন্তু শেষ তিনদিনের বৃষ্টির কারণে দুই টেস্টের সিরিজে বাংলাদেশ বা দক্ষিণ আফ্রিকা কেউই জিতলো না। জিতলো বৃষ্টি। ম্যাচ হলো ড্র। চট্টগ্রামে প্রথম টেস্টও বৃষ্টির কারণে ড্র হয়েছিল। শেষ তিন দিনে খেলা হয়েছে ৮৮.১ ওভার। অথচ হওয়ার কথা ছিল ৩৬০ ওভার। ১২টি সেশন খেলা হওয়ার কথা ছিল। হলো তিনটি সেশন। প্রথম দিনের। একটি মাত্র ইনিংসের খেলাও শেষ হয়নি। মিরপুরের ড্রেনেজ সিস্টেম ভালো। কিন্তু টানা বৃষ্টির কারণে আউটফিল্ডের কিছু ক্ষতি তো হয়েছেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে ২৪৬ রান তোলে টাইগাররা। দলীয় সর্বোচ্চ ৬৫ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। মমিনুল করেছেন ৪০ রান। ৩৫ রান করে এসেছে মাহমুদ উল্লাহ ও সাকিব আল হাসানের ব্যাট থেকে। ইমরুল কায়েস করেছেন ৩০ রান। নাসির হোসেন ১৩ রান করে ছিলেন অপরাজিত। তার সাথে শেষ দুই ব্যাটসম্যান হিসেবে ছিলেন মুস্তাফিজুর রহমান ও জুবায়ের হোসেন। তিনটি করে উইকেট নিয়েছেন জে পি ডুমিনি ও ডেল স্টেইন। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে