শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মামলা-জট কমাতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণের উদ্যোগ

news-image

 দেশের বিভিন্ন আদালতে ২৮ লাখের বেশি মামলা নিস্পত্তির জন্য অপেক্ষমান রয়েছে। এই মামলার জট কমাতে সরকার নানা উদ্যোগ নিতে যাচ্ছে। এরই অংশ হিসাবে আদালত ডিজিটাল পদ্ধতিতে মামলার বাদী, বিবাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবে। বিচারক থেকে শুরু করে আদালতের পুরো কার্যক্রম থাকবে সার্ভারে। যখন তখন প্রয়োজনে মামলার সঙ্গে সংশ্লিষ্টরা এটা দেখতে পারবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের মাঝামাঝি থেকে সিলেটের ২০টি আদালতে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এতে বক্তব্য রেকর্ড করা হবে ডিজিটালি। এর ফলে একবার একজন আদালতে তার বক্তব্য দিলে পরে তিনি তার বক্তব্য আর কখনো বদল করতে পারবেন না এবং বিচারক চাইলেই তার প্রয়োজন মতো ওই সময়ের সাক্ষ্যের ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে তা আবার শুনতে পারবেন, বিচার বিবেচনা করতে পারবেন।

সূত্র আরো জানায়, মামলার জট কমানো, মামলার কাজ দ্রুত করণ এবং মামলার বিচারিক আদালত বদল হওয়ার পরও যাতে অন্য আদালতে গিয়ে মামলার বিবাদী ও সাক্ষীরা একই মামলায় ভিন্ন সাক্ষ্য দিতে না পারে সেই জন্য এই উদ্যোগ নেয়া হচ্ছে। তারা মনে করছেন, এই পদ্ধতি সফলভাবে অনুসরণ করতে পারলে মামলার কাজ দ্রুত শেষ করার পাশাপাশি ভুক্তভোগীদের ন্যায়বিচারও নিশ্চিত করা সম্ভব হবে। বিশেষ করে নারী ও শিশুদের। এই সংক্রান্ত আদালতে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পাবে। মামলা চলাকালে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে বক্তব্য পরিবর্তন করাতে পারবে না বিবাদী পক্ষ।

আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, এখন মামলার বিচারকাজে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করা হয় এনালগ পদ্ধতিতে। এতে অনেক সময় স^াক্ষীরা ভিন্ন রকমও সাক্ষ্য দিয়ে থাকে। ফলে মামলার কাজেও জটিলতা তৈরি হয়। কিন্তু এখন সেটা বদল করে এমন করা হবে যাতে আদালতে একজন স^াক্ষ্যদানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ভিডিওতে ধারণ করা থাকবে। সাক্ষ্য প্রদান করার পর আইনজীবী, সাক্ষী নিজে সেটা দেখতে পারবেন মনিটরে। এরপর তিনি সেই বিষয়ে সাক্ষ্য দিয়েছেন মর্মে নথিতে স্বাক্ষর করে দেবেন। অডিও ও ভিডিও দুটি পদ্ধতিতে তা হতে পারে।

এটা চালু হলে মামলায় স^াক্ষীর পুরো স^াক্ষ্য একজন বিচারককে লিখতে হবে না। তিনি তার সুবিধামতো নোট নেবেন। প্রয়োজন হলে পরে আবার রেকর্ড দেখেও নিতে পারবেন। প্রথম পর্যায়ে সিলেট জেলায় ৪৪টি আদালতের মধ্যে ২০টি আদালতে এই পদ্ধতি চালু করা হবে। সেখানে এটা সফল হলে দেশের অন্য সকল আদালতে এই পদ্ধতি চালু করার কথাও ভাবা হচ্ছে।

সূত্র জানায়, এই পদ্ধতি সফল করার জন্য এটা চালু করার পর যাতে সমস্যা না হয় সেই জন্য এসংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে। সুপ্রিম কোর্টের টেকনিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অথরিটি ইউএনডিপির সহায়তায় জাস্ট নামে পাইলপ প্রকল্প হিসাবে এটি হাতে নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসে এটা চালু করার আগের কিছু কাজ এখন সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, এটা আধুনিক পদ্ধতি। কিন্তু সেটা সফল করার জন্য সতর্ক থাকতে হবে। আর সফল করা সম্ভব হলে অন্যান্য জায়গাতেও কজে লাগানো যাবে। তবে এটা এখনও চুড়ান্তভাবেই করা হয়ে গেছে সেটা আমি বলতে পারছি না। কারণ এর জন্য কিছু কাজও করতে হবে। যেটা করার জন্য সময়ও লাগবে।

পাইলট প্রকল্প উদ্বোধন করার জন্য সিলেটে যাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। আমরা মামলার জট কমানোর ব্যাপারে বিভিন্ন উপায় বের করার চেষ্টা করছি। সারাদেশে ২৮ লাখের বেশি মামলা নিস্পত্তি করা সহজ বিষয় হবে না। যে পদ্ধতি আমরা নেই না কেন সফল করতে হবে। মানুষের দ্রুত বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

সূত্র জানায়, মূলত ২৮ লাখের বেশি মামলা নিস্পত্তির জন্য থাকায়, তা নিস্পত্তি করতে সরকার ও বিচার বিভাগ বিভাগ নানা উদ্যোগ নিচ্ছে। ঢাকার বাইরে একবার এই ডিজিটাল পদ্ধতি সফল হলে পরে সাতটি বিভাগের সকল আদালতে এই পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করা হবে। বিচার বিভাগে মামলা নিস্পত্তি হওয়ার গতি ধীর। সেটা হওয়ার কারণে যে হারে মামলা বাড়ছে সেই হারে নিস্পত্তি হচ্ছে না। ফলে বিচারবিভাগের উপর মামলার বোঝা বাড়ছে। এছাড়াও আদালতে সকল মামলার রেকর্ড ফাইলে ও রেজিস্ট্রারে রাখা হয় এতে কাগজ ব্যবহার করা হয়। এত বেশি সংখ্যক ডাটা ও তথ্য কাগজে লিখে রাখা ও সংরক্ষণ করা নিরাপদ ও সহজ নয়। আবার এমনও অনেক মামলায় নজির রয়েছে মামলার বিচারিক আদালত বদল হলে কিংবা বিচারক বদল হলে মামলায় অভিযুক্ত ও দোষী ব্যক্তিরা তাদের স^াক্ষ্য বদল করার চেষ্টা করে। কোন কোন সময়ে সেটা বদলে ফেলে। এতে অনেক সময় বাদীর ন্যায়বিচার পাওয়া কঠিন হয়ে যায়। আবার এমনও হয় নতুন বিচারক এলে তাকে আবার মামলার যেসব তথ্য রয়েছে সেগুলো নতুন করে খুঁজে বের করতে হয়। কিন্তু এই পদ্ধতি চালু করা হলে আগামী দিনে তাদেরকে সেটা করতে হবে না।

আগামী দিনে এই পদ্ধতি চালু হলে একজন বিচারপতি কোন মামলায় সাক্ষীদের স^াক্ষ্য বিষয়ে দেখা ও শোনার প্রয়োজন হলে তিনি রেকর্ড থেকেই সেটা শুনতে ও দেখতে পারবেন। ফলে আশা করা যায় এইভাবে বিচার বিভাগে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি কার্যকারিতাও বাড়বে। নতুন পদ্ধতিতে বিচারক, বাদী, বিবাদী, সাক্ষী, বাদী, বিবাদীর আইনজীবী সবার বক্তব্য থাকবে। তারা মামলার শুনানীকালে সেটা দেখতেও পারবেন। ভবিষ্যতে মামলা চলাকালে বাদী পক্ষ কিংবা অন্যপক্ষ কোন আপত্তি দিলে তিনি এর আগে কি বলেছেন সেটাও দেখানো হবে। এটা সম্পন্ন করা গেলে আগামী দিনে আদালতে এখন এই কাজের জন্য যে সব কাগজ ব্যবহার করা হয় সেটা আর করার প্রয়োজন হবে না।

সূত্র জানায়, মামলার স^াক্ষ্য গ্রহণ ও কার্যক্রম শুনানীকালে যেসব বক্তব্য রেকর্ড করা হবে পরে তা একজন স্ট্যানোগ্রাফার কম্পিউটারে তা সংরক্ষণ করতে পারবেন। বিচারকের কাজের জন্য একটি ড্রাইভও তৈরি করে দেওয়া হবে। তিনি সেটা দেখতে পারবেন বিচার কাজ দ্রুত করার জন্য। রিভিউ কাজেও ব্যবহার করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করেন, এটা করা গেলে টাকার সাশ্রয় হবে। আদালত আরো দ্রুত কাজ করতে পারবে। এতে করে তারা রায়ও দিতে পারবে। এই সব তথ্য ডেস্কটপে রাখা হলে অনেক সময় হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই ব্যাপারে সংশ্লিষ্টরা মনে করছেন, এসব নথি সার্ভারে রাখা হবে। সেখানে রাখলে ডেস্কটপ থেকে হারিয়ে গেলেও সার্ভারে পাওয়া যাবে এবং যে কোন সময় আবারও সংগ্রহও করা যাবে। তাছাড়া এগুলো যাতে কোনভাবে না হারায় সেই ধরনের সংরক্ষণ ব্যবস্থাও করা হবে। রেফারেন্স হিসাবে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগও নেওয়া হবে।

সূত্র জানায়, এই ভাবে স^াক্ষ্য নেওয়া ছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমেও স^াক্ষ্য নিতে পারবে আদালত। এই জন্য ওই ব্যক্তির একটি অডিও কনফারেন্স সেটআপ লাগবে। ইন্টারনেট কানেকশনের ধরনের ওপর নির্ভর করবে সেটা কি ধরনের হবে। সেটা চালু করা গেলে আদালত ও কারাগারের মাধ্যমে সংযোগ স্থাপন করার জন্য ভিডিও লিংকের ব্যবস্থা করা হবে। একজন আসামী কারাগারে বসে সাক্ষ্য দিতে পারবেন। এমন অনেক মামলা রয়েছে যে মামলায় ওই ধরনের অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির করা হলে একদিকে নিরাপত্তা ঝুঁকি যেমন থাকে, তেমনি নিরপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওই কাজে নিয়োজিত করা হয়। এতে তাদের কাজের ব্যাঘাত ঘটে আর সরকারের খরচও বেড়ে যায়। এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার নিশ্চিত করা গেলে আগামী দিনে ওই ধনের অভিযুক্তরা কারাগারে বন্দী থাকলেও কারা কর্তৃপক্ষের সহায়তায় তাদের বক্তব্য নেবে আদালত। তাদেরকে হাজির করার ঝামেলা থাকবে না।

সিলেট ডিস্ট্রিক ও সেশন জজের আদালতে বর্তমানে ১৪,৪৯৮ টি সিভিল মামলা ও ৩,৬০৮টি ক্রিমিনাল মামলা নিস্পত্তির জন্য অপেক্ষমান রয়েছে। এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আরও ২৮৯৭৮টি মামলা নিস্পত্তির জন্য রয়েছে। সারাদেশে বিভিন্ন বিচারিক আদালতে মামলা নিস্পত্তির জন্য অপেক্ষমান মামলার সংখ্যা ২৮ লাখের বেশি। প্রথম পর্যায়ে সিলেটের ২০টি আদালত মডেল হিসাবে ডিজিটাল পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে এই প্রকল্প সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্কভাবে কাজ করার জন্যই বলে দেয়া হবে।