বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নগ্ন হয়ে যোগ দিন আমাদের সঙ্গে

news-image

কানাডার অন্টারিও অঙ্গরাজ্যের ওয়াটারলুতে নগ্নবক্ষা নারীরা প্রতিবাদ সমাবেশ করেছে। নগ্ন বক্ষ হয়ে সাইকেল চালানোর অভিযোগে তিন বোনকে পুলিশ বাধা দেয়ার ঘটনার প্রতিবাদ জানাচ্ছিল তারা।
শনিবার ওই সমাবেশে তাদের অনেকের হাতেই ছিল নানা সেøাগান লেখা ফেস্টুন। এগুলোর কোন কোনটিতে লেখা ছিল, ‘নগ্নতার অর্থ যৌনতা নয়’।
১৯৯৬ সালে আদালতের দেয়া এক রায়ের বলে অন্টারিওতে নগ্ন বক্ষ হয়ে ঘোরাফেরা করা আইনসিদ্ধ। কিন্তু যে তিন জন বোন পুলিশি বাধার সম্মুখীন হয়েছিল, তাদের বক্তব্য,

waterloo-rally.jpg.size_.xxlarge.letterbox-400x267

‘দিনটি ছিল খুবই গরম, তাই আমরা শার্ট খুলে ফেলেছিলাম’।
এই তিন বোনের একজন আলিশা ব্রিলা নামে পরিচিতি পাওয়া নামী একজন সঙ্গীত শিল্পী।
বিক্ষোভকারীদের কারো কারো হাতে লেখা প্লাকার্ডে আহবান জানানো হয় ‘বেয়ার উইথ আস’ অর্থাৎ নগ্ন হয়ে আমাদের সঙ্গে যোগ দিন। তারা দাবি করেন তাদের এ প্রতিবাদের উদ্দেশ্য হচ্ছে কোনো নারী যদি নগ্নবক্ষা হয়ে চলতে চায় তাহলে তা তার অধিকার বটে।
স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, প্রতিবাদকারী নারীরা জানায়, কোনো নারী নগ্নবক্ষা হয়ে চলার অর্থ নগ্নতা বা যৌনতা নয়, বরং তা শুধুই তার শরীর। এর আগে যে তিন নারী নগ্নবক্ষা হয়ে সাইকেলে ঘুরে বেড়াচ্ছিল তারা হচ্ছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলিশা ব্রিলা, নাদিয়া মোহামেদ ও তামিরা মোহামেদ। এসময় এক পুলিশ কর্মকর্তা তাদের সার্ট পরিধান করতে বলেন এবং জানান, এটা আইন। তবে ওয়াটার লু পুলিশ বলছে, কেনো ওই পুলিশ কর্মকর্তা তিন নগ্নবক্ষা নারীকে বাধা দিয়েছে তা তদন্ত করে দেখা হবে।
পুলিশ কর্মকর্তা মাইক হ্যাফনার বলেন, আইনে আছে যদি কেউ নগ্নবক্ষা হয়ে চলতে চায় তাহলে তা সে করতেই পারে। ১৯৯৬ সালে আদালত এ অধিকার দিয়েছে। তার ৫ বছর আগে গুয়েন জ্যাকব নামে ১৯ বছরের এক তরুণী গরমে সার্ট খুলে রাস্তায় চলাফেরার পর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা