বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ভূমি ধসে হারিয়ে গেল আস্ত একটি গ্রাম, ২০ জনের মৃত্যু

news-image

ভারতে ভূমি ধসে হারিয়ে গেল আস্ত একটি গ্রাম, ২০ জনের মৃত্যু   একমুহূর্তেই ধ্বংসস্তুপে পরিণত হলো ভারতের মনিপুরের গোটা একটা গ্রাম। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। মায়ানমার সীমান্তে মনিপুরের চান্দেল জেলার প্রত্যন্ত জৌপি অঞ্চলে শনিবার মধ্যরাতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে মানচিত্র থেকেই হারিয়ে গেছে আস্ত একটা গ্রাম।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সার্বিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, ধসে চাপা পড়া মানুষদের উদ্ধারের জন্য সকালে আসামের গুয়াহাটি থেকে হেলিকপ্টারে করে উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।
জৌমল নামের, কুকি অধ্যুসিত ওই ছোট্ট জনপদটিতে এই মুহূর্তে পৌঁছে গেছে পুলিশ ও উদ্ধারকারীদল। সমগ্র গ্রামটিই মাটিতে চাপা পড়ে গেছে। পার্শ্ববর্তী গ্রামের মানুষজনের পক্ষে সেই ধস সরানো অসম্ভব হয়ে উঠেছে।
সরকারি সূত্রে জানা গেছে, উদ্বার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এখনও পর্যন্ত কতজন প্রাণ হারিয়েছেন সে বিষয়ে নিশ্চিতভাবে কিছুই জানা যাচ্ছে না। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
গত কয়েকদিনের অবিশ্রান্ত বৃষ্টির জেরে ভারতের উত্তর-পূর্বের এই রাজ্য এই মুহূর্তে বানভাসি। নিচু অঞ্চলগুলিতে ব্যপকহারে ক্ষতিগ্রস্থ হয়ে কৃষিজমি, ঘর-বাড়ি।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা