,

ঘূর্ণিঝড় ‘কোমেন’ এ ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছানোর আহ্বান খালেদা জিয়ার

news-image

ঘূর্ণিঝড় ‘কোমেন’ এর আঘাতে ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
বিবৃতিতে বিএনপি চেয়ারপরসন বলেন, “দেশের চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, লক্ষীপুর, চাঁদপুর, ফেনী, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নোয়াখালী, পটুয়াখালী, পিরোজপুর এবং পার্বত্য চট্টগ্রামে ঘূর্ণিঝড় ‘কোমেন” এর প্রভাবে অতি বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় লক্ষাধিক মানুষ এখন আশ্রয়হীন হয়ে পড়েছে। ওইসব অঞ্চলের রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে যাওয়ায় অধিকাংশ উপজেলাগুলো জেলা শহর থেকে ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অধিকাংশ ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত ও নাজুক হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বন্যা আক্রান্ত জনগণ বিশুদ্ধ খাবার পানি, খাবার, ঔষুধ ও আশ্রয়ের সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছেন জেনে দেশবাসীর ন্যায় খালেদা জিয়াও উদ্বিগ্ন।
খালেদা জিয়া বলেন, এখন পর্যন্ত সরকার উল্লেখযোগ্য ত্রাণতৎপরতা চালাতে ব্যর্থ হয়েছে, এটা খুবই দু:খজনক।
অনতিবিলম্বে দূর্গত এলাকার মানুষদের উদ্ধার এবং তাদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, ঔষুধ ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
flood1
এছাড়া, ঘূর্ণিঝড় ‘কোমেন” এর আঘাতে ঘরবাড়ি হারানো অসহায় মানুষদের জন্য অবিলম্বে আবাসনের ব্যবস্থাগ্রহণ করতেও সরকারের প্রতি আহবান জানান খালেদা জিয়া। বিবৃতিতে জানানো হয়, ইতিমধ্যে দূর্গত অঞ্চলে ত্রাণ তৎপরতা শুরু করেছে বিএনপি। এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি’র সকল পর্যায়ের নেতা-কর্মীদের আহবান জানান খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১