বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আটষট্টি বছর পরে প্রকৃত স্বাধীনতা পেতে চলেছি’

news-image

"দু'দুবার আমরা স্বাধীনতা দেখলাম, কিন্তু প্রকৃত অর্থে ছিটমহলে যারা থাকি, এখনও স্বাধীনতা পাই নি। এতগুলো বছর পরে আজ আমরা প্রকৃত স্বাধীনতা পেতে চলেছি।" তার জন্ম হয়েছিল ব্রিটিশ-শাসনাধীন ভারতের নাগরিক হিসেবে। এর পর কয়েকবার নাগরিকত্ব বদলেছে তার। ৭৫ বছরের এক জীবনেই পোয়াতুরকুঠি ছিটমহলের বৃদ্ধ মনসুর আলি মিঞা ভারতীয় থেকে হয়েছেন পাকিস্তানী, তার পর বাংলাদেশী। তার পর এখন আবার – ৬৮ বছর পর – তিনি ফেরত পাচ্ছেন তার আদি নাগরিকত্ব, বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের মধ্যে দিয়ে।

আনুষ্ঠানিক ঘটনাটা ঘটছে আজ মাঝরাতে। ভারত আর বাংলাদেশের মধ্যে ১৬২টি ছিটমহল বিনিময় হবার মধ্যে দিয়ে শেষ হবে প্রায় ৫২ হাজার ছিটমহলবাসীর পরিচয়হীন অবস্থা। ভারতের মধ্যে থাকা বাংলাদেশী ছিটমহল পোয়াতুরকুঠির বাসিন্দা ৭৫ বছর বয়সী মনসুর আলি মিঞা বিবিসি বাংলাকে বলছিলেন, ৬৮ বছর ধরে কীভাবে কেটেছে ছিটমহলবাসীর জীবন? "আমার জন্ম ১৯৪১ সালে। এখন বয়স ৭৫। আমরা বাপ-দাদা – ১৪ পুরুষ এই গ্রামেরই বাসিন্দা।কিন্তু ভারতের স্বাধীনতার দু বছর পর।" মনসুর আলি বলছিলেন, ৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হল – হিন্দুস্তান – পাকিস্তান ভাগ হয়ে গেল। আর ১৯৪৯ সালে কোচবিহারের রাজা ভারতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন – আর তারা হয়ে গেলেন ছিটমহলের বাসিন্দা।0

"১৯৭১ সালে আবার পূর্ব পাকিস্তান থেকে জন্ম নিল বাংলাদেশ। দু'দুবার আমরা স্বাধীনতা দেখলাম, কিন্তু ছিটমহলে যারা থাকি, তার এখনও প্রকৃত স্বাধীনতা পাই নি।" "৬৮ বছর ধরে আমরা অন্ধকারের বাসিন্দা। নাগরিকত্ব নেই, প্রশাসন নেই – মিথ্যার আশ্রয় করে বাস করতে হয় আমাদের।" "এমনও হয়েছে যে স্ত্রীকে চিকিৎসার জন্য ভারতের হাসপাতালে নিয়ে গেলে স্বামীর নাম ভাঁড়াতে হয়। এভাবেই মামাকে বাবা বানিয়ে ভারতের স্কুল-কলেজে লেখাপড়া করে আমাদের ছেলেপুলেরা।"

আমাদের গ্রাম যেন জেলখানা।01

মনসুর আলি মিঞা বলছেন, "এরকমও হয়েছে, ১৯৬৬ সাল থেকে প্রায় সাত বছর আমরা গ্রাম থেকে বেরতে পারি নি। গ্রামে ফেরিওয়ালারা আসত। আমরা গ্রাম থেকে বেরলেই ভারতের পুলিশ তাড়া করত।"

"বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কড়াকড়িটা কমে যায়। এতগুলো বছর পরে আজ আমরা প্রকৃত স্বাধীনতা পেতে চলেছি।"

"আমার তো বয়স হয়ে গেল – কিন্তু পরবর্তী প্রজন্মকে যেন মনুষ্যেতর জীবন না কাটাতে হয় – তারা যেন নিজের পরিচয় নিয়ে বাঁচতে পারে – এটাই আমার আশা।" বিবিসি

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা