,

মিয়ানমারে আকস্মিক বন্যায় ২৭ জন নিহত

news-image

মিয়ানমারে এক সপ্তাহের বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ২৭ জন মানুষের মৃত্যু হয়েছে। আর নিখোঁজ রয়েছে আরো অনেকেই। এ ছাড়াও প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে ভূমিধস হয়েছে। এতে প্রত্যন্ত শহর ও গ্রামগুলোতে চাপা পড়েছে বহু মানুষ। এ বিষয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে কিংবা তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে। অপর একটি প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দিনগুলোতে আরো বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ১৬ জুলাই থেকে ক্রমাগত বৃষ্টিতে কৃষি জমি থেকে শুরু করে রাস্তাঘাট, রেললাইন, সেতু, ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ত্রাণ ও পুনর্বাসন বিভাগের পরিচালক বলেছেন, বৃহস্পতিবার দেশজুড়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। মান্দলয় অঞ্চলে ৪ জন নিখোঁজ রয়েছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী স্থানীয় ত্রাণ সংস্থাগুলোর পাশাপাশি উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ