,

সিংহ শিকার: বিচারের মুখোমুখি জিম্বাবুয়ের ২ নাগরিক

news-image

সিংহ শিকারের অভিযোগে বুধবার জিম্বাবুয়েতে দুই ব্যক্তিকে বিচারের মুখোমুখি হতে হয়েছে। খবর বিবিসির। 
এক শিকারী যুক্তরাষ্ট্রের এক পর্যটককে জিম্বাবুয়ের সবচেয়ে বিখ্যাত একটি সিংহকে হত্যা করতে সহায়তা করেন বলে অভিযোগ আছে।
বেআইনি শিকার বন্ধে ব্যর্থতার অভিযোগে আদালতে হাজির করা হয় শিকারি থিও ব্রনখরস্টকে। তবে তিনি দোষ অস্বীকার করেছেন। ৫ আগস্টে আবার তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে আপাতত জামিনে মুক্তি দেয়া হয়েছে। থিওর সঙ্গে অভিযুক্ত অপর ব্যক্তি ফার্ম মালিক অনেস্ট দলোভুকে পরবর্তীকালে আদালতে হাজির করা হবে।
 
এক মার্কিন দন্তচিকিত্সক বিখ্যাত প্রজাতির সিংহ সিসিলকে হত্যা করেন বলে অভিযোগ। ওই দুইজনের সহায়তায়ই দন্তচিকিত্সক ওয়াল্টার পামার সিংহটিকে গুলি করে হত্যা করেন। পামার এরই মধ্যে জিম্বাবুয়ে ছেড়ে চলে গেছেন। তবে তাকেও অভিযোগের মুখোমুখি হতে হবে বলেই মনে করা হচ্ছে। নিজের কৃতকর্মের ব্যাখ্যায় পামার বলেন, তিনি সিংহটির প্রজাতি সম্পর্কে জানতেন না। তাকে এ জন্য  তিন হাজার মার্কিন ডলার জরিমানা দেয়ার পাশাপাশি এক বছর সমাজসেবা মূলক কাজ করতে হবে। এ সময়ে তার বিরুদ্ধে অবৈধভাবে শিকারের অভিযোগও আনা হতে পারে। এর আগে ২০০৬ সালে নিজ দেশে কালো ভল্লুক হত্যার অভিযোগে আদালতে বিচারের মুখোমুখি হয়েছিলেন পামার।
 
একজন রিসেপশনিস্ট তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও তুলেছিলেন। ২০০৬ সালে এ জন্য তাকে এক লাখ ২৭ হাজার মার্কিন ডলারের বেশি জরিমানাও গুনতে হয়েছিল।  
ওদিকে,  ব্রনখরস্ট ও দলোভু দোষী সাব্যস্ত হলে তাদের ১৫ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ