বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে বিএনপির দোয়া মাহফিল

news-image

নেতাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে বিএনপি। সেই সঙ্গে আজ দেশব্যাপী দোয়া মাহফিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রফেসর এমএ মান্নান, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদসহ কারাগারে ও কারাগারের বাইরে অসুস্থ নেতাদের রোগমুক্তির জন্য এ কর্মসূচি পালন করছে তারা। দোয়া মাহফিলে অংশ নিয়ে কারাগারে আটক অসুস্থ নেতাকর্মীদের মুক্তি দাবি করেন দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। কারাগারে আমাদের নেতাকর্মীরা গুরুতর অসুস্থ মানবেতর জীবনযাপন করছে। তারা খুব অসুবিধার মধ্যে আছেন। কিন্তু সরকার এটা বিশ্বাস করছে না। রাজনৈতিক কারণে মুক্তিলাভ করার জন্য আমরা অসুস্থতার কথা বলছি না। বিএনপি এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। প্রকৃতপক্ষে তারা অসুস্থ। রিপন বলেন, কারাগারে আটক অবস্থায় সম্পূর্ণ বিনা চিকিৎসায় আমাদের দলের নেতা নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু ও ডিসিসির মতিঝিল এলাকার একজন ওয়ার্ড কমিশনার লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছেন। আমরা চাই না, আর কোন নেতাকর্মীর এ পরিণতি ঘটুক। দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি’র ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, ফজলুল হক মিলন, আবদুস সালাম আজাদ, নূরে আরা সাফা, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম, এমএ মালেকসহ বিএনপি ও মহিলা দলের কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন। বিএনপি’র অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক এ দোয়া-মিলাদ পরিচালনা করেন। গতকাল এক বিবৃতিতে দলের দপ্তর থেকে বলা হয়, শুক্রবার বাদ জুমা দেশব্যাপী সব মসজিদ এবং অন্য ধর্মীয় উপাসনালয়ে নেতাদের সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারা দেশের সব দলীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে সুবিধামতো দিন ও সময়ে বিএনপি নেতাদের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি কাজী মো. আমির খসরুর পিতা কাজী মোহাম্মদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। গতকাল এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম কাজী মোহাম্মদ হোসেন তার নিজ এলাকায় একজন সজ্জন ও ধার্মিক হিসেবে সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। কাজী মো. হোসেনের মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত। বিএনপি’র মুখপাত্র মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে রাজধানীর ডেলটা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে কাজী মোহাম্মদ হোসেন ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা