বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া নয় আমরাই আপসহীন: এরশাদ

news-image

যে কোনো নামে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 'আপস'-এর ইঙ্গিত দিয়েছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় পার্টি আয়োজিত 'ঈদ পুনর্মিলনী' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, 'খালেদা জিয়া আপসহীন নেত্রী হিসেবে পরিচিত। তিনি কেমন আপসহীন বুঝলাম না। নির্বাচনের (৫ জানুয়ারি) আগে তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনড় ছিলেন, কিছুদিন আগে বললেন, নিরপেক্ষ সরকার চান। এখন শুনছি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যেতেও তার আপত্তি নেই। তাহলে কীভাবে তিনি আপসহীন হলেন?'
 
দুই যুগ আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এরশাদ দাবি করেন, বিএনপি আপসহীন নয়, আপসহীন আমরা। কারণ আমরা যা বলি, তা-ই করি। এরশাদ বলেন, 'মানুষ সন্ত্রাস, হানাহানি চায় না। মানুষ এখন এই দুই দলের বৃত্ত থেকে বের হতে চায়। এই পরিবর্তন আনতে পারে জাতীয় পার্টি।' অনুষ্ঠানে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা