শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাহুল গান্ধীকে চুমু খাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা

Rahulভয়াবহ এক ঘটনা ঘটে গেলো ভারতের আসাম রাজ্যে। ভারতীয় কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে চুমু দেয়ার কারণে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেছে এক স্বামী। স্ত্রী বন্টি ছিলেন কংগ্রেসের একটি ওয়ার্ডের সদস্য। কিছুদিন আগে রাহুল যখন আসামে গিয়েছিলেন, তখন তার গালে চুমু খান বন্টি। এদিকে স্ত্রীকে পুড়িয়ে হত্যার পর নিজের গায়েও আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে স্বামী। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত স্বামী তার স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে তাকে হত্যা করে। রাহুল গান্ধীর গালে চুমু খাওয়ার বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ হচ্ছিল। এর আগে জরহাট এলাকায় রাহুল গান্ধী কংগ্রেসের ৬০০ নারী কর্মীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে, তাদের অনেকেই তার কপালে ও গালে চুমু খান।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা