,

বিমানের কাছে রাজস্ব বকেয়া ২৪৩ কোটি টাকা

news-image

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে উেস কর ও মূল্য সংযোজন করসহ (মূসক) ২৪৩ কোটি ১৪ লাখ টাকার রাজস্ব বকেয়া পড়েছে। এই রাজস্ব দ্রুত আদায়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কমিশনারদের। রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এনবিআরের দাবিনামা অনুযায়ী, বেবিচকের কাছে উেস কর ও মূসক বাবদ রাজস্ব বকেয়া পড়েছে ২৪৩ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ২৬১ টাকা। ওই বকেয়া টাকা আদায়ে সম্প্রতি এনবিআরে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা (উত্তর), যশোর, রংপুর, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলের মূসক কমিশনাররা উপস্থিত ছিলেন। এ বিষয়ে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বকেয়া ভ্যাট আদায়ে সংশ্লিষ্ট কর অঞ্চলকে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এনবিআর বকেয়া রাজস্ব আদায়ে ব্যাপক তত্পরতা চালাচ্ছে। জানা যায়, উড়োজাহাজের ল্যান্ডিং, পার্কিং, রুট নেভিগেশনসহ বিভিন্ন অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল কার্যক্রমের জন্য দেশি-বিদেশি সব এয়ারলাইন্সের কাছ থেকে ফি আদায় করে বেবিচক। ২০১৫-১৬ অর্থবছরের শুরু থেকে এসব ফি’র ওপর ১৫ শতাংশ হারে মূসক আদায়ের সিদ্ধান্ত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, এর আগে বেবিচকের আদায়কৃত ফি থেকে মূসক আদায়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন এনবিআরের কর্মকর্তারা। বৈঠকে বেবিচকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তাদের উপস্থিতিতেই এয়ারলাইন্সগুলো থেকে অ্যারোনটিক্যাল মাশুলের ওপর ১৫ শতাংশ ভ্যাট আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এয়ারলাইন্সগুলো থেকে বেবিচকের আদায় করা অ্যারোনটিক্যাল বিভিন্ন ফি’র মধ্যে রয়েছে-উড়োজাহাজের ল্যান্ডিং, পার্কিং, হাউজিং অব এয়ারক্রাফট, রুট নেভিগেশন, বোর্ডিং ব্রিজ ও এম্বারকেশন ফি। আর নন-অ্যারোনটিক্যাল মাশুলের মধ্যে রয়েছে-বিমানবন্দরে কক্ষ ভাড়া, পানি, বিদ্যুত্, টেলিফোন সংযোগ বিল ও লাইসেন্স ফি। দেশি-বিদেশি সব এয়ারলাইন্সের কাছ থেকে ফ্লাইট পরিচালনার জন্য অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল ফি আদায় করে বেবিচক। এ অর্থ দিয়েই বিমানবন্দর মেরামত, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চালানো হয়।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১