,

বঙ্গবন্ধু, বাস্তুহারা সমিতি ও আমাদের প্রত্যাশা

news-image

বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠি তথা বাস্তুহারা বস্তিবাসীদের জন্য ১৯৬৬ সালের ১৪ই জুন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বাস্তুহারা সমিতি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে বাঙালি জাতি সত্ত্বার প্রম্নে প্রতিটি আন্দোলন সংগ্রামে বাস্তুহারা সমিতির নেতা কর্মী এবং বস্তিবাসী। সাধারণ মানুষের অবদান কোনক্রমেই খাটো করে দেখার অবকাশ নেই। ১৯৬৬ এর ৬ দফা, ১৯৬৮-১৯৭০ এর গণ আন্দোলনের দিন গুলোতে রাজপথ কাপানো মিছিল মিটিং হরতাল অবরোধে বস্তিবাসীদের ভূমিকা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে অন্যন্তকাল। একাত্তোরের মার্চ এর তরঙ্গ বিক্ষুব্ধ প্রতিটি মূহুর্তের প্রাণ শক্তি ছিলো খেটে খাওয়া দিন মজুর, ভুখানাঙা গরীব-দরিদ্র জনগোষ্ঠি। মুক্তিযুদ্ধে এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা বাঙালির স্বাধিকার আন্দোলনের মাইল ফলক হয়ে থাকবে। মূলতঃ এ-কারনেই পাকিস্তানী শাসকগোষ্ঠি বাঙালি বস্তিবাসীদের পূণর্বাসনের কোন প্রকার উদ্যোগ গ্রহণ করেনি। বরং মিরপুর, মোহাম্মদপুর, রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় উর্দুভাষী বিহারী ও রিফুজীদের পুনর্বাসন করা হয়েছিলো মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু তাঁর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ বাস্তুহারা সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শক্রমে বাস্তুহারা বস্তিবাসীদের পর্যায়ক্রমে পুনর্বাসনের পদক্ষেপ গ্রহন করেন। টঙ্গীর দত্তপাড়া, রূপগঞ্জের চনপাড়া, কেরানীগঞ্জের আমবাগিচা, ঢাকার মিরপুর, রূপনগরে টিনশেড কলোনী সহ রাজশাহী, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন এরাকায় জমি বরাদ্দের কার্যকরী পদক্ষেপ সমূহ উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে বলতে হয়, কুচক্রীরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্ব-পরিবারে হত্যা করে বস্তিবাসী গরীব দরিদ্র জনগোষ্ঠির আশা আকাঙ্খাকে হত্যা করে। এই গরীব দরিদ্র জনগোষ্ঠিই জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পরবর্তীতে হত্যার প্রতিশোধের আন্দোলন সংগ্রামে সোচ্চার ছিলো। বস্তিবাসী গরীব মানুষেরা বিশাল অট্টালিকা আর সুন্দর সুন্দর পাজাড়ো গাড়ীতে চরতে চায় না এরা চায় নূন্যতম বাঁচার অধিকার। বাস্তুহারা পূর্ণবাসন সত্যিকার অর্থে একটি কঠিন কাজ। প্রয়োজন অর্থ, সময়, পরিকল্পনা ও আন্তরিকতার। এ ব্যাপারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সময়োপযোগী পদক্ষেপ ও সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
পাঠকবর্গ আসুন, আমরা সবাই মিলেমিশে বঙ্গবন্ধুর বাংলাদেশ বাস্তুহারা সমিতি বর্তমানে বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগের মাধ্যমে বাস্তুহারা পূর্ণর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় শপথ গ্রহণ করি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১