শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিষ্ঠার পর এই প্রথম কোণঠাসা জামায়াত

news-image

প্রতিষ্ঠার পর থেকে এবারই সবচেয়ে করুণ পরিস্থিতি পার করছে জামায়াতে ইসলামী। ঘরে-বাইরে, দেশে-বিদেশে কোথাও আগের অবস্থানে নেই দলটি। শীর্ষ নেতারা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক। ইতোমধ্যে দুইজনের মৃত্যুদ- কার্যকর হয়েছে। এ তালিকায় রয়েছেন আরও অনেকে। পাঁচ বছর ধরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলো বন্ধ এবং নেতাকর্মীরা মামলায় বিপর্যস্ত। প্রকাশ্যে বেরও হতে পারছে না দলের নেতাকর্মীরা। দলের নিবন্ধন বাতিলের অপেক্ষায়। এমতাবস্থায় দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা।
জানা যায়, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর কাকরাইলে জামায়াতের বিক্ষোভ সমাবেশ কর্মসূচিকে ঘিরে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারসহ ২৭ নেতাকর্মী গ্রেফতার হন। এছাড়াও গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে চলে যান ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানসহ কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে বলেন, সরকার কথিত মানবতার বিরুদ্ধে অপরাধের মিথ্যা অভিযোগে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে দীর্ঘ ৫ বছর যাবৎ কারাগারে আটক রেখেছে। তিনি বলেন, সরকারের উদ্দেশ্য হলো জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করা।
সূত্রমতে, গত ৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের পর জামায়াত দেশি-বিদেশি চাপে আবার সংকটে পড়েছে। জামায়াত ভেবেছিলো খালেদা জিয়া জোটের নেত্রী হিসেবে মোদীর সঙ্গে বৈঠকে জামায়াতের অবস্থান ইতিবাচক হিসেবে তুলে ধরবেন। কিন্তু জামায়াতের শত আবদার সত্ত্বেও খালেদা জামায়াতের ব্যাপারে মোদীর সঙ্গে কোনও আলোচনাই করেননি। অন্যদিকে, মোদী স্পষ্টভাবে বলে দিয়েছেন এই অঞ্চলে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার অবস্থান অনড় থাকবে।
বর্তমানে জামায়াতের নেতৃত্বে মহাসংকটের ফলে দলের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। একের পর এক দলের শীর্ষ নেতারা মামলায় আটক থাকায় চতুর্থ স্তরের নেতাকর্মীরা বর্তমানে দলের নেতৃত্ব দিচ্ছেন।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা, শফিকুর রহমান জানান, যেই কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়েছিল, তাদের সবাই জেলে। কেউ বিচারে অপেক্ষায়, কেউ শাস্তি ভোগ করছেন। আর আমরা যারা বাইরে আছি, সবাই একাত্তর-পরবর্তী প্রজম্ম। জামায়াত ইসলামী রাজনৈতিকভাবে নিষিদ্ধ হলে, আমরা নতুন নামে আত্মপ্রকাশ করব।
তিন সিটি নির্বাচনের পরে আর কোন রাজনৈতিক কর্মকা-েই নেই জামায়াত। মাঠ ভিত্তিক রাজনৈতিক কর্মকা-ে অতীতে চমক দেখানো দলটি এখন মূলতঃ ইন্টারনেট ভিত্তিক দলে পরিণত হয়েছে। রাজধানী তো দূরের কথা, জেলা, উপজেলা বা ইউনিয়ন পর্যায়েও এখন দলটির নেতৃস্থানীয় কাউকে প্রকাশ্যে মাঠে দেখা যায় না। বড় মগবাজারে কেন্দ্রীয় কার্যালয় ও পুরানা পল্টনে মহানগর অফিস দীর্ঘদিন ধরে বন্ধ। নিরাপত্তারক্ষী ছাড়া কোনো নেতাকর্মী নেই সেখানে। এছাড়াও বিএনপিকে নিয়ে হতাশা ছাড়ছে না জোটের অন্যতম শরীক দল জামায়াতের। জামায়াত নেতারা বলেন, একসঙ্গে আন্দোলন করে বিএনপির লাভ হয়েছে বেশি। ক্ষতির পাল্লা ভারী জামায়াতের। ২০১৩ সালের সরকার বিরোধী আন্দোলনে মাঠ গরম রেখেছিলো জামায়াত, সুবিধা নিয়েছে বিএনপি।
জামায়াতের সূত্রগুলো জানায়, ভবিষ্যতে ২০ দলীয় জোট টিকবে না, এ চিন্তা করেই পরিকল্পনা করা হচ্ছে। তবে যতদিন বিএনপি জোটে আছে, ততদিন জোট ভাঙ্গার ঘোষণা দেবে না জামায়াত। দলটির বর্তমান সকল পরিকল্পনা অস্তিত্ব রক্ষা করা।
 

আমাদের সময়.কম