,

লস্কর-ই-জাংভির শীর্ষনেতা ইসহাকসহ ১৬ জন নিহত

news-image

পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন লস্কর-ই-জাংভির শীর্ষনেতা মালিক ইসহাক ও তার দুই ছেলেসহ ১৬ জন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে পাঞ্জাব প্রদেশে ইসহাককে আটক করে একটি গাড়িবহরে করে নিয়ে যাওয়ার সময় তার কর্মী-সমর্থকরা এলোপাতাড়ি গুলি চালিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মুজাফ্ফরাবাদ জেলায় ওই সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইসহাক তার দুই ছেলে ও ১১ জঙ্গি নিহত হন। সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি, ডন
সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে শিয়া মুসলিমদের ওপর ভয়াবহ কয়েকটি হামলার ঘটনায় লস্কর-ই-জাংভি গোষ্ঠীকে দায়ী করা হয়। ১৯৯০ সালে উত্থানের পর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে এই সংগঠনটি। আল-কায়েদার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে বলেও মনে করা হয়। মুজাফ্ফরাবাদ জেলা হাসপাতালের একজন চিকিৎসক ১৪টি মৃতদেহ গ্রহণ করার খবর জানানোর পর পাঞ্জাবের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ৬ পুলিশ কর্মকর্তা আহত হওয়ার খবর জানা গেলেও বিষয়টি এখনো পরিষ্কার নয়, কারণ কোনো গণমাধ্যমকর্মীই আহত পুলিশদের দেখেননি। ২০০১ সালে পাকিস্তান সরকার লস্কর-ই-জাংভিকে নিষিদ্ধ করে। ২০০৩ সালে আমেরিকা এই গোষ্ঠীকে সন্ত্রাসীগোষ্ঠীর তালিকাভুক্ত করে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ