,

আজ ফাঁসি কার্যকর হচ্ছেই মুম্বাই হামলার নায়ক মেমনের

news-image

ইয়াকুব মেমনমুম্বাই হামলার অন্যতম আসামি ইয়াকুব মেমনের আজ বৃহস্পতিবার ফাঁসিই হচ্ছে। ভারতের সুপ্রিমকোর্ট বুধবার জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টায় নাগপুর জেলেই ফাঁসি কার্যকর করা হবে। মঙ্গলবার বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অমিতাভ রায়, বিচারপতি পিএস পন্থের বৃহত্তর বেঞ্চ মেমনের সব পিটিশন বাতিল করে দেয়। এমনকি কিউরেটিভ পিটিশনে আর শুনানি হবে না বলেও জানিয়েছেন বিচারপতিরা। সংবাদসূত্র : টাইমস অব ইনডিয়া, এনডিটিভি জি-নিউজ
সরকারিপক্ষের আইনজীবী উজ্জ্বল নিকম জানান, টাডা (সন্ত্রাসবিরোধী আইন) আদালতের ফাঁসির রায়ই বহাল রেখেছে সুপ্রিমকোর্ট। তার দাবি, 'ইয়াকুব মেমন প্রাণভিক্ষা চেয়ে মহারাষ্ট্রের রাজ্যপাল ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে আবেদন করেছেন। সেই আবেদনের ভিত্তিতে নিজেদের রায় জানাবেন রাষ্ট্রপতি ও রাজ্যপাল।' যদিও রায়ের পরপরই ইয়াকুবের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাও, আর সন্ধ্যার পর রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও। ফলে আজ তাকে ফাঁসিতে ঝুলতেই হচ্ছে। উল্লেখ্য, ৩০ জুলাই মুম্বাই হামলার অর্থের জোগানদাতা মেমনের ৫৪তম জন্মদিনও। এদিকে, ১৯৯৩ সালে মুম্বাই হামলার অন্যতম অভিযুক্ত ইয়াকুব মেমনের ফাঁসি হওয়া উচিত কি-না, তা নিয়ে দুই ভাগ পুরো ভারত। মঙ্গলবার একই চিত্র দেখা গিয়েছিল সুপ্রিমকোর্টের দুই বিচারপতির বেঞ্চেও। বুধবার ইয়াকুবের ফাঁসি রদের দাবিতে ২৯১ জনের স্বাক্ষরসহ একটি চিঠিও পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে। কিন্তু এদিন সুপ্রিমকোর্ট ইয়াকুবের আবেদনের সব রাস্তাই বন্ধ করে দিল। প্রসঙ্গত, ২০০৭ সালে মুম্বাইয়ের একটি আদালত মেমনের মৃত্যুদ-াদেশ দেয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট তা খারিজ করে দিয়ে মৃত্যুদ-াদেশ বহাল রাখে। পরে মেমন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে চলতি বছরের শুরুতে প্রাণভিক্ষার আবেদন করেন। কিন্তু প্রণব মুখার্জি ওই আবেদন নাকচ করে দেন। এরপর মেমনের মৃত্যুদ-ের তারিখ চূড়ান্ত করতে বিষয়টি মহারাষ্ট্রে পাঠানো হয়। তবে মৃত্যুদ-ের রায় পুনর্বিবেচনা করতে মেমন আবারো আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২১ জুলাই মেমনের মৃত্যুদ-ের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে তার ফাঁসির আদেশ বহাল রাখে ভারতের সর্বোচ্চ আদালত। আর বুধবার চূড়ান্তভাবে জানিয়ে দিল ৩০ জুলাই তার ফাঁসি কার্যকর হবে। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে ১৩টি বোমা হামলা চালানো হয়। এতে ২৫৭ জন নিহত এবং ৭১৩ জন আহত হন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ