শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার: সালাউদ্দিন কাদের

news-image

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আমি নির্দোষ, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আমাকে ফাঁসানো হয়েছে। বুধবার আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় তিনি মন্তব্য করেন। কাশিমপুর কারাগারের জেলার মো. ফরিদুর রহমান রেজা সাংবাদিকদের এই তথ্য জানান।
ট্রাইবুনালের দেয়া রায়ের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। আজ সকালে জেলখানায় বসেই রেডিও এবং কারা কর্তৃপক্ষের মাধ্যমে রায় শুনেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। কাশিমপুর কারাগারের জেলার মো. ফরিদুর রহমান রেজা জানান,  মৃত্যুদন্ড বহালের খবর শুনার পরও সালাউদ্দিন কাদেরের মনোবল ছিল খুবই স্ট্রং। রায় শোনার পর সাকা ছিলেন খুবই হাসি-খুশি। আইনের সর্বোচ্চ লড়াই লড়বেন বলে জানিয়েছেন তিনি।
 
সালাউদ্দিন কাদের বলেছেন, আমি রিভিউ করব। আমার রিভিউ বলে আশাবাদী। এসময় তিনি ন্যায়বিচার পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির এই নেতা আরো বলেন,  আমি দেশের জন্য, জনগণের জন্য রাজনীতি করেছি। আমিতো ফেলনা লোক নই। আজ হয়তো আমার কিছু কথার কারণে অনেকেই ক্ষুদ্ধ। আমাকে হয়রানি করা হচ্ছে। আমি নির্দোষ, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে।
 
কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার জানান, রায় হওয়ার পর বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার সাথে জেলার ফরিদুর রহমান সালাউদ্দিন কাদেরের সেলে যান। এসময় তারা তার রায়ের কথা জানান। এর আগে রেডিওর মাধ্যমে নিজেও তার রায় শুনেছেন। সুব্রতা কুমার আরো জানান, রায়কে কেন্দ্র করে কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছেম নজরদারিও বাড়ানো হয়েছে।
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার হয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারের পার্ট-১ এ সালাউদ্দিন কাদের বন্দী রয়েছেন। তিনি ২০১২ সালের ২৩ অক্টোবর থেকে এই কারাগারেই আছেন। এর আগে তিনি ২০০৯ সাল থেকে কাশিমপুরের কারাগারের পার্ট-২ এ বন্দী ছিলেন।