,

উত্তর কোরিয়ায় নিষিদ্ধ হলো গান, শোনা যাবে শুধু সরকারি গান

news-image

কয়েকদিন আগেই লোকের ঘুমের বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছেন। ভোর পাঁচটা থেকে স্কুল-অফিসটাইম করে। এবার উত্তর কোরিয়ায় নিষিদ্ধ হলো গান। শোনা যাবে শুধু 'সরকারি' গান। সরকারি গান শোনাতে একটি অর্কেস্ট্রাও তৈরি করে ফেলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম। যাদের কাজ, দেশের আম-আদমির জন্য গানবাঁধা। শুনতে হলে এ গানই শুনতে হবে, আর সব গানবাজনা নিষিদ্ধ। শুধু তাই নয়, লোকের বাড়ি বাড়ি গিয়ে নিষিদ্ধ গানের রেকর্ড-সিডিও নষ্ট করে ফেলার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার এই খেপাটে নেতা। নষ্ট করে ফেলা হবে কিমের অপছন্দের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও। কেন? কিম কি মনে করেন, উত্তর কোরিয়ার মানুষজনের গানের কান তৈরি নয়? সেই কানটাই তিনি তৈরি করে দেবেন? নাকি, যে ধরনের গানবাজ হয়, তাতে তার অ্যালার্জি? হয়তো দ্বিতীয়টাই ঠিক। কিন্তু, কী গান শোনাবেন কিম? সরকারি গুণগান? নাকি কিমের গুণগান?
আর তাঁর অর্কেস্ট্রা দলের নাম শুনবেন? শুনতে হিং টিং ছটের মতোই, নাম দিয়েছেন 'চংবং'।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ