বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরমাণু সমঝোতার পক্ষে মার্কিন অভিনেতাদের জোর সমর্থন

news-image

মার্কিন কয়েকজন খ্যাতনামা অভিনেতা অভিনেত্রী এবং জর্দানের রানী নুর ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সমঝোতা মেনে নেয়ার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউটিউবে আপলোড করা রসিকতাপূর্ণ একটি ভিডিও’তে এ আহ্বান জানানো হয়। এতে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন ইরানের সঙ্গে যে সমঝোতা করেছে তা নস্যাৎ না করার জন্য আহ্বান জানানো হয়। তিন মিনিটের এ ভিডিও’তে অংশ নিয়েছেন, মর্গ্যান ফ্রিম্যান, জ্যাক ব্ল্যাক, নাতাশা লিওন, ফারশাদ ফারহাদ এবং জর্দানের রানী নুর ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত থমাস পিকেরিং।
৭৮ বছর বয়সি ফ্রিম্যান বলেন, পরমাণু সমঝোতা না হলে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে আমেরিকা। তাতে মধ্যপ্রাচ্যে আরেকটি মারাত্মক, রক্তক্ষয়ী এবং ব্যয়বহুল সংঘাত শুরু হবে বলে জানান তিনি। অস্কার পুরস্কার বিজয়ী এ অভিনেতা বলেন, এ সমঝোতার বিকল্প হলও যু্দ্ধ।
জর্দানের রানী নুর বলেন, আমেরিকার বিরুদ্ধে ইরান পরমাণু বোমা ফেলবে- না এমন কোনো আশংকা কেউ করছেন না। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিকেরিং বলেন, কংগ্রেস যদি এ সমঝোতা বাতিল করে দেয় তবে ইরান পরমাণু বোমা অর্জন করবে এবং মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা দেখা দেবে। অন্যদিকে ফারহাদ বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার ধারণাকে সত্যিই খারাপ ধারণা ছাড়া আর কিছু বলা যায় না। লিওন বলেন, মাথা গরম কোনো কংগ্রেস সদস্য যেন  এ সমঝোতা নাকচ করতে না পারে। – সূত্র : আইআরআইবি

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা