বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির আয় কম ব্যয় বেশি

news-image

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি গত অর্থবছরে আয়ের চেয়ে ব্যয় বেশি করেছে। তাই আগের অর্থবছরের গচ্ছিত অর্থ থেকে তাদের ব্যয় মেটাতে হচ্ছে। নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা আয়-ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার দুপুরে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব সিরাজুল ইসলামের কাছে এই হিসাব দাখিল করেন ।

এ সময় দলটির যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ও যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ উপস্থিত ছিলেন।

জানা যায়, ১ জুলাই ২০১৪ থেকে ৩০ জুন ২০১৫ পর্যন্ত বিভিন্ন খাত থেকে দলটি আয় করেছে ৯৫ লাখ ১৫ হাজার টাকা। আর ব্যয় করেছে  এক কোটি ৪৯ লাখ ৪৬ হাজার টাকা। বাড়তি টাকার ব্যয় যোগান দিয়েছে ২০১৩-২০১৪ পঞ্জিকা বছরের ব্যাংকে গচ্ছিত অর্থ থেকে। ওই বছর ব্যাংকে গচ্ছিত অর্থ ছিল ৫৬ লাখ ২২ হাজার ৮৩১ টাকা।

এদিকে দলটি কর্মী ও নেতাদের চাঁদা থেকে সবচেয়ে বেশি আয় করেছে। এ খাতে আয় দেখানো হয়েছে ৪১ লাখ ৬৯ হাজার টাকা। এছাড়া অনুদান ২২ লাখ ২৬ হাজার, প্রকাশনা থেকে ১৭ লাখ ৪৮ হাজার ১৮৩ টাকা ও দলীয় ফরম বিক্রিসহ অনান্য খাত থেকেও আয় দেখিয়েছে জাতীয় পার্টি। অন্যদিকে প্রচারণা, পেন্টিং, সভা-সেমিনার, কর্মীসভা, অফিস, ইউটিলিটি বিল প্রভৃতি খাতে ব্যয় দেখিয়েছে জাতীয় পার্টি।

আইন অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের বিগত পঞ্জিকা বছরের হিসাব দাখিল করতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা না দিলে সে দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। সেই মোতাবেক গত ১৭ জুন দেশের ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের মধ্যে গত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দেয়া জন্য নির্দেশ দিয়েছিল ইসি। ওই নির্দেশনায় দলগুলোকে অডিট ফার্ম দ্বারা দুইটি ছকে মোট ২০ ধরনের তথ্য দিতে বলা হয়েছিল।

ইসির নির্দেশনার পর জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ মুসলিম লীগ, গণফ্রন্টসহ, খেলাফত মজলিস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আয়-ব্যয়ের হিসাব দিয়েছে।

অন্যদিকে আওয়ামী লীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জেএসডি) এক মাস এবং বিএনপি দেড় মাস সময় বাড়ানোর আবেদন করেছে। এছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনও এক মাস সময় চেয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা