চাঁদের গলিতে আঁধারের বাড়ি
চাঁদের গলিতে আঁধারের বাড়ি
মোহাম্মদ হোসেন
ফারিয়া আমার বন্ধু অথবা একটা পাখি। আমি আকাশ, ফারিয়া আকাশে ওড়ে। আমার আকাশ, মেঘ, আলো-মেঘ। ফারিয়া চায়ে চুমুক দেয়। আমি ফারিয়াকে দেখি, সে অদ্ভূত। মাছরাঙ্গা পাখির চেয়েও মায়ামায়া। ফারিয়া হাসে ‘তুমি মানুষটা ভালো না।’এড়ষঢ়ড়-৫৮র-০১
কেন না!
ফারিয়া জিভ কাটে। মানুষ এরকম করে কখন?
যখন প্রেম দ্বিধাগ্রস্থ হয়। সেও?
ফারিয়া বলে আজ মা দিবস।
‘তারপর’?
মা দিবসে মাকে ফেলে যাচ্ছ, ঠিক?
‘মা দিবসে থাকলে সৎ মা দিবসও থাকা উচিৎ’, আমি বলি।
তোমার যত উদ্ভট কথা।
‘শোনো আমার এক বন্ধুছিল, নাম অলি। হোটেলে থাকতো, একবার বাড়িতে গেলো তো আসে না। পরে এলে তো পাগল হয়ে। সৎ মা তাবিজ করে নাকি এরকম বানিয়েছে।’
তারপর?
ইংরেজির অধ্যাপক ছিলেন মিস্টার পাল। কড়া শিক্ষক।
একদিন তিনি বললেন, কাল যারা পড়া শিখে আসবে না বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখব। মেয়েদের সামনে দাঁড় করিয়ে রাখা কেমন বেইজ্জতের ব্যাপার বলো।
তারপর?
বন্ধ ুঅসীমকে বললামÑ পড়া শিখেছিস? না, তুই?
আমিও না। তাহলে? অসীম বললÑ পাগলটাকে কলেজে নিয়ে যাই। স্যার পড়া ধরতে শুরু করলেই পাগলটাকে ছেড়ে দেবো, বুদ্ধি খারাপ না। তখনও কলেজের কেউ জানে না আমি পাগল। পরদিন অলিকে নিয়ে কলেজে গেলাম। স্যার এলেন। নাম ডাকলেন। পড়া জিজ্ঞেস করতে যাবেন, অমনি অলিকে তুলে দিলামÑ অলি শুরু করলোÑ আমি হলাম মুজিব হত্যাকারী। কর্নেল ফারুক। কর্নেল গাদ্দাফী আমার বন্ধু। স্যার হতবাক! স্যারকে বললামÑ স্যার, ওতো পাগল। বলো কী! ভয়ে স্যারের মুখ লালচে হয়ে গেল। মেয়েরাও উৎকণ্ঠিত। ওকি মারে? মাঝেমধ্যেই। স্যার আমরা কি কমনরুমে চলে যাবো? ভয়ার্ত অবস্থা সৃষ্টি হলো। অলি বলে যেতে লাগলোÑ আমি হচ্ছি নায়ক রাজ। ফারুক, রাজ্জাক, আলমগীর, এসব কিছুই না। স্যার ভয়ার্ত কণ্ঠে বলতে থাকলেনÑ তুমি যা বলছো সব সত্য। স্যারের ভীতু রূপটা দেখেও আমি ও অসীম মুখ লুকিয়ে হাসতে থাকলাম। কিসের আর পড়া।
‘তোমরা তো দারুণ ফাজিল ছিলা’, ফারিয়া বলে।
শোনো এজন্যই বলছিলামÑ সৎ মা দিবসও থাকা উচিৎ। আমাদের চলচ্চিত্র ও উপন্যাসে ওদেরকে ভিন্নভাবে দেখানো হয়েছে।
তা ঠিক, তবে আজকাল অনেক ভালো সৎ মাও দেখা যায়, ফারিয়া বলে।
আমি আপত্তি করি না। ফারিয়া উঠে দাঁড়ায়। যথেষ্ট হয়েছে। এখন রুমে গিয়ে ঘুমাও, তোমার না সকালে ফ্লাইট।
‘তোমার প্রেমে পড়ে গেছি, ঘুম কি আসবে?’
‘দূর মিয়া’ ফারিয়া চলে যায়। রুমে এসে শুয়ে পড়ি।
ঘুমটা ঠিক লাগতে যাবে, অমনি দরজায় শব্দ, খটখট। মেজাজটা বিগড়ে গেল। ইচ্ছে হচ্ছে আগুন্তুককে খুন করি।
কে?
Ñ ভাইয়া দরজা একটু খুলবেন?
কে হতে পারে! কণ্ঠ চেনা মনে হচ্ছে না। নিশ্চয় রুম বয় হলে ‘স্যার’ বলতো; ভাইয়া নয়, তাহলে কে!’Ñ কে আপনি?
Ñ ভাইয়া আমি পাশের রুমের।
পাশের রুমের! পাশের রুমের কাউকেতো আমি চিনি না। কে জানি বাঙালির কত রকম কালচার, ঘুম থেকে জাগিয়ে বলবেÑ দেয়াশলাই আছে? নেন সিগারেট খান একটা। আপনার বাড়ি যেন কোথায়? ও সুনামগঞ্জ সদরে! অমুককে চেনেন? উনিতো আমার বড় ফুপুর দেবরের ছেলে। এক সময় দেখা যাবে সে আমার আত্মীয়। আত্মীয় কে চিনি না, সেটাও তো অপরাধ। বিরক্তি নিয়ে দরজা খুললাম। সুদর্শন এক যুবক দাড়িয়ে। তার পেছনে এক মহিলা অথবা মেয়ে।
কি চাই?
যুবকটি অত্যন্ত বিনয় দেখিয়ে প্রথমেই ক্ষমা প্রার্থনা করে, আমাকে ডিসটার্ব করার জন্য। অতপর সে তার পরিচয় দেয়। নাম মহিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ‘ভেতরে আসুন’।
ভদ্রতা করতে গিয়ে কথাটা আমি বলি এবং ওরাও সম্ভবত কিছু না ভেবেই ভেতরে আসে। রুমের একমাত্র চেয়ারটিতে বসতে বলি দুজনকেই, কিন্তু কেউ-ই বসে না। দুজনেই আমার সামনে দাঁড়ানো।
কিছু বলবেন?
যুবকটি আমতা আমতা করে। একবার মহিলার দিকে তাকায়, একবার আমার দিকে। মহিলা খুব জড়োসড়ো। কাউকে দেখে না, এখন আমার কিছু ভয় হচ্ছে। পত্রিকার পাতায় প্রায়ই দেখি, হোটেল থেকে খদ্দরসহ তা গ্রেফতার। আমি আবার কোন ঝামেলায় পড়তে যাচ্ছি না তো! না এ মহিলাকে এরকম মনে হচ্ছে না। একদম খাঁটি একজন গ্রামের মহিলা। তার সাজগোঁজও গ্রামীণ। তবে সে সুন্দরী। স্মার্ট নয়। আজকাল গ্রামের কোন কোন মেয়েও স্মার্ট। প্রযুক্তি ওদের স্মার্ট বানিয়েছে। কিন্তু একে বানায়নি। এখন যুবকটি কথা বলতে শুরু করে।
‘দয়া করে আপনাকে একটু হেল্প করতে হবে।’
হেল্প! বলেন।
‘যুবকটি শুরু করে। ওর নাম হচ্ছে মরিয়ম। আমাদের গ্রামের। প্রথমবার লন্ডন যাচ্ছে তো, দয়া করে একটু হেল্প করবেন।’
অবশ্যই।
এখন মহিলা আমার দিকে তাকায়। আমিও তাকাই তার দিকে। না, একে মহিলা বলা যৌক্তিক নয়। মেয়েই বলা চলে। অভাবের সংসারে অল্পতেই মানুষ বুড়ো হয়ে যায়। এরকমটি হয়তো তার বেলাতেও প্রযোজ্য। মেয়েটি আমাকে এক পলক দেখে আর দেখে না। শাড়ির আঁচল দিয়ে শরীর ঢাকে। বেগানা পুরুষ। বিপদে পড়েছি বলে হয়তো আসতে হয়েছে। হয়ত এরকমটাই ভাবছে সে। অন্তত তার ভাবভঙ্গি এসবই প্রকাশ করে। আমি বলি, ভয়ের কিছু নেই, আমি আছি।
আমার কথায় মেয়েটি আশ্বস্ত হয়েছে বলে মনে হয় না। যুবকটি দাড়িয়ে থাকার সিদ্ধান্ত বদলায়। অকস্মাৎ চেয়ারে বসে পড়ে। তারপর দু’পা ভাঁজ করে বিনয়ের ভঙ্গিতে আমাকে বলে, আপনার একটু কষ্ট হবে।
না-না ঠিক আছে- আমি অভয় দেই। আর তখন আমার মনে হয়, কাজটা ঠিক হচ্ছে না। একটা মেয়ের দায়িত্ব নিচ্ছে। অথচ তার সম্পর্কে কিছুই জানি না। এটা ঠিক নয়। আমাকে জানতে হবে। আমি তৎপর হই। প্রথমে তাকে বিছানাতেই বসতে বলি এবং সে বসে। খুব জড়োসড়ো হয়ে। বিছানার এক প্রান্তে সে অন্য প্রান্তে আমি। সামনে, যুবক বসা।
আমার প্রথমেই যে বিষয়টি জানতে ইচ্ছে হলো, তা হলো এই, এতো লোক থাকতে ওরা আমাকেই বেছে নিল কেন? আমি বলি, কোন ফ্যামিলির সঙ্গ নিলে ওনার জন্য আরো ভালো হতো।
যুবকটি নড়েচড়ে বসে। না আমরা ভাবছি উল্টো, যুবকটি বলে।
কি রকম?
ফ্যামিলিওয়ালারাতো বালবাচ্চা নিয়েই ব্যস্ত। উনাকে দেখবে কী?
‘ওহ, কথাটা মিথ্যে বলেনি। এবং এটাও বুঝতে পারলাম সে বয়সে আমার চেয়ে ছোট হলেও বুদ্ধিতে ছোট নয়। ছোটরাও অনেক সময় বড় বুদ্ধিকে হার মানাতে পারে। শুধু কী বুদ্ধি! অনেক কিছুতেই। একবার আমাদের পাড়ায় ক্রিকেট খেলা হলো। স্কুল বনাম কলেজ। আমি কলেজ টিমের অধিনায়ক। স্কুলের ছোট ছেলেরা ৫২ রানের ব্যবধানে আমাদেরকে হারিয়ে দিলো। সেই পরাজয়ের লজ্জা পরিণত বয়সেও আমাকে হানা দেয়।
‘এর সাথেও পরাজিত হবো নাকি!’
আমি কথা খুঁজে বেড়াই। কিভাবে শুরু করবো, রুমে হিটিংয়ের ব্যবস্থা না থাকায় একটু শীত শীত লাগছে।
আচ্ছা উনি কি ভিজিট ভিসায় যাচ্ছেন?
বিছানায় থাকা ব্লাংকেটটা আমি গায়ে জড়িয়ে নিয়ে কথাটা বলি।
যুবকটি অর্থাৎ মুহিত এবার জড়তা ভেঙে একটু সহজ হয়। আঙুল দিয়ে চুল ব্রাস করে। সে বলে, ভিসা টিসা কিছু না। ওর ব্রিটিশ পাসপোর্ট।
‘বলে কী!’
আকাশ থেকে পড়ি আমি। মেয়েটিকে পুনরায় দেখি। অদম্য কৌতুহল আমার। ঠিক মিলছে না। চোখ বন্ধ করে একজন ব্রিটিশ নারীর অবয়ব কল্পনা করি। শটস্কার্ট, ববকাট চুল, হাই হিল। মেয়েটিরতো কিছুই নেই। আর ইংলিশ! ইংলিশ জানবে কোথা থেকে। মনে হয় ভালো বাংলাও জানে না। পায়ের দিকে তাকাই। শিহরিত হয়। মুখের সাথে পায়ের কোন মিল নেই। মুখঠা যতটুকু সুন্দর, পা’টা ততটুকুই বিশ্রি। কালো, কোথাও ফেটে গেছে। পায়ের নখও বিধ্বস্ত। হয়তো কৃষি শ্রমিক সে। ধূলো আর কাদায় মিলে তার সর্বনাশ করেছে। তারপরও সে আমার বোন। আমরা ধূলো আর কাদামাটির সন্তান। আমাদের আকাশ এক।
‘তা বোন, শুনলাম তোমার ব্রিটিশ পাসপোর্ট আবার লন্ডনে প্রথম যাচ্ছÑ আমি ঠিক বুঝতে পারছি না।’
‘আমার আব্বা আছিলো ব্রিটিশ’, এই প্রথম মেয়েটি কথা বলে। তার বক্তব্য খুবই দৃঢ় এবং সরল। বিদেশে থাকার সুবাদে আমি এইটুকই জানি যে, বাবা কিংবা ব্রিটিশ হলে সন্তানও এমনিতেই ব্রিটিশ নাগরিকত্ব পায়। এই নিয়ে আমার কোন প্রশ্ন নেই। আমার প্রশ্ন হচ্ছেÑ মেয়েটির বাবা যদি ব্রিটিশ হয়েই থাকেন, তাহলে এতদিন তাকে নেন নি কেন? দ্বিতীয়ত ব্রিটিশ পার্সপোর্টধারী লোকেরা মোটামুটি স্বচ্ছল হয়। এই মেয়েটির পোশাক পরিচ্ছদ, মেকআপ দেখে এটাই প্রমাণিত হচ্ছেÑ সে খুব গরীব। তাহলে কী দু’নম্বারী পাসপোর্ট নিয়ে? আবার তার সাথে আমি একাÍ হচ্ছি। এমনও হতে পারেÑ সে ধরা খেয়ে গেলো। আর আমি? বানিয়ে ফেললÑ আদম ব্যাপারি, দালাল। ভয় আমাকে আকড়ে ধরে। আমি সতর্ক হওয়ার চেষ্টা করি। কিভাবে পালানো যায়। আমি বদলে যাওয়ার প্রস্তুতি নেই। বলি, আমিতো খুব টায়ার্ড, একটু ঘুমোবো।
‘শিয়র, শিয়র’, যুবক উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ায় মরিয়মও। তাদের এই উঠে দাঁড়ানো দেখে মনে হলো-ওরা ক্রিমিনাল গ্যাঙয়ের লোক না। সরল কাদামাটিরই। ভুল করছি আমি। তাদেরকে এরকম ভাবা উচিৎ হয়নি। একটা মানুষ আমার কাছে সাহায্য চাইলো আর আমি তাদেরকে ছোট করে দেখলাম। এটা ঠিক নয়। আমি বলিÑ মাইন্ড করবেন না, কাল এয়ারপোর্টে দেখা হবে।
যুবকটি আমার সামনে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে দেয় আমার দিকে, থ্যাঙ্ক ইউ।
মরিয়ম কিছু বলে না। তবে যাওয়ার সময় যুবক আমাকে আরো দু’টো তথ্য দেয়। এক, তার (মুহিত) সাথে আমার আর দেখা হবে না। দুই, মরিয়মের সাথে যাচ্ছে তার ৫ বছর বয়সী ছেলে। আমি যাতে ছেলেটিকেও দেখাশোনা করি।
এখন মরিয়মের ছেলেটিকে দেখতে আমার কেন যেন খুব ইচ্ছে হচ্ছে। নিজের ছেলের কথাও মনে হয়। আমার ছেলের বয়স ছয়। যে কিনা প্রতিদিন হিসাব করে আমার ফেরার আর ক’দিন বাকি। মরিয়মের স্বামী কোথায়? শুনেছি ছেলেটি ঘুমাচ্ছে। তাকে বিদায় দিতে ঢাকায় আসেনি কেউ। হয়ত টাকা খরচ করে হোটেলে থাকার সামর্থ নেই তার আÍীয়দের। আর মরিয়ম? হয়ত এরকম হোটেলে থাকার সামর্থও নেই তার। বিমান কতৃপক্ষ দিয়েছে বলোই থাকা। মরিয়মকে বললামÑ তোমার কোন অসুবিধা হলে বলো, সকালে দেখা হবে।
ঠিক আছে ভাইসাব।
মরিয়ম তার রুমে চলে যায়। আমি দরজা বন্ধ করে শুয়ে পড়ি। ঘুমানোর চেষ্টা করি। ঘুম আসে না। মরিয়ম চোখে লেগে থাকে। মরিয়মের গল্প হয়তো অনেক। হয়তো গল্পগুলো কুয়াশায় ঢাকা। কিংবা তার গল্প সেরকম কোন গল্প নয়। আর সাধারণ পাঁচটা মেয়ের মতোই। এখন কেন জানি মরিয়মের জন্য আমার খুব মায়া হচ্ছে। তার বাবা নিশ্চয় তার জন্য পথ চেয়ে আছেন। আমার ছেলের মতোই। আর ক’দিন। ঘণ্টা, মিনিট।
রাতে ঘুম হয়নি আমার। রুম সার্ভিসের লোক ডাকার আগেই আমি উঠে যাই। হাত-মুখ ধুই। দু’একবার চক্কর দেই মরিয়মের রুমের দিকে। মরিয়ম ঘুমাচ্ছে, বাতি নেই। মরিয়মকে ডাকবো? না এখন না। আরেকটু ঘুমাক। সময় আছে। মরিয়মের জন্য আমি দায়িত্ববোধ করি। কেন করি জানি না। অবশ্য আমার এ অভ্যাস ছোটবেলা থেকেইে। বাসায় কেউ যদি বলতো, ভোর ছয়টায় ট্রেন। সারারাত আমার ঘুম হতো না। যদি ট্রেন মিস হয়ে যায়?
মরিয়মকে ডাকতে হলো না। সে নিজ থেকেই উঠে গেলে। গ্রামের মেয়েরা সকালে। উঠে। হাড়ি পাতিল মাজে, চুলোতে আগুন দেয়। মরিয়মের রুম থেকে কোন শব্দ আসছে না। তার ছেলেও নিশ্চয় খুব চঞ্চল নয়। ডাকবো তাকে?
মরিয়মের দরজায় টোকা দেই। উত্তর নেই। আবার টোকা। এবার দরজা খুলে মরিয়ম। আশ্চর্য, সস্তা প্রসাধনীর ব্যবহার ছাড়া তাকে অনেক সুন্দর দেখাচ্ছে। শীতের সকালের মতো øিগ্ধ। মরিয়ম আলতো করে হাসে। তার ছেলেটা তখনও উপুর হয়ে ঘুমুচ্ছে।
বের হও, সময় খুব বেশি নেই।
তাড়া দেই আমি। কিন্তু মরিয়মের মধ্যে তাড়া পরিলক্ষিত হয় না। অনেকটা অচেতন মানুষের মতো।
‘তোমার ছেলেটার নাম কি?’
‘রহিম।’
খুব প্রচলিত একটা নাম। ব্ল্যাংকেটের ভেতর থেকে তার এক পা বেরিয়ে আছে। পা ফর্সা। পায়ের দিকে আমি তাকিয়ে থাকি। বাচ্চাদের পা এমনিতেই খুব মায়াময় হয়। অনেক সময় মধ্যরাতে ঘুম ভেঙে গেলে আমি আমার ছেলের পা দেখি। ব্ল্যাঙকেট থেকে বের করে। এর জন্য আমার স্ত্রী আমার সাথে ঝগড়াও করে। নজর লেগে যাবে। নজর ফেলানোর জন্য কপালে কাজল দেয়ার যে রীতি, তাও সে এক বছর বয়সে পালন করেছে। পারলে পায়েও কাজল দেয়।
ভাইসাব গরে আইয়া বইন।
মরিয়মের ভদ্রতা বোধে আমি খুশি হই। এখন সৌজন্য দেখানোর সময় না। বলিÑ তাড়াতাড়ি তৈরি হও। রেষ্টুরেন্টে নাস্তা খেয়ে আমরা রওয়ানা দিবো।
ভাইসাব বাড়ি থাইক্যা চিড়া আর গুড় লইয়া আইছি।
মরিয়ম বলে কী! এ যুগে চিড়া-গুড় নিয়ে কেউ ঢাকা আসে! হয়ত আসে না, মরিয়ম এসেছে। হয়ত ভাবছে, ঢাকায় নাস্তার অনেক দাম, টাকা কই! সেই ভালো চিড়া-গুড় সঙ্গে নেই।
তাকে অভয় দিয়ে বললাম, নাস্তা খেতে পয়সা লাগবে না।
মরিয়ম বোধহীন। বোকার মতো তাকিয়ে থাকে আমার দিকে। ‘তুমি তাড়াতাড়ি বের হও’, পুনরায় কথাটা বলে আমি রুমে যাই। তৈরি হই। হঠাৎ একটা চিৎকার শুনতে পাই। চিৎকার কিসের? শব্দটা কি মরিয়মের রুম থেকে এলো?
না এখন কোন শব্দ নেই। হঠাৎ পায়ের শব্দ। আরো শব্দ। কে যেন কাশে। হয়ত যাত্রীদের কেউ কেউ, এটাও প্রস্তুতি। মরিয়ম কি তৈরি হয়েছে? তার ছেলে?
এড়ষঢ়ড়-৫৮র-০২মরিয়মের দরজায় টোকা দেই। ময়িরম দরজা খুলে, পেতœীর সাজ সেজেছে। ইচ্ছে হচ্ছে তাকে একটা থাপ্পর দেই। পয়সা খরচ করে কেউ পেতœী সাজে। মরিয়মের ছেলেটা ন্যাংটা হয়ে বিছানায় দাঁড়ানো। সে কাঁদছে।
ও কাঁদছে কেন?
ভাইসাব ও কাপড় পিনতে ছায় না।
আমার হাসি পায়। ভাবিÑ কাপড় পড়লেই কী মানুষ সভ্য হয়ে যায়? সে কি সভ্যতার বিরুদ্ধে দাঁড়িয়েছে ছেলেটি, তাকে কি বলবো?
আমাকে দেখে ছেলেটির কান্না প্রায় থেমে যায়। মনে হলো ভয় পেয়েছে। ভয়ার্ত কণ্ঠে বলেÑ আম্মা, এই বেটা কেডা।
মামা।
এখন ছেলেটি আর কিছু বলে না। মরিয়ম তাকে কাপড় পড়াতে থাকে। সেও গা পেতে দেয়। শিশুদের আশ্চর্য খেয়াল। ওরা রুম থেকে বেরুলো। আমি ছেলেটার মানে রহিমের হাত ধরতে চাইলাম কিন্তু সে কিছুতেই রাজি হলো না। রহিম অবাক বিস্ময়ে আমার দিকে তাকায়। রেস্তোরার লোকজনও তাকায় আমার দিকে।
হয়তো সব কিছু মেলাতে পারছে না। রহিমের পড়নে পুরানো জামা। ইস্ত্রি নেই। জুতা জোড়াও প্রায় ছিড়ে যাবারও পর্যায়ে। ময়লা। আর মরিয়ম পরেছে একটা সিল্কের শাড়ি। তার এককোণা সেলাই করা আর ব্লাউজ ভিন্নরঙের, সুতি। আর আমার পড়নে দামি স্যুট, চকচকে জুতো আর ওমেগা ঘড়ি। নাস্তার টেবিলে প্রথমেই সমস্যা বাধায় রহিম, পানি ফেলে দেয়। টেবিলও ভিজে যায় এবং আমার স্যুটও কিছুটা। মরিয়ম তাকে মারতে যায়। আমি ফেরাই, শিশুরা অনেক কিছুই করতে পারে। আমার ছেলেও করে। তেলে পানি ঢেলে দেয়, তেল বাড়ায়।
ক্ষুধার্ত মানুষের মতো নাস্তা খায় মরিয়ম, খায় রহিমও। নিজেরগুলো খেয়ে দাবি করে আরো। আমি আমার থেকে কিছু দেই। সম্ভবত এমন সুস্বাদু খাবার এই জীবনে প্রথম। নাস্তা খেয়ে শাড়িতে মুখ মোছে মরিয়ম। তাকে বলি টিস্যু ব্যবহার করতে। সে টিস্যু চিনতে পারে না। তাকে জিজ্ঞেস করিÑ তোমার স্বামী কোথায়?
‘ছাইড়া দিছে।’
ছাইড়া দিল কেন? প্রশ্নটা শুনে সে আমার দিকে তাকায়, চায়ের ধোয়ায় তার মুখটা ঝাপসা দেখায়। সে বলেÑ ভাইসাব গরীবের কোন দাম নেই। এইটুক বলে সে একটু থামে। শাড়ির আচল দিয়ে রহিমের মুখ মুছে। রহিম পানি খাবে, পানি খাওয়ায়। তারপর বলেÑ হে ভেবেছিল, হে বিদেশে যাইতে পারবো। যহন দেখলো পারবো না, ছাইড়া দিছে।
‘পারবে না কেন? তুমি যাচ্ছ। ক’দিন পর সেও যেতে পারবে।’
‘ভাইসাব হেতো চাইর বছর আগে আমারে ছাইড়া দিছে। যাইব ক্যামনে।’
কথা ঠিক, স্বামী হলেই না স্বামীর অধিকার। কিন্তু গল্পটা পরিষ্কার না। কেন সে ভাবলো যেতে পারবে না?
চায়ের কাপে চুমুক দেই। ঘড়ি দেখি, গাড়ি ছাড়ার এখনও পঁচিশ মিনিট বাকি। তাকে বলি, রহিমের বাবা চলে যাবার পর তোমার বাবা তোমার দেখাশুনা করেছেন?
‘জ্বী না!’
তাহলে?
‘ভাইসাব আমার জীবন বহুত দুঃখের।’
মন খারাপ করে ফেলে মরিয়ম। তার বয়স বড়জোর ২৫ হবে। লম্বা, স্লিম শরীর। মুখে মায়া আছে। ছেলেটাও পেয়েছে তার চেহারা। শুধু একটা ব্যতিক্রম। মায়ের মতো কুকড়ানো চুল পায়নি সে। রহিম এখন লবণদানির সব লবণ ঢালছে টেবিলের উপর। আমি তাকে বাধা দেই না। বাধা দেয় না মরিয়মও। অন্তত একটা কিছু নিয়ে থাক সে। যদিও ওয়েটার দেখলে বিরক্ত হবে। হোক, সবকিছুইতো আর বীজগণিতের ফরমুলার ন্যায় চলে না। মরিয়ম আবার বলেÑ ‘আমার আব্বা মারা গেছইন পনর বছর আগে।
বলো কী! তোমার আম্মা?
আম্মা! আছইন কিন্তু যোগাযোগ নাই!
তাহলে তুমি কার কাছে যাচ্ছো? কোন ভাই?
মরিয়ম দীর্ঘশ্বাস ছাড়ে। দীর্ঘশ্বাস আমাকে ছোঁয়।
রহিম তার নতুন পৃথিবী নিয়ে মত্ত। কে একজন হাক দেয়। বিমানের প্যাসেঞ্জার আসেন, আসেন। সময় হয়ে গেছে আমাদের। আমরা টেবিল ছেড়ে উঠে দাঁড়াই। রহিমের হাত ধরতে যাই আমি। রহিম তার পূর্বের সিদ্ধান্তে অটল। হাত ধরতে দিবে না। সে তার মার হাত ধরে। হয়ত বাবার হাত ধরে হাঁটার অভিজ্ঞতা তার নেই। আমরা রুম থেকে লাগেজ বের করে লিফটে উঠতে যাবো কিন্তু আবার বিপত্তি। বিপত্তির কারণ পুনরায় রহিমই। সে কিছুতেই লিফটে উঠবে না। এতোগুলো মাল নিয়ে সিঁড়ি দিয়ে নামাও কঠিন। তাকে যতই লিফটে তোলার চেষ্টা করি ততই সেই চিৎকার দিতে থাকে। ভয়ে। পরে অনেকটা বলপূর্বক কোলে নিয়ে লিফটে উঠতে হলো আমাকে এবং লিফট চলতে থাকলে সে রীতিমত বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে থাকে। লিফটম্যান অবস্থা দেখে হাসবে না কাদবে বুঝতে পারছিল না। শুধু আমাকে জিজ্ঞেস করলোÑ আপনার কি হয়?
বিব্রতকর অবস্থা, কি বলবো? না বুঝেই বলি, ওহ প্রতিবেশী।
এতোক্ষণে আমরা নিচে নেমে গেছি। যাত্রীরা সবাই এসে গেছে। এখনই বাস ছাড়বে। হেল্পার মাথা গুণে হিসাব মিলাচ্ছে। সম্ভবত আমরাই শেষ।
রহিমের কান্না থেমেছে। আড় চোখে আমাকে দেখে। হয়ত ভাবছে, ডাকাত লোকটা তাকে আবার আক্রমণ করে কিনা। সে তার মার হাত ধরেই আছে।
আমি বললামÑ রহিম চকলেট খাবে।
রহিম উত্তর দেয়, না। আবার বলিÑ আইসক্রিম?
তাও সে নিরুত্তর। কে জানে আইসক্রিম চিনে কিনা।
আমাদের বাস এয়ারপোর্টের দিকে ছুটছে। ফাকা রাস্তা। ভালই লাগছে চারপাশ। শীতের কুয়াশা মিটমিট ল্যাম্পপোস্ট। হকারের প্রস্তুতি, গুড বাই বাংলাদেশ। মাকে মনে পড়ছে আবার। ফোন দেবো? না, ইনি হয়ত ফজরের নামাজ পড়ে কোরআন তেলওয়াত করছেন। তারপর লম্বা দোয়া করবেন আমার জন্য। লন্ডনে পৌঁছে ফোন না দেয়া পর্যন্ত তার শান্তি নেই। ছেলের সাথেও কথা বলতে ইচ্ছে করছে। এখন লন্ডন টাইম রাত সাড়ে এগারটা। ছেলে ঘুমুচ্ছে। ফোন দেয়া যাবে না।
এয়ারপোর্টে বাস পৌঁছলো। দু’জন লোক খাবলে ধরলো আমাদের ব্যাগ। আমার দস্যুতায় ওরা বিদায় নেয়। আমাকে অনুসরণ করে মরিয়ম ও রহিম। ওদের লাগেজ বলতে তেমন কিছু না। হয়ত কয়েকটা পুরনো কাপড়। বোডিং কার্ড নিলাম আমরা। সিট হলো একসারিতেই। তিনজনের সারি। ভালোই হলো। কিন্তু মেজাজ আমার চটে গেল এয়ারলাইন্সের লোকদের ওপর। চড়াও হলাম একবার। বোর্ডিং কার্ড দিতে গিয়ে মরিয়মকে এত প্রশ্ন করতে লাগলো যেন সে একটা গিনিপিগ। মরিয়ম অবশ্য এসব কিছুই বুঝেনি। হয়ত ভেবেছে এটাই নিয়ম। সে খুব স্বাভাবিক। রহিম অবাক চোখে চারদিক দেখছে। মানুষের লাইন, ব্যাগ, ট্রলি, আলোকিত সবদিক।
আমি বললাম, যিু ুড়ঁ ধৎব ঃধষশরহম ষরশব ঃযরং. রং ংযব ধহরসধষ ?
আমার এই এক বদ-অভ্যাস। রেগে গেলে ইংরেজি চলে আসে। এয়ারলাইন্সের মহিলা উল্টো আমাকে প্রশ্ন করলেনÑ আপনি কি ওনার হাজব্যন্ড?
হড়.
তাহলে?
হাজব্যান্ড হলেই কথা বলা যাবে, নতুবা বলা যাবে না এ নিয়ম কোথায় পেলেন আপনি?
তাহলে আপনি কে?
আমি? আমি হচ্ছি ওর কাজিন। সাধারণত মিথ্যে বললে আমার শরীর কাপে। আজ কাপল না। অভিপ্রায় দৃঢ় বলে। কিন্তু আমি একটু ভয়ও পেলাম। যখন এয়ারলাইন্সের অন্য একজন বললÑ আপনি কি শিয়র, এই পাসপোর্টটি তারই? যদি না হয় আপনিও ফাঁসবেন।
আসলেইতো আমি জানি না। এটা তার পাসপোর্ট কিনা। মরিয়ম যে মিথ্যে বলেনি তাও বুঝবো কি করে। আমি মরিয়মের কতটুকু জানি। অবশেষে কি বুঝে ওরা মরিয়মকে ছেড়ে দিল। হাফ ছেড়ে বাচলাম। মনে মনে যুবক মুহিতকে গাল দিলাম। অন্যাবশ্যক একটা ঝামেলা গলায় বাধলো বলে।
ইমিগ্রেশনে ঢুকার আগে নির্ধারিত ফরম পূরণ করতে হয়। সে আরেক ঝামেলা। নিজেরটা করতেই আমার বিরক্ত লাগে। আজকে আবার করতে হবে তিনজনের।
মরিয়মকে বললামÑ লেখাপড়া জানো?
‘জ্বি ভাইসাব।’
আশ্চর্য, মরিয়ম লেখাপড়া জানে! তাহলে সে যে বলেছিল, তালাকের পর মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেছে সে। মিথ্যে বলেছে?
ইমিগ্রেশনের দিকে যেতে যেতে আমি আর মরিয়ম কথা বলি।
মরিয়ম তুমি বলেছিলে, তুমি মানুষের বাড়িতে বুয়ার কাজ করেছো। আবার বলছো তুমি লেখাপড়া জানো।
জ্বী ভাইসাব দুইটাই ঠিক।
আশ্চর্য দিনদিন আমি বোকা হয়ে যাচ্ছি কেন। কাজের বুয়া হলে কি লেখাপড়া জানতে নেই। এটা কেমন প্রশ্ন করলাম তাকে। সম্ভবত আমার মাথা কিছুটা বিগড়ে গেছে। এরকম মাঝে মধ্যে হয়। বিশেষত বিপদে পড়লে। রহিম তখনও তার মায়ের আঙুল শক্তভাবে ধরে রেখেছে। সে ভুলেও আমার হাত স্পর্শ করে না। এয়ারপোর্ট আসার পর সে বড় ধরনের কোন ঝামেলা করেনি। তবে ভয়ে আছি সে যদি উড়োজাহাজ উঠতে না চায়, মাঝখানে একবার প্রস্রাব করানোর জন্য মরিয়মকে দৌঁড়াতে হয়েছে টয়লেটে। ইমিগ্রেশনের গেটে এসে আমরা থামলাম। ফরম নিলাম তিনটি। মরিয়মকে বুঝিয়ে দিলামÑ কিভাবে লিখতে হবে। আমি আমারটা নিয়ে লিখতে শুরু করলাম। একটা কলম ধার নিলাম। পাশের এক ভদ্রলোকের কাছ থেকে। নিজের ফরম পূরণ করছি। মরিয়ম কি পারছে? উঁকি দিলাম।
আমি বিস্মিত। মরিয়ম ইংরেজিতে লিখছে। আমি বাংলায়। এটা কোন মরিয়ম? কোন গোয়েন্দার কবলে পড়লাম নাতো?
মরিয়ম তুমি কতটুকু পড়েছো?
নবম শ্রেণী।
আর পড়োনি কেন?
পরুম কিভাবে। দাদী মইরা গেল। ভাই জুয়া খেইল্যা জমি দিল বেইচ্যা, খরচ দিব কেডা? ভাতই নাই।
কথা সত্য। ভাতের উপর শিক্ষা না। মেয়েটি ভাত না পেলে পড়বে কিভাবে। তার ইংরেজি লেখা খুবই চমৎকার। সে তার ও তার ছেলের পাসপোর্ট থেকে সব তথ্য নিয়ে ফরম পূরণ করছে। যাক, কোন মানুষকেই ছোট ভাবা ঠিক নয়। কার ভেতরে কি লুকিয়ে আছে অন্যরা তা বুঝবে না সহজে, এর জন্য পাঠ দরকার। আমি আমার কলমটা রহিমের দিকে এগিয়ে দিলাম। রহিম লেখো। সে কলম নিলো। বন্ধুত্ব সম্ভবত শুরু হলো আমাদের। ‘কাগজ দিবো একটা?’
সে আমার দিকে না তাকিয়েই হ্যাঁ-বোধক মাথা নাড়ে। আমি কোথাও কাগজ না পেয়ে একটা ইমিগ্রেশন ফরম দেই তাকে। আর সে তা নিয়ে বড় করে একটা ‘স্বরে অ’ লিখে। তারপর আমার দিকে তাকিয়ে হাসে। ভাবখানাÑ দেখলে তো! আমিও পারি। মরিয়মের ফরম পূরণ শেষ হয়েছে। বললামÑ ‘এই ধাপই শেষ। তারপর সোজা আমরা প্লেইনে উঠে যাবো।’ মরিয়ম তাতে কিছুটা স্বস্তি পেলো। তার মুখ দেখে আমার এরকমই মনে হলো। আমরা ইমিগ্রেশনের দিকে এগুতে থাকলাম। দীর্ঘ লাইন। লাইনে দাঁড়ালাম। রহিমের দিকে হাত বাড়িয়ে দিলাম। ধরো। রহিম ধরবে না। সে তার মার হাত ধরে থাকে। তবুও ভালো। হাত ছাড়া হলে সমস্যা।
আমাদের ডাক পড়লো। বয়স্ক ইমিগ্রেশন অফিসার তার চশমা তুলে আমাদের দেখলেন। বিশেষ করে মরিয়মকে। তারপর শুরু করলেন উকিলের জেরা।
প্রথম প্রশ্ন আমাকে। ‘উনি আপনার কি হোন?’
এবার সত্য বললামÑ জাস্ট পরিচিত।
‘একসাথে পাসপোর্ট দিলেন যে?’
‘যাচ্ছি তো এক সাথেই।’
‘ওহ।’
তারপর আমাকে আর জিগ্যেস করলেন না। কম্পিউটারে তথ্যাবলী লিপিবদ্ধ করলেন। সীল দিলেন। তারপর ক্লান্ত মুখে বললেনÑ আপনি যান। এগিয়ে দিলেন আমার পাসপোর্ট।
‘উনারা?’
ভদ্রলোক সম্ভবত বিরক্ত হলেন। কিন্তু বিরক্তি চেপে গেলেন তিনি। সংযত হয়ে বললেনÑ দূরে গিয়ে অপেক্ষা করুন।
আমি অসহায়ের মতো মরিয়মের দিকে তাকালাম। মরিয়মও অনুরূপ তাকালো, আমার দিকে। ইচ্ছে থাকা স্বত্ত্বেও মরিয়মকে সাহায্য করা যাচ্ছে না। এটা আইনের ব্যাপার। আল্লাহ মরিয়মের পাসপোর্টটা যেন যথার্থ হয়। পাসপোর্ট জাল হলেও ওদের উদ্ধার করে দাও। ওরা তো নিঃস্ব মানুষ। মনে মনে আল্লাহকে বলি। মরিয়মকে কিছু বলি না। দূরে দাঁড়িয়ে ইশারা করে এটা বুঝাইÑ আমি এখানে আছি। ভয় পেয়ো না।
মরিয়ম ও রহিমের মুখটি এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না। জাদরেল ইমিগ্রেশন অফিসারের অসংখ্য প্রশ্নে সে নিশ্চয় ঘামছে কিংবা সঠিক উত্তরকেও ভুল করে বলে ফেলছে। যারা আইনী প্রক্রিয়ায় প্রথম প্রথম বিদেশ যায় তাদের ক্ষেত্রেও এরকম হয়। আমার স্পষ্টই মনে আছে, আমি যখন প্রথম লন্ডন যাই, ইমিগ্রেশনে আমার পা কাঁপছিল। অথচ আমার ভিসা ছিল যথার্থ। এরকম হয়। আমি মরিয়ম ও রহিমের জন্য অপেক্ষা করছি। কিন্তু ওরা আসছে না। এখন একজন পুলিশ কর্মকর্তা ওদেরকে ডেক্সের সামনে থেকে সরিয়ে নেন। নিয়ে বসান দূরের এক সোফায়। আমি হাত ঘড়িতে সময় দেখি। ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। তাড়া উপলব্ধি করি। এগিয়ে যাই মরিয়মদের দিকে। মরিয়ম অসহায় ভাবে আমার দিকে তাকাচ্ছে। রহিম আমাকে দেখছে না। সে জড়োসড়ো হয়ে বসে আছে। তার মায়ের কাছ ঘেষে। সে ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে না। সম্ভবত শীত অনুভূত হচ্ছে। তার পরনের কালো কোটটি খুব পুরো নয়।
মরিয়ম আমাকে আসতে দেখে ম্লান হাসে। আমি তাদের কাছে যাবার আগেই কতর্ব্যরত পুলিশ আমাকে থামায়Ñ কই যান?
পুলিশের আচরণে বিরক্ত হলেও আমি প্রকাশ করি না। বরং তাকে খুশি করে ভেতরে যাবার চেষ্টা করি। বলিÑ ‘ভাই আপনাকে চেনা চেনা লাগতেছে, বাড়ি কি চিটাগাং?’
‘জ্বী না।’ তার উচ্চারণে বিনয় নেই।
আমি তাতে দুঃখিত নই। এদেশের পুলিশের কাছে বিনয় সবাই আশা করে না। আমিও না।
‘ভাই ওদিকে একটু যেতে পারবো?’
‘না।’
এখন আরো শক্ত জবাব। ‘জ্বী’ বাদ দিয়ে। পুলিশের মুখের দিকে ভালোভাবে তাকালাম। অন্য পুলিশের মত তার চেহারা রুক্ষ নয়। অনেক সুন্দর সে। বয়স ২৭/২৮ হবে। উইনিফর্মে ব্যাজ লাগানো। নাম মোবারক। ‘মোবারক ভাই জাস্ট এক মিনিট। উনাকে একটা কথা বলেই চলে আসবো। তাকে ‘মোবারক ভাই’ বলে সম্বোধন করায় কাজ হলো। আমার দিকে তাকিয়ে সে শক্তি গলায় বললÑ ‘যান। যাবেন আর আসবেন।
‘জ্বী।’
মোবারকের অনুমতি পেয়ে রীতিমত একটা দৌঁড় দিলাম। বরাদ্দপ্রাপ্ত সময় এক মিনিট। ওদের সামনে দাঁড়ালাম। মনে হচ্ছে অনেকদিন ওদের দেখি না। মায়া হচ্ছে ওদের জন্য। কোন সাহায্য করতে পারছি না। অসহায়ও লাগছে।
শোনো, আমি ভেতরে চলে যাচ্ছি, তোমরা আসো।
কথাটা যেন চোখ বন্ধ করেই বললাম। মরিয়মের কোন প্রতিক্রিয়া নেই। যেন শুনতেই পায়নি। নিজেকে মীর জাফর আলী খান মনে হচ্ছে। কী করবো আমি! উড়োজাহাজতো মিস্ করতে পারি না। রহিম এখন আমাকে দেখে। হঠাৎ যেন অনেক শান্ত হয়ে পড়েছে। কিংবা সে ক্লান্ত। কিন্তু গ্রামের ছেলেরা তো এত সহজে ক্লান্ত হয় না। সবুজ সবসময় তাদেরকে দৃঢ়তা দেয়। আমি বলিÑ রহিম তুমি চকলেট খাবে?
‘হ।’
দ্রুত শার্টের পকেটে থাকা চকলেট তার হাতে দেই। দূরে পুলিশ দেখতে পাই। এখনই পালাতে হবে। নয়তো পুলিশ ধমক দিতে পারেÑ ‘বললেন তো এক মিনিট, বাঙালির কথার ঠিক নাই।’ তখন সে অবাঙালি হয়ে যাবে।
‘ঠিক আছে আমি যাই।’
আবার দৌড়, দৌড়ে পুনরায় লাইনে। আজকাল একটু দৌঁড়ালেই ক্লান্ত হয়ে যাই। নাগরিক জীবনের সমস্যা এটা। লন্ডনে ঘর থেকে বেরুলেই গাড়ি। ঢাকাতে একই। হাটা হয় না আর দৌড়! এরকম বিপদে পড়লে। তাতে কি স্বাস্থ্য ভালো থাকে? আমি হাঁপাচ্ছি। শরীর ও হ্রান্ড লাগেজ তল্লাশির পর ভেতরে ঢুকলাম। উড়োজাহাজে ওঠার অপেক্ষা। লোকজনে পূর্ণ হল। মরিয়মদের জন্য টান অনুভব করছি। নিজের ছেলেটির মুখও চোখে ভেসে উঠে। কিন্তু এখন ফোন করা যাবে না ওদের। ওরা ঘুমুচ্ছে। সাদা কাচের ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখিÑ মরিয়াম ও রহিম আসছে কিনা। একজন দু’জন লোক আসছে। ওরা আসে না। আমার হতাশ লাগে। অপরাধবোধও। ইচ্ছের বিরুদ্ধে প্রশ্ন এসে যায়Ñ তাহলে পাসপোর্ট নকল? এমনও হতে পারেÑ পাসপোর্ট আসলই। সমস্যাÑ একজন বৃটিশ নাগরিকের ন্যূনতম যে গেটআপ দরকার, পোশাক ও চেহারায় ওদের ক্ষেত্রে তা নেই। অবশ্য এটা অপরাধ নয়। শেখ সাদীর গল্প আমরা সবাই জানি। এক্ষেত্রেও হয়ত গল্পটি প্রযোজ্য। অবশ্য এসবই আমার নিজস্ব ভাবনা। বাস্তবতা ভিন্নও হতে পারে। এখন লোকজন উড়োজাহাজে ঢোকার জন্য লাইন দিয়েছে। কেউ কেউ চালাকি করছে দ্রুত ভেতরে যাবার জন্য। এটা অনাবশ্যক চালাকি। চালাকিটা না করলেও চলে। কারণ আগে যাওয়া আর পরে যাওয়া একই। আসন নির্ধারিত। আসলে সব কিছুতেই এরকম করা এটা আমাদের অভ্যাস। আমি নিজেকে নিবৃত্ত করি। লাইনে দাঁড়াই না। ভাবি ঠেলা ধাক্কা করে লাভ কী। বরং সবাই ঢুকে যাক তারপর। মরিয়ম ও তার ছেলের জন্য অপেক্ষা করি। ওরা আসে না। পকেটে থাকা ৫০০ টাকার নোটটা বের করে বাক্সে ফেলি। ক্যান্সার চিকিৎসার সাহাযার্থে দান।
আশ্চর্য! সব মানুষ উড়োজাহাজে ঢুকে গেছে। এখানে একা দাঁড়িয়ে আছি আমি। এয়ারলাইন্সের লোক দূর থেকে ইশারা করে আমাকে ডাকে। আমি জানালার কাঁচ দিয়ে মরিয়মের আগমন দেখতে যাই।
কোথাও ওরা নেই। পুলিশ কি গ্রেফতার করেছে ওদের? রহিমকেও। রহিমের অপরাধ কি? মরিয়মের ছেলে হওয়া অপরাধ?
আমার মাথা ধরে আসে। কান্না পায়। আমি ব্যর্থ-ই। একজন লোক আমাকে দায়িত্ব দিল। আমি তা পালন করতে পারলাম না। সামান্য একটা দায়িত্ব। আনমনে হেটে চললাম উড়োজাহাজের মুখ পানে। মুখের ভেতর ঢুকে যাবো আমি। আমাকে গিলবে। কয়েক ঘণ্টা পেটের ভেতর রেখে হজমের চেষ্টা এবং সেও ব্যর্থ হবে আমার মতো। তারপর আমি, আমরা বেরিয়ে যাবো। এয়ারপোর্টে, লন্ডনে।
বিমানবালা আমাকে দেখে নিয়মমাফিক হাসে। পথ দেখিয়ে দেয়। ডানদিকের মাঝাখানটায়। আমি গিয়ে বসি। পাশের আসন দুটো ফাঁকা। মরিয়ম ও রহিমের। ওদের জন্য খারাপ লাগছে। আবার এই ভেবে ভালো লাগে যে, না আসলে তিন সিট দখলে নিয়ে ঘুমিয়ে যেতে পারবো। স্বাচ্ছন্দ্য ভ্রমণ। বিমানবালারা প্রস্তুতি নিচ্ছে। সম্ভবত অল্পক্ষণ পরই উড়োজাহাজ হাঁটতে শুরু করবে। তারপর দৌঁড়াবে, তারপর উড়ো উড়ো পাখি। শুনেছি ওই উড়াল দেবার সময়টাতেই দুর্ঘটনা ঘটে বেশি। কারণ উড়োজাহাজ খাড়া হয়ে উঠতে থাকলে জ্বালানিও নড়ে উঠে। জ্বালানির এই নড়ে ওঠার সময় আগুন ধরার সম্ভাবনা থেকে যায়। তাই এই সময়টাতে আমি সাধারণত দোয়া-দরুদ পাঠ করি বেশি। দোয়া-দুরুদের প্রস্তুতি আমার মধ্যে। আমি সামনের দিকে তাকাই, চোখকে বিশ্বাস হচ্ছে না। কী দেখছি আমি! সত্যিই দেখছিতো!
মরিয়ম ও তার ছেলেকে নিয়ে বিমানবাল আমার দিকেই আসছে। উত্তেজনায় আমি দাঁড়িয়ে যাই। চোখ কচলে আবার দেখি ওরাইতো? খুব ভালো লাগছে। বিমানবালা কাছে এসে দাঁড়ায়। পেছনে ওরা। বিমানবালা সিট দেখিয়ে দেয়। হাতের পলিথিনের পোটলাটা উপরে তুলে রাখে। আমি সিট ছেড়ে হাঁটার পথটায় দাঁড়াই। যাতে ওরা ভেতরে যেতে পারে। মরিয়মকে বলিÑ ছাড়লো?
মরিয়ম কিছু বলে না। সে কি রাগ? নাকি আমার কথা শুনতে পায় নি? আবার বলিÑ ভেতরে যাও। সিট দেখাই।
মরিয়ম ভেতরে যায়। এখন রহিম যাবে। কিন্তু রহিম মাঝখানের আসনে বসতে চায় না। তার পছন্দ জানালার দিকটা। মরিয়ম রহিমকে একটা বিশ্রি গালি দেয়। রহিম তার সিদ্ধান্তে অনঢ়। সে নড়ে না। মরিয়ম তাকে মারতে যায়। আমি ফেরাই।
‘রহিম, তুমি মাঝখান বসো। ঠাণ্ডা লাগবে না।’ আমি বলি। রহিম আমাকেও অগ্রাহ্য করে।
‘চকলেট খাবা আরেকটা?। টোপ দেই। সে চকলেট দেখে রাজি হয়। কিন্তু আসনের ব্যপারে আপোশ করেন না। রহিম বসে জানালার কাছে। মধ্যখানে মরিয়ম। তারপর আমি। আসন বণ্টন নিয়ে অস্বস্তি লাগছে ঠিক কিন্তু কি আর করা। সব কিছুতো আর নিজের ইচ্ছায় হয় না। বিমানবালারা সিট বাঁধার নিয়মকানুন প্রদর্শন করছে। দুর্ঘটনার সময় করণীয় কী এসবও। আমার বিশ্বাস উড়ন্ত উড়োজাহাজে আগুন লাগলে এসব কিছুই কাজে আসবে না। তাই তাদের বক্তব্য আমি শুনি না। আমি মরিয়মের দিকে তাকাই। তার মুখ কিছুটা ঘেমে গেছে। তার উপর ধকল গিয়েছে অনেক। আমি মরিয়মকে দেখিয়ে দেইÑ কিভাবে বেল্ট বাঁধতে হয়, খুলতে হয়। মরিয়ম নিজেরটা বাঁধে। ছেলেটা বাঁধতে যাবে, এমনিতেই বিপত্তি, সে বাঁধবে না। মরিয়ম বিরক্ত হয়ে বলেন, থাক ভাইসাব। পড়ে বাঁধমুনে।
না, না এখনই বাঁধতে হবে।
মরিয়ম আবার চেষ্টা করে। পারে না। রহিমকে জোড়ে চড় লাগায় একটা। রহিম চিৎকার করে কাঁদতে শুরু করে। লোকজন তাকায় আমার দিকে। আমি রহিমকে থামানোর চেষ্টা করি। রহিম থামে না।
চড় আরেকটা। মা-ছেলে হাতাহাতি। রহিমের চিৎকার। মরিয়ম অবশেষে বেল্ট বাঁধতে সক্ষম হয়। বিমানবালা এগিয়ে আসে সাহায্যের জন্য। উড়ার ঘোষণা হচ্ছে, রহিম কাঁদতে কাঁদতে থেমে যাচ্ছে। পা থেকে জুতো খুলি আমি। ঘামে মোজা ভিজে যাচ্ছে। অবশ্য এখন জুতা খোলাটা ঠিক না। তাও খুলি। না বিমানবালা এসব দেখছে না। ওদের নজর মূলত সিট-বেল্ট আর লাগেজ লকারের দিকে।
প্লেন হাটতে শুরু করেছে। আমি রহিমের পাশের জানালাটা খুলে দেই। বাইরে চমৎকার আলো। রহিমকে বলি ‘দেখো কি সুন্দর প্লেইন। রহিম তাকায়। বিস্ময়ে তার চোখ গোল হয়ে যায়। সে তাকিয়ে থাকে।
‘ভাইসাব, আমার বমি লাগতেছে।’
মরিয়মের মুখে দিকে তাকাই। তার ফর্সা মুখ কালো হয়ে যাচ্ছে। ভেঙে আসছে শরীর। তাড়াতাড়ি বমির প্যাকেট খুঁজি। বলাতো যায় না। কখন সব ভাসিয়ে দেয়। প্যাকেট পেয়ে যাই। তাকে দেই আর অমনি সে গড়গড় করে বের করতে থাকে। উটকো গন্ধ। সকালের নাস্তা হজম হয়নি। পাউরুটি, ডিম সব বেরিয়ে আসছে। ভালো একটা যন্ত্রণায় পড়লাম। নিজের পরিবারের কথা মনে হয়। ভ্রমণে কোন যন্ত্রণা নেই। আমার ছেলে নিজেই বেল্ট বাঁধতে জানে। এমন কী বিমানবালাদের সাথে গল্প জমিয়ে আদায় করে নেয় খেলনাও। কখনো বলেÑ বাবা তুমি হাত না ধুয়ে খাচ্ছ কেন? আমাকে অনিচ্ছাতেও হ্যান্ডওয়াশে যেতে হয়। আর এখন?
আমাকে দেখার কেউ নেই। আমিই দেখবো সবাইকে। অবশ্য সবকিছুই যে বাজে লাগছে তা নয়। মরিয়ম যখন ‘ভাইসাব’ বলে সম্বোধন করে তখন মনে হয় সেই বোন-ই। ভাইবোনের সমস্যা দেখবে এটাই স্বাভাবিক।
বমি হবারও পর মরিয়মকে বলিÑ ‘এখন কেমন লাগছে?’
‘জ্বী ভাইসাব এখন ভাল লাগতেছে’
আসলেই বমি হবার পর একটা আনন্দ মিলে। কেবিন ক্রু বিরক্ত মুখে বমি নিয়ে যায়। যদিও বিমান হাটা অবস্থায় সে আসতে চায় না। কিন্তু আমার রক্ত চোখকে সে উপেক্ষা করতে পারেনি। উড়োজাহাজ এখন দৌঁড়াতে শুরু করেছে। একটু পরই উড়াল দেবে। আমি দোয়া পড়তে শুরু করি। দু’বার দোয়া-দুরুদ পড়ি আমি। উঠতে আর নামতে। উড়োজাহাজের যাত্রীরা এখন সবাই চুপ। রহিম সম্ভবত কিছু ভয় পাচ্ছে। সে জানালা দিয়ে বাইরে তাকায় না। মার হাত ধরে রেখেছে। আর যা-ই হোক না কাঁদলেই হলো। আজ আকাশ মেঘলা নেই। নরম রোদে ভরে আছে ঢাকা এয়ারপোর্ট। দেশ ছেড়ে যাচ্ছি। মন বিষণœ।
উড়োজাহাজ উড়ালা দিলো। কান স্তব্দ হয়ে যাচ্ছে আমার। মরিয়ম ও রহিমের দিকে তাকাই। তাদের চোখে বিস্ময়। প্রথম অভিজ্ঞতা। পাশে ছোট্ট এক শিশু কেঁদে ওঠে। তার কান্না বেশিক্ষণ স্থায়ী হয় না। কে একজন কাশে। আমাদের পেছনে শেতাঙ্গা যুগল বই বের করে পড়ছে।
উড়োজাহাজ উঠতে উঠতে একটা স্থিতিতে পৌঁছে তখন এয়ার ক্রু যাত্রী সেবায় একাগ্র হয়। গরম টাওয়েল বিতরণ শুরু করে যাত্রীদের মধ্যে। আমাদেরও দেয়। টাওয়েল হাতে নিয়ে মরিয়ম বুঝতে পারে নাÑ এ দিয়ে কী করবে।
আমি বলিÑ এটা দিয়ে হাতমুখ মুছো। ভাল লাগবে। মরিয়ম প্রথমে নিজে এবং পরে ছেলেকে মুছে দেয় এবং ছেলেটি টাওয়েল ছুঁড়ে মারে অন্য এক যাত্রীর দিকে। ঢিল খাওয়া যাত্রীর গন্তব্য খুঁজে না পেয়ে আÍসর্মগন করে স্বেচ্ছায়। আমি কিছু বলি না, মরিয়মও। আমি আড়চোখে মরিয়মকে দেখি। মরিয়ম তার ছেলের জুতা খুলে দিচ্ছে কারণ সে পা তুলে সিটে বসতে চায়। বসুক, কতক্ষণ পর হয়ত দাঁড়াতে চাইবে সিটে। প্রস্রাব করতে চাইবে। ঘুমুতে চাইবে অথবা কিছুই চাইবে না, কাদবে। এটা তার ইচ্ছা। শিশুরা এসব করার অধিকার রাখে বড়রা বিরক্ত হলেও। সেও করুক মরিয়ম কথা বলেÑ ভাইসাব, যার কিছু নাই, তার আল্লাহ আছে।
মরিয়ম হঠাৎ একথা বলল কেন? আমি বলিÑ কোন সমস্যা?
‘আমি গরীব মানুষ ঘুস দিমু কইথাইক্যা। আমারে আটকাইলো।’
মরিয়মকে কিছুটা বিরক্ত দেখায়। ‘কেন ওরা কিছু বলেছে?’
‘বলে নাই। আটকাইয়া আজে বাজে প্রশ্ন করে। ঘুসের ধান্দা।’
মরিয়মের এসব কথার কি উত্তর হবে আমি ঠিক বুঝতে পারি না। ‘ঘুষ’ এ শব্দটা আমাদের দেশে খুব পরিচিত। মরিয়মও জানে। তাকে বলি, ‘কি প্রশ্ন করল ওরা’। মরিয়ম ঢোপ গিলে। এক মুহূর্ত কি যেন ভাবে। তারপর বলেÑ ভাইসাব কত বড় শয়তান। আপনার মতো একজন ভালো লোকেরে সন্দেহ করে। বলে তোমার সাথের লোকটা দালাল নাকি। কথাটা শুনে আমার মেজাজও বিগড়ে যায়। কথাটা যদি আগে জানতেও পারতাম তাহলে ওই অফিসারকে দু’চারটা কথা শুনানো যেতো। কিন্তু এখনতো কিছু করার নেই। মরিয়মকে বলিÑ ‘তোমাকে ছেড়ে দিলো যে?’
মরিয়মের মুখে এখন প্রশান্তি। সে রহিমের মুখ মুছে বলেÑ অনেকক্ষণ পর একজন বড় অফিসার আইলো। পাসপোর্ট দেখলো। বলল লন্ডনে তোমার কে আছে? বললাম বোন। তারপর ছাইড়া দিলÑ কাগজ ঠিক আছে। যাও? মরিয়মের সবগুলো শব্দ আমার কানে পৌঁছলো। বিশেষ করে একটা শব্দ ‘বোন’ আমাকে আগ্রহী করে তুলল। কারণ ইতোপূর্বে সে বলেছিল, তার বাবা নেই। মা যোগাযোগহীন। এখন বলছে বোন আছে। মা ছাড়া বোন।
আচ্ছা মরিয়ম তুমি বলেছিলে, ‘তোমার মার সাথে যোগাযোগ নাই?’
মরিয়ম আমার কথা শেষ হতে দেয় না। মাঝপথেই আটকে দেয়। বলেÑ যোগাযোগ থাকবো ক্যামনে। হে তো ইংলিশ। ‘ইংলিশ’ ঠিক মিলছে না। একজন ইংরেজ মহিলার মেয়ে বাংলাদেশের গ্রামাঞ্চলে বুয়ার কাজ করে! সে বৃটিশ হওয়ার পরেও এতবছর লন্ডনে যেতে পারেনি কেন। এরকম অনেক প্রশ্ন। তাকে আরো প্রশ্ন করতে যাবো, অমনি বিমানবালারা উপদ্রব শুরু করে। নাস্তা নিয়ে হাজির। আমি ট্রে তিনটা টেনে দিলাম। ওরা নাস্তা দিল। রহিম নাস্তা দেখে মোটামুটি চিৎকার শুরু করে দিল। মাই আমি এইটা খামু, মাই ওইটা খামু। বুঝলাম ‘মাই’ শব্দের অর্থ মা। মরিয়মও ছেলেকে খাওয়াতে ব্যস্ত। আমি অবাক হয়ে দেখি ছেলেটা নিমিষেই খাবার শেষ করে ফেলে। এখন সে তার মারটাও খাবে। মরিয়ম তার থেকে আরো কিছু দেয় কিন্তু তাতে সে সন্তুষ্ট না। পুরোটাই চায়। আমি আমার খাবারগুলো ওদেরকে দেই। মরিয়ম বলেÑ লাগবে না।
‘না থাক।’
আপনি খাইবেন না ভাইসাব।
‘আমার ক্ষিদে নেই।’
মরিয়ম ও রহিম মিলে খাবার শেষ করে। একমাত্র কোক ছাড়া। রহিম চেষ্টা করেও এটা পান করতে পারেনি। হয়ত ঝাঁঝ বেশি অথবা এ ধরনের পানীয় সে ইতোপূর্বে খায়নি। খাওয়া শেষ করে সে অনেকটা শান্ত হয়ে যায়। আমি তার গায়ে একটা কম্বল জড়িয়ে দেয়। বলিÑ এটা ফেলবে না। যদি ফেলো তাহলে আর খাওয়া দেবে না। বিমানবালা ট্রেগুলো নিয়ে যায়। পেছন থেকে বিয়ারের উটকো গন্ধ আসে। পেছনের শেতাঙ্গ যুগল এসব পান করে।
আমি বলি, আচ্ছা মরিয়ম তুমি বলেছিলেতোমার মা ইংলিশ। তোমার বাবা নিশ্চয় বাঙালি ছিলেন?
‘জ্বী।’
‘তা তোমার বাবা তোমাকে এতদিন নেননি কেন?’
আমি প্রশ্ন করি। যদিও ব্যাক্তিগত এসব প্রশ্ন করা ঠিক নয়। তারপর করি। কারণ আমি জানি, গ্রামের মানুষরা এসব ব্যক্তিগত বিষয়ের সীমাবদ্ধতা জানে না। ওরা এসব প্রশ্নে বিব্রত নয়।
মরিয়ম তার গাঢ় নীল রঙের শাড়িটা ঠিক করে। আমার দিকে তাকায়। এতোক্ষণ সে আমাকে না দেখেই কথা বলছিল। তার কাঁচের চুড়িতে শব্দ ওঠে। সে বলেÑ ‘আমার বাবা আমারে নেয় নাই। নিয়া রাখবো কই? মায়ের তো আরেকটা বিয়ে হয়ে গেছে। ইংলিশের সাথে। রহিমের মুখে এখন ঘুম। সম্ভবত রাতে পুরো ঘুম হয়নি। কম্বলের আরাম পেয়ে সে নড়ে না। পাশের এক বাঙালি যাত্রী আমাদের কথোপকথনের মর্মার্থ বুঝার চেষ্টা করছেন। তাতে অবশ্য আমার কোন মাথা ব্যথা নেই। আমি বলিÑ তা তুমি বাংলাদেশে এলে কি করে?
বাংলাদেশে?
‘হ্যাঁ।’
‘আমরা দুই বোন আছিলাম। আমি ছোট। আমার বড়বোন রহিমা। আমার বয়স তখন তিন বছর। মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। আমার আব্বা আমারে নিয়া বাংলাদেশে চইল্যা আসেন আর আমার বোন থাইক্যা যায় আমার মায়ের কাছে।’
এইটুকু বলে রহিমা একটু দম নেয়। আশেপাশের মানুষ দেখে। কেউ শুনছে নাতো!
‘তারপর।’
মরিয়ম সরব হয়।
‘হেরপর বাবা আমারে দাদীর কাছে রাইখ্যা লন্ডন চইল্যা গেল।’
৩/৪ মাস পরপর টাকা পাঠাইতো। এইরকম ৩ বছর পাঠানোর পার বাবাও নিখোঁজ। দাদী কষ্ট-মষ্ট কইরা আমারে পালছে।’ মরিয়ম থামে। আমি বলিÑ আচ্ছা মরিয়ম তোমাকে যে এসব জিজ্ঞেস করছি, তুমি মাইন্ড করছো নাতো। ‘কি যে কন ভাইসাব’, মরিয়মকে আত্মবিশ্বাসীদেখায়। ইতোমধ্যেই উড়োজাহাজ কর্তৃপক্ষ আবারও সিটবেল্ট বাঁধতে বলেছে। আমরা সিটবেল্ট বাঁধি। অপেক্ষা করি ঝাকুনির। কিন্তু সেরকম কোন ঝাকুনি পরিলক্ষিত হয় না।
আমি বলিÑ তা তোমার বাবার কোন খোঁজ কর নাই?
মরিয়ম দীর্ঘশ্বাস ছাড়ে। ‘হায়রে দাদীর কি কান্দা। আশেপাশের কোন লন্ডনী আইলে দাদী ছুইট্যা যাইতো। আমার পোলার কোন খোঁজ জানো।’ ওরা বলতোÑ তোমার ছেলে ঠান্ডা লাইগা মারা গেছে। দাদী বিশ্বাস করতো না। হেরপর যখন ১০/১২ বছর চইলা গেছে, দাদী চুপঅইয়া গেল এবং হঠাৎ একদিন মইরা গেল।
‘তারপর?’
তারপর আর কি। আমি পড়লাম বিপদে। এক ঘর ছাড়া কিছুই নাই। লেখাপড়া বন্ধ অইয়া গেল। মানুষের বাড়িতে কাম নিলাম। গ্রামের এক পোলার সাথে বিয়া অইল। হে ভাবছিল, আমারে বিয়া হরলে হয়ত লন্ডন যাইতে পারবো। কিন্তু যহন দেখলো কোন সম্ভাবনা নাই, ছাইড়া দিল। পোলাডারে নিয়া পড়লাম আবার বিপদে।
‘কেন যে ছেলের খরচ দেয় না?’
‘কইথ্যাকা দিবো। নিজেই খাইতে পায় না। জুয়া খেলে।’
মরিয়মের জন্য খুব মায়া হচ্ছে। এরকমতো হবার কথা নয়। মা-বাবার দোষে সন্তানরা বিপদগ্রস্থ। মরিয়মকে সান্ত্বনা দেবো? না। নিশ্চয় এসব তার গা সহা হয়ে গেছে। মরিয়মের দিকে তাকাই। আশ্চর্য মরিয়মের মধ্যে কোন ভাবান্তর নেই। যেন এরকমই হবার কথা। রহিম এতোক্ষণে ঘুমিয়ে গেছে। উড়োজাহাজ ছুটে চলছে গন্তব্যে। দীর্ঘ সময়ের পথ। কথোপকথন অনেক সময় বিরক্তিকে তাড়ায়। আমরা কথা বলি।
‘মরিয়ম, তা তোমার মায়ের সাথে তোমার কখনও যোগাযোগ হয়নি?’
‘না।’
‘তা তোমাকে লন্ডন কে নিচ্ছে?’
‘আমার বোন।’
‘তুমি না বললা, তোমার বোন তোমার মায়ের কাছে ছিল।’
‘জ্বী।’
‘তাহলে?’
‘সে এক অন্য ঘটনা।’
‘কী ঘটনা?’
মরিয়ম এখন নড়েচড়ে বসে। উড়োজাহাজের টয়লেটে দীর্ঘ লাইন দেখা যায়। মরিয়ম কি ওদিকে যাবে?
তাকে বলিÑ ‘বাথরুমে যেতে চাইলে, ওই যে বাথরুম।’সে উঠে দাঁড়ায়।
আমি তাকে পথ করে দেই। কী জানি কমোড সে ব্যবহার করতে জানে কিনা। না জানলে না জানুক। বিপদে পড়লে পথ বেরুয়।
আমার উল্টো দিকে বসা বাঙালি ভদ্রলোক এখন সরব হোল। আড়ি পেতে কথা শুনা বাঙালিদের খুব প্রিয় জানি। সম্ভবত উনারাও। উনি বলেনÑ ভাই উনি আপনার কি হয়? তিনি আমাকে এরকম প্রশ্ন করতে পারেন। সেটা পূর্বেই অনুমান করি। উত্তর তৈরি ছিল। আমি বলিÑ ‘পরিচিত’।
আমি উনার দিকে তাকাই না। ব্যস্ততার ভান করি। উনি প্রশ্ন করতে যেয়েও থেমে যান। আমি তার দিকে তাকাই না। মরিয়মের লাইন এগুচ্ছে। খুব ধীরে। রহিমের দিকে তাকাই। সে ঘুমাচ্ছেই। না জাগলেই হলো। উঠে যদি মাকে না দেখে ক্ষেপে যাবে। শরীরে থাকা কম্বলটা পড়ে যাচ্ছে। আমি তুলে দেই না। যদি নড়ার শব্দে উঠে যায়।
মরিয়ম ফিরে আসে। সে আসন নেবে। আমি উঠে দাঁড়াই। দেখতে পাই মরিয়মের চুল দীর্ঘ তাতে বেণী বাধা। এ যুগে রঙিন ফিতা, এমন দীর্ঘ চুল বিরল। পোশাক-আশাকে সে যতই গ্রামীণ হোক না কেন। কথায় সে ততটা গ্রামীণ মনে হয় না। চালাকই বলা চলে। গ্রামের একটা মেয়ে ইংরেজি ফরম পূরণ করে। সহজ ব্যাপার না। মরিয়ম আসন নেয়। আমিও। এদিকে বিমানবালারা দুপুরের খাবার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। ঘড়িতে সময় দেখি। বাংলাদেশ সময় দুপুর প্রায় ১২ টা। লন্ডনের সময়? ভোর ৬টা প্রায়। না আমার স্ত্রী ও ছেলে এখনও ঘুমাচ্ছে। সাতটায় উঠবে ওরা। নয়টায় স্কুল। কে জানে আমার ছেলে আজ স্কুলে যাবে কিনা। হয়ত বলবেÑ আমি যাবো না। বাবা আসবে। স্কুলে যাওয়া না যাওয়া নিয়ে স্ত্রী সন্তানের মধ্যে যুদ্ধ হবে। এবং বাসায় ফিরে আমাকে এসবই শুনতে হবে।
আমাদের নড়াচড়ার শব্দে রহিম ঘুম থেকে উঠে যায়। উঠে এদিক-ওদিক তাকায়। তারপর কান্না। মরিয়ম তাকে থামাতে চায়Ñ এই কাদতাছস ক্যান?
রহিম আরো জোরে কাঁদে। মরিয়ম একটু নরম হয়।
‘বাবা কান্দো ক্যান?’
‘মুইত্যা দিছি।’
সর্বনাশ, প্রস্রাব করে দিয়েছে রহিম। মরিয়ম উঠে ঝটপট সব পরীক্ষা করে। কতটুকু ভিজলো। কি কি ভিজলো আমি বলিÑ সব ভিজে গেছে?
‘না ভাইসাব একটু।’
রক্ষা। ‘মরিয়মকে বলি, তাড়াতাড়ি টয়লেটে নিয়ে যাও। নইলে আবার।’
মরিয়ম রহিমকে টেনে হেছড়ে টয়লেটে নিয়ে যায়। তখন সে একটু একটু কাঁদছে। আমি নাক টেনে পরীক্ষা করি। আশপাশ থেকে প্রস্রাবের উটকো গন্ধ আসছে কিনা। না সেরকম কিছু না। হয়ত একটুই করেছে। ট্রাউজার পর্যন্তই।
আমি চোখ বন্ধ করে একটু বিশ্রাম নেই। মরিয়ম না আসা পর্যন্তই। মরিয়ম ফিরে আসে। সঙ্গে ন্যাংটা রহিম। মরিয়ম রহিমকে অন্য একটা ট্রাউজার পড়ায়। ব্যাগ খুলে। আমি আসন ছেড়ে উঠে দাঁড়াই। প্রিপারেশন রুম থেকে জুস ও বিস্কুট আনি। রহিমকে দেই। কারণ একটা কিছু নিয়ে ব্যস্ত থাক।
পেট খুশি তো দুনিয়া খুশি। রহিমকে বলিÑ বিস্কুট খাবে? জুস? সে খাবলা মেরে এসব নেয়। গবগব গিলতে থাকে। মুহূর্তেই ছোট্ট বিস্কুটের প্যাকেটটা শেষ করে। তারপর তার মাকে বলেÑ আরো খামু।
‘বিস্কুট নাই।’
‘আরো খামু। রহিমের কণ্ঠস্বর ঝাঝালো শোনায়। আমি বলিÑওকে আমি দেখতেছি। উঠে দাঁড়াই আমি। আবারও আমাকে বিস্কুট চাইতে হবে। ক্ষ্যাপে গেলে সমস্যা। আবারও বিস্কুট নিয়ে আসি। রহিমের হাতে দেই। সে খেতে শুরু করে। মরিয়ম আমার দিকে তাকায়। তারপর বলেÑ ‘ভাইসাব আপনার কষ্ট অইতেছে।’
বুঝা গেল মরিয়মের কৃতজ্ঞতা বোধ আছে। এইটুক জীবনে হয়ত সে অনেক লাথিগুতা খেয়েছে। খেয়ে শিখেছে। আমি বলিÑ না সে আর কী।
মরিয়ম কিছু বলে না। আমি আবার বলিÑ তুমি বলছিলা তোমার বোন আছে। সেই কি তোমাকে নিতে আসবে এয়ারপোর্টে?
‘জ্বী।’
তাহলে বোনের সাথে তোমার যোগাযোগ ছিল?
‘না।’
মরিয়মের কথা শুনে অবাক হই। যোগাযোগ ছিল না অথচ সে নিতে আসবে। মার সাথেও যোগযোগ নেই। বাবা মৃত। স্পন্সর করলো কে? আমি অনেক কথাই ভাবি। বলিÑ ‘যোগযোগ ছিল না। তাহলে সে জানলো কি করেÑ তুমি আসছো?
‘হুনেন ভাইসাব, যার কেউ নাই তার আল্লাহ আছে।’
কথা ঠিক। বুঝা যাচ্ছে আল্লাহর প্রতি তার খুব বিশ্বাস। কিন্তু পোশাক আশাকে সেটা প্রতিয়মান হয় না। তখন মরিয়ম আবার শুরু করে। আমি নড়েচড়ে বসি।
‘আমাদের পাশের গ্রামের এক লোক থাকতো লন্ডনে। নাম নেয়ামত উল্লাহ। আমার মা উনারে চিনতো।’
‘তারপর?’
নেয়ামত চাচা গ্রামে আইলে আমি আর দাদী তার সাথে দেখা করতাম। হেই জানাইছিল আমার বাপ মইরা গেছে। এক গীর্জার পাশে কবর অইছে তার।
এইটুক বলে মরিয়ম তার ছেলের দিকে তাকায়। ছেলে চোখ নাড়ায় না। চোখের সামনে যে কার্টুন চলে, তা বিস্ময়ভরা চোখে দেখে। ভালোই হলো, রহিম আর ডিসটার্ব করবে না।
‘তারপর?’
আমার আগ্রহ বাড়ে। মরিয়ম পুনরায় শুরু করে, আমার মা আছিল ইংলিশ। নাম কেটি, বাবার সাথে মার পরিচয় হয় একটা ফ্যাক্টরিতে, মা আর বাবা একই ফ্যাক্টরিতে কাজ করতো।
‘তারপর ?’
হেরপর ওদের বিয়া হয়। আমরা দুইবোন জš§ নিলাম। মা খুব মদ খাইতো। বাবা নিষেধ করলে মানতো না। হেরপর দু’জনের ছাড়াছাড়ি হয়ে যায়। বাবা আমারে লইয়া দ্যাশে চইল্যা আসে। আর মা আমার বইনরে লইয়া বিয়া বয় আরেক ইংলিশের কাছে। হেরপর থাইক্যা হেগু সাথে আমার কোন যোগাযোগ নাই।
‘তা তখনতো তুমি অনেক ছোট?’
হ, তয় মনে আছে। আমাদের দু’তলা একটা ঘর আছিলো। বাসার সামনে বড় একটা রাস্তা। রাস্তায় সুন্দর একটা বেঞ্চ আছিলো।
শীতের দিনে যখন রইদ উঠতো, আমরা দু’ই বোন ওখানে গিয়া বইসা থাকতাম। ‘আর কিছু মনে নাই।’
মরিয়ম দম নেয়। অথবা থলে থেকে বের করে আনে আরো কিছু স্মৃতি। হয়ত কাষ্টবই।
‘হ একটু মনে আছে। বাবা-মা ঝগড়া করতো। একদিন বাবা মাকে মারছিলো। হেরপর পুলিশ আইলো। আমরার কি ডর। পুলিশ বাবারে ধইরা নিয়া গেল। আমরা দুই বোনও ভয়ে কাঁদলাম। একটু পরে দেখি বাবা চইলা আইছে। তারপর আমরা আবার খুশি।’
মরিয়মের গল্প শুনে আমার খুব খারাপ লাগছে। এরকম শৈশব কারো হওয়া উচিৎ নয়। শিশুরা বড়দের সমস্যা নিয়ে ভুগবে কেন। যদিও ইউরোপে এরকম ঘটনা অস্বাভাবিক কিছু না। কিন্তু আমরা মানতে পারি না। আমাদের গল্প অন্য।
আমি বলিÑ আচ্ছা, মরিয়ম তোমাকে যে এসব জিজ্ঞেস করছি, তুমি মাইন্ড করছো নাতে।
‘ভাই, বইনের দুঃখের কথা শুনবো, মাইন্ড করুম ক্যান!’
হ্যাঁ। এখন তাকে বোনই মনে হচ্ছে। যার জীবন বিড়ম্বনায ভরা। যে মেয়ে ইউরোপে জš§ নিয়েছে। সে দরিদ্র একটি দেশে অনাহার ও অসম্মানের বিরুদ্ধে লড়েছে, সেটা কোন ছোট কথা নয়। অবাক একেই বলে নিয়তি।
রহিমের চোখে এখনও কার্টুন। বিমানবালারা দুপুরের খাবার সরবরাহ শুরু করেছে। আমরাও প্রস্তুতি নেই। আসলে আমারও ক্ষিধে পেয়েছে। সেই সকালে হোটেলে খেয়েছিলাম। এই যা। কে জানে রহিম এবারও আমার খাবারে হানা দেয় কিনা। ‘রহিম তোমার কি ক্ষিধা লেগেছে?’
রহিম নিরোত্তর। সে আমাকে দেখে না। কার্টুন দেখে। বিমানবালা আমাদের খাবার দিয়ে যায়। আমি ওয়াশ রুম থেকে হাত ধুয়ে আসি। মরিয়ম হাত ধোয় না। হাত না ধুয়েই খেতে শুরু করে, ছেলের মুখেও তুলে দেয়। আর ছেলেটা কার্টুন নিয়ে এতই মশগুল যে, কি খাচ্ছে সম্ভবত সে বুঝতে পারছে না। সে গবগব গিলে যায়।
আজকের খাবারটা অবশ্য সুস্বাদু হয়েছে। অথবা আমার পেটে ক্ষিধে থাকায় এমনটি লাগছে হয়ত। আমিও রহিম হয়ে যাই। গবাস, গবাস। আমরটায় ভাগ বসানো আজ আর সম্ভব নয়। কিন্তু না। রহিম এখন আর ভাগ বসাবে না। সে নিজেরটাই শেষ করতে পারেনি। মরিয়ম খেয়ে শেষ করেছে। দুপুরের খাবার শেষে চা পান। চায়ে একটা অন্যরকম আমেজ আসে। আয়েসে কাপে চুমুক দিতে দিতে আবার কথা বলি মরিয়মের সাথে।
‘তা মরিয়ম তোমরাতো কিছু কিছু স্মৃতি মনে আছে। তোমার মাকে?’
‘পরিষ্কার মনে নাই, ঝাপসা ঝাপসা’ মরিয়ম বলে। আমি আবার বলিÑ ‘আর বোন?’
‘হের সাথে তো দেখাই অইছে।’
কী! বুঝতে পারি না কিভাবে দেখা হলো। ছোটবেলার পর মরিয়ম প্রথম যাচ্ছে লন্ডন। মায়ের সাথে যোগাযোগ নেই। বাবা নেই। বোনের সাথে কিভাবে হলো? মরিয়ম তার লালরঙের পার্টস খুলে, পান খায়। আমাকে বলেÑ ‘ভাইসাব খাইবেন?’
‘আমি পান খাই না।’
‘ওহ।’
আচ্ছা মরিয়ম তুমি বলছিলাÑ তোমার বোনের নাম রহিমা। তোমার ছেলের নাম রহিম। বোনের সাথে মিল রেখে নাম রাখছো ? নাকি এমনি। ‘হ নাম আমিই রাখছি। তয় আমার স্বামী প্রথমে রাজি আছিল না। পরে রাজী অইছে।
‘তা তোমার বোনের সাথে দেখা হলো কিভাবে।’
মরিয়ম আরাম করে পান চিবায়। এখন দেখতে তাকে ভালই লাগছে। চুল ঠিক করে বসে সে। আমার সাথে অনেকটাই স্বাভাবিক। যেন এক পরিবারের মানুষই আমরা। সে বলেÑ ‘ভাইসাব কইছিলাম না, যার কেই নাই তার আল্লাহ আছে।’
‘হ্যাঁ।’
‘খুব সমস্যায় পড়ছিলাম। জামাই ছাইড়া দিছে। ক্ষেত কৃষি নাই। বাচুম ক্যামনে। শয়তান লোকেরা আমার দিকে অন্যরকম চায়। ভাবলামÑ ভাইঙা পড়লে চলতো না। আমার একটা পোলা আছে। শক্ত অইতে অইবো। আল্লারে ডাকলাম। আল্লাহ কথা শুনছে।’
‘আচ্ছা তারপর?’ আমি বলি।
মরিয়ম ডোপ গিলে। এক পলক চারদিকে দেখে। সব মানুষ খেয়ে আরাম করছে। সে পুনরায় শুরু করে।
‘বুঝলেন ভাইসাব, একদম খোয়াবের মতো ঘটনাটা। হেইদিন আছিলো রোববার। আমি ছেলেরে স্কুলে দিয়া কামে গেছি। গোয়াল ঘরে গোবর পরিস্কার করতেছি, অমনি হুনি এক মাইয়া জোরে জোরে আমারে ডাকতাছে। গোয়াল ঘর থাইক্যা বাইর অইয়া দেহি একটা বাঙালি ব্যাটা আর একটা ইংলিশ ব্যাটা বাইরে খাড়াইয়া রইছে। তরকারির ক্ষেতের দিকে। ছোট্ট মাইয়াটা কইল বুবু হেরা তোমারে খুঁজে। আমি তাড়াতাড়ি হাত মুইছা, ডরে ডরে হেগো কাছে গেলাম। ভাবলাম এনজিও-র লোক। ঋণ টিন দিবো মনে হয়। হাস-মুরগী পালন। মনের মধ্যে একটা আশা আইলো। এইটুকু বলে সে একটু থামে। সামনে রাখা বোতল থেকে পানি খায়। আনন্দ তার চেহারা দ্যুতি ছড়ায়।
‘তারপর?’
‘তারপর দেহি লোন টোনের কিছু না। বাঙালি ব্যাটা আমারে কয়Ñ আপনার নাম কি? আমি কইলামÑ মরিয়ম। হেরপর ব্যাটা ইংলিশ ব্যাটারে কি যেন কইলো তারপর আমারে আবার জিগায়Ñ আপনার মা-বাবা ভাই বোন আছে। কইলামÑ নাই। কই ওরা? আমি তহন ব্যাটারে কইলামÑ আপনি কে? ব্যাটা কয় আমি কে পড়ে জানবা। মেম সাহেব জানতে চাইছে, আপনার বোন কোথায়?
‘আমি কইলাম লন্ডনে।’
হে কয়Ñ যোগযোগ আছে?
আমি কইলাম, না।
ক্যান নাই?
আমি কোন উত্তর দেই না। মেম সাহেবের দিকে তাকায় থাকি। কিছুই বুঝতে পারি না। তখন টাইপড়া ব্যাটা আমাকে জিগায়Ñ আপনার বোনের নাম কি আছিল?
আমি কইলামÑ রহিমা। হেরপর সে মেমসাহেবকে ইংলিশে কি যেন বলে। তারপর দেহি মেমসাহেব কাঁদতেছে। আমি মেম সাহেবের দিকে তাকাইয়া রইলাম। মেম সাহেব মরিয়ম বইল্যা আমারে জড়াইয়া ধরলো। কাঁদতে থাকলো। আমিতো কিছুই বুঝতেছি না। সে আমারে জড়াইয়া ধরলো ক্যান, ক্যাদে ক্যান?
ব্যাটা আমারে কইল চিনতেছেন উনি কে?
আমি কইলাম, না।
আরে এটা আপনার বোন রহিমা।
হেরপর আমি কী দুনিয়ায় আছিলাম না আকাশে আছিলাম কইতে পারি না। খালি কান্দি, বুবুও কান্দে। বুবু ইংলিশে কি কি কয় আমি বুঝি না। আমি কি কই হে বুঝে না। তারপরও আমরা দু’ই বোন দুই জনেরে জড়াইয়া রাখলাম। তার শরীর থাইক্যা কী সুন্দর গন্ধ আইতেছিল। এক সময় চিন্তা করলাম না তারে ছাইড়া দেই। আমার শরীরে ময়লা, ছাড়তে চাই কিন্তু বুবু ছাড়ে না। রক্তের গিট কি ছুটানো যায় ভাই?
আমি মরিয়মের দিকে তাকাই। দেখি মরিয়ম এসব বলতে বলতে কেঁদে ফেলেছে। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে সে। আমি কিছু বলি না। এটা সুখের সময়। দুঃখেরও। মরিয়ম নিজেকে সংযত করে। রহিম পুনরায় কার্টুন নিয়ে মেতে উঠেছে। সম্ভবত কার্টুনের নেশায় সে খুব একটা খায়নি। তার হাতে একটা নীল কাগজে মোড়ানো চকলেট। হয়ত জিয়ে রেখেছে পরে খাবে বলে।
মরিয়ম আবার শুরু করে। ‘বোনরে পাইয়া আমিতো দিশেহারা। কোথায় বসাই, কি খাওয়াই। বইন আমার সব দেখলো। বুঝলো আমি খুব গরীব, অসহায়। লগের বাঙালি ব্যাটা খুব ভাল আছিলো। সে আমার সব কথা বুবুরে বুঝাইয়া কইল, বুবুর কথা আমারে। বুবু কইলো আমার মা বাইচ্যা আছে। সাউথ আফ্রিকা নামে একটা দ্যাশ আছে উইখানে। থাকে।
‘তা তোমারে খুঁজে পেলো কিভাবে?’ আমি বলি।
বুবু মার কাছে জানতে চাইছিল বাংলাদেশের কোন ঠিকানা আছে কি না। মা কইলো না। তয় একজন বাঙালির ঠিকানা দিয়া কইছিল উনি জানে। বুবু ওই বাঙালি ঠিকানায় যায়, গিয়ে শুনে উনিও অনেক আগে মারা গেছে। তবে তার ছেলেরা ছিল। বুবু আমারে খেঁজার জন্য তাদের সাহায্য চাইলো। তারাই ঠিকানা দিছে আমাদের গ্রামের।
তা তোমার বোনের সাথে শেষ কবে দেখা হলো?
ওই একবারই।
মরিয়ম থামতে চায় না। সে তার অভূতপূর্ব আনন্দের গল্প বলে। কখনো তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে, কখনো স্থবির। সে বলে, বুবু আমারে ঢাকা লইয়া গেল। আমার আর রহিমের ছবি তুললÑ তহন ও খুব ছোডো। আমারে টাকা দিলো। কইলো আমি কিছু কইতে ছাই কিনা।
কইলাম, বুবু আমারে একটা ঘর বানাইয়া দেও। বুবু কয় দিবো না। আমি, কষ্ট পাইলাম। বুবু হাসে। বুঝলাম না বুবু হাসে ক্যান। বুবু কয়। আমারতো আর এত টাকা নাই। যা আছে তা দিয়া তোমারে ঘর বানাইয়া দিতে পারুম কিন্তু দিমু না। তোমারে আমি লন্ডন লইয়া যামু।
ওমা কয় কি। লন্ডন যাওয়ার কথাতো আমি ভুইল্যাই গেছিলাম। বুবু আমারে স্বপ্ন দেখাইলো, যাওয়ার আগে তার ঠিকানা দিল। কইল, গিয়াই আমার কাগজপত্র ঠিক করবো। বুবুর অপেক্ষায় থাকলাম। বুবু কথা রাখছে। মার পেটের বইন। বেইমানি করবো ক্যামনে। তয় কাগজ ঠিক করতে ম্যালা সময় গেছে।
কতদিন, আমি বলি।
পেরায় তিন বছর। এখন রহিম একটু নড়চড় করছে। সম্ভবত এক জায়গায় অনেকক্ষণ বসে থাকায় এমনটি হয়েছে। তার মুখে বিরক্তির ছাপ অথবা ক্লান্তির।
কি রহিম কই যাও?
রহিম উত্তর দেয় না। চোখ ঘুরিয়ে নেয়। মরিয়ম বলে, কও মামারে কই যাইবা?
লন্ডন।
মরিয়মের কথার মূল্য দেয় সে। শিশুরা মায়ের কদর বুঝে। বড়রা না বুঝলেও আপাতত এরকমটাই মনে হচ্ছে। ওরা এক নতুন পৃথিবীর সন্ধানে যাচ্ছে। যেখানে ঝিঙে ফুলে প্রজাপতি কথা কয় না। চাঁদ উঠে। আর মানুষের যন্ত্রের মতো কাজ করে যায়। সেই বাস্তবতায় অবশ্য ক্ষুধা ও অপমানবোধের পাল্লাটা এখানে ভারী নয়। সবচে বড়কথা এ মাটি আমাকে চেনে না। যে চেনে সে এড়িয়ে যায়। কেন যায় মাটিও জানে না হয়ত।
‘তা তোমাকে কি তোমার বোন নিতে আসবে।’
‘হ, হে না আইলে আর কে আইবো। আমার তো আর কেউ নাই।’
মরিয়মকে অসহায় দেখায়। নখ দিয়ে মুখ চুলকায় সে। উড়োজাহাজের টয়লেটে ধূমপান না করার জন্য কেউ একজন ঘোষণা দিচ্ছে। আমার থেকে কিছু দূরে বসা এক শিশু তার বাবার সাথে খেলা করে। আমি বিমানবালাকে চা দিতে অনুরোধ করি। সে নিয়ে আসে কফি। আমি আপত্তি করি না। ভুল সবারই হয়। আমি কফি পান করি। পৃথিবীর প্রিয় ১০০ কোটি মানুষ কফি পান করে প্রতিদিন। যার পরিমাণ তিনটি সুইমিং পুলের সমান। মরিয়মকে বলিÑ কফি খাবে?
সে ক্ষাণিক ভেবে বলে, না।
কখনও খেয়েছো?
না।
এটা হচ্ছে চায়ের চেয়েও জনপ্রিয় পানীয়। এর প্রথম আবিষ্কার হয় কোথায় জানো?
না।
ইথুপিয়ায়।
এক রাখাল বালক এটা আবিষ্কার করে।
খেয়ে দেখো একটু।
মরিয়ম নাক উঁচু করে। সম্ভবত কফির ঝাঝালো গন্ধ তার পছন্দ হয়নি। আমি বলিÑ তা তোমার মাও কি এয়ারপোর্ট আসবেন?
মরিয়ম না বোধক মাথা নাড়ে। মুখে কিছু বলে না। কী হলো মরিয়মের। কফির গন্ধে বমি আসছে। হতেও পারে। সবার সবকিছু সহ্য হয় না। কফি শেষ না করেই কাপটি রেখে আসি ভেতরে। মরিয়মকে কিছু বলি না। আসার সময় এককাপ চা আনি। মরিয়মের জন্য।
মরিয়ম চা খাও।
মরিয়ম খাবে না। সে পান খাচ্ছে। তাহলে চা আমিই শেষ করি। চায়ে চুমুক দেই। এবার মরিয়ম আমাকে প্রশ্ন করে, ‘ভাইসাব লন্ডনে আপনার পরিবার আছে?’
হ্যাঁ।
ছেলেমেয়ে?
এক ছেলে। আমি বলি। আর তখনই রহিম কাঁদতে শুরু করে। রহিমের কি হলো? কাঁদছে কেন।
রহিম কিছু বলে না। মরিয়ম তাকে ধমক দেয়। সে আরো জোরে কাঁদে।
‘কী চকলেট খাইবি?’
না।
তয় কাঁদতেছোস ক্যান?
বাড়িত যামু।
রহিম তার ভাঙা কুঁড়েঘরে ফিরে যেতে চায়। সে জানে না লন্ডনের সাজানো বাড়িগুলো তার জন্য দাঁড়িয়ে আছে। সেখানে টিউলিপ কিংবা লিলির পাপড়িগুলো সুসোভিত নয়। পাখি ওড়ে আর বরফে আচ্ছাদিত পথে দো-আঁশ মাটির ঘ্রাণ নেই। মমতার।
রহিম কাঁদে। কাঁদুক। কাঁদতে কাঁদতে নিশ্চয় একসময় থামবে। যেমন আমরাও থেমেছি। আর ক’দিন, আর ক’দিন। দ্যাশে ফিরে যাবো। ফেরা হয় না। কিছু কিছু মানুষ অবশেষে ফেরে। বাক্স বন্দী হয়ে। রহিমও? সবার গল্প প্রায় একই। রহিমের গল্প হয়ত শুরু হয়েছে মাত্র। আমি মরিয়মকে বলিÑ ‘আর বেশি পথ বাকি নাই। ওকি কিছু খাবে?’
মরিয়ম ছেলের শরীরের আলতো হাতে ধরে বলে, বাবা, কিছু খাইবা?
কলা।
কলা খাবে রহিম। কলা কোথায় পাই? বিমানবালার দিকে ছুটে যাই আমি। ওদের উত্তর, নাই। কেক নিয়ে আসি।
রহিম কেক খাবে?
কেক পেয়ে রহিম খুশি হয়। খেতে থাকে। আমার ভয় হচ্ছেÑ এখনি আরেকটা চেয়ে বসে কিনা। চাইলেও অপরাধ না। ছেলেবেলায় খাওয়ার প্রতি ঝোক একটু বেশিই থাকে। এক টুকরো বিস্কুট খাওয়ার জন্য জীবন বাজি রেখে উঁচু আলমারির সবচে উপরের তাকে হাত রেখেছি। এসব কিছুই না। না, রহিম কোন ঝামেলা করেনি। খেয়ে সুবোধ বালকের মতো ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে। ছবি দেখে।
মরিয়মকে বলিÑ তা তোমার বোন লন্ডনের কোথায় থাকে জানো?
জানি।
কোথায়?
বেডফোর্ড।
ওহ বেডফোর্ড!
ভাইসাব চিনেন আপনি?
হ্যাঁ।
আপনার বাসা থেকে কতদূর?
বেশি না, কাছেই, আমি বলি।
কয় মাইল অইবো?
এ্যাই ১০০ মাইলের মতো।
তা অইলেতো ম্যালা দূর।
লন্ডনে ১০০ মাইল খুব দূর নয়।
মরিয়ম চুপ থাকে। সে সম্ভবত কথা খোঁজে। আর কি জিজ্ঞেস করা যায়। সে কথা খুঁজে পাবার আগেই আমি পেয়ে াই। আমি বলিÑ ‘তা আসার সময় রহিমের বাপের সাথে দেখা হয়েছে?’
মরিয়মের মেজাজ বিগড়ে যায়। বুঝা যাচ্ছে লোকটার উপর তার অনেক রাগ। সে বলেÑ আরে খচ্চরটার কথা কইয়েন না।
কি হয়েছে, আমি বলি।
মরিয়ম শুরু করে, ‘বুঝলেন ভাইসাব, রহিমের বাপ মানুষ খারাপ আছিল না। খারাপ আছিল তার সঙ্গীরা। হেরা জুয়া খেলতো। দেইখ্যা দেইখ্যা সেও শিখছে। একটু জমি আছিলো বেইচ্যা উড়াইছে। আমারে বিয়া করছিলÑ এই আশায়, লন্ডন যাইবো। যখন দেখলো, সুযোগ নাই, ছাইড়া দিল।’
তারপর?
হেরপর আর কি। আকাশ ভাইঙ্গা আমর মাথায় পড়লো। কত কষ্ট করলাম। একটা যুদ্ধই কইতে পারেন। তারপর আল্লাহ মুখ তুইল্যা ছাইলো। আমার বইন আইসা হাজির।
তোমার বোন যে আসছে সেটা কি রহিমের বাপ জানে, আমি জিজ্ঞেস করি।
আমার প্রশ্ন শুনে এক ঝিলিক আনন্দ মরিয়মের ঠোঁটে খেলে যায়। মরিয়ম বলেÑ জানে না মানে, দশ গেরামে খবর অইয়া গেছে। হুইন্যা রহিমের বাপও আইছে।
এসে কি বলল ?
মরিয়ম এবার ছোট্ট করে হাসে, বলেÑ ভাইসাব, আপনে যদি হের অবস্থা দেখতেন।
কি করলো?
কী আর করবো, মাফ চাইতেছে, হাত পাও ধরতেছে, তার ভুল হাইয়া গেছে।
তখন তুমি কি বললা?
আমি শক্ত অইলাম, চোখের সামনে ভাসতে থাকলো তার অত্যাচার। অবশ্য একবার ভাবছিলাম ক্ষমা কইরাই দেই। পরে ভাবলাম, ওতো স্বার্থের জন্য এসব করতেছে, লন্ডন যাওয়ার জন্য।
এখন রহিমের জন্য মায়া হচ্ছে, ছেলেটার বাপ থেকেও নেই। দেশ ছাড়া হচ্ছে। কে জানে আর কখনোও বাপকে দেখতে পাবে কিনা। রহিম শরীর চুলকায়। সে আমাদের কথাবার্তায় সমস্যা সৃষ্টি করে না।
আমি মরিয়মকে বলিÑ আচ্ছা তুমি না বলছিলা, ডিভোর্স হয়ে গেছে।
হ।
তাহলে?
হে কয় তালাক হয় নাই, সাক্ষী ছাড়া তালাক হয় না।
তখন তুমি কি বললা?
আমি বলছিÑ এসব ফতুয়া চলবো না। গ্রামের সব মানুষ জানে তুমি আমারে তালাক দিছো।
তখন সে কি বলে?
কি আর কইবো। গ্রামের মানুষ লাগাইছে। হিল্লা বিয়ার কথা পর্যন্ত কইছে। আমি রাজি হই নাই।
তা ছেলেটার কথা একটু ভাবা উচিত ছিল, আমি বলি। মরিয়ম প্রতিবাদী হয়ে যায়। হে কেমন বাবা, ছেলে খাইছে, না উপাসÑ খবর নিছে?
তারপরও সে বাবা।
হুনেন ভাইসাব, যাগো মায়া দয়া নাই, তাগোরে আমি মানুষ মনে করি না। এইটুকু বলে মরিয়ম একটু দম নেয়। আবার শুরু করে।
ধরেন আমার বাইনের কথা। কোন যোগাযোগ নাই। দুই জনের ভাষা আলাদা। হেরপরও হে আমারে খুঁইজা বাইর করছেÑ এইডা অইল মায়া।
তার কথা আলাদা। সে তোমার রক্ত সম্পর্ক বোন।
জামাই কি বোনের চেয়ে কম?
আমি বুঝতে পারি, মরিয়মের ক্ষ্যাপার কারণ। তারপরও আমি রহিমের বাবার পক্ষ নেই। কারণ একটাই।
রহিম। স্বামী বদল করা যায়। বাবা বদল করা যায় না। মাও। এসব সম্পর্ক খুবই নিবিড়। রক্তের ভেতর থাকে। ছেন্ন করার কোন পথ নেই। মরিয়মের বোন সাত হাজার মাইল পাড়ি দিয়েছে কিসের নেশায়? সেও রক্ত।
আমি মরিয়মকে বোঝাই।
দেখো মরিয়ম, ভুল মানুষেরই হয়। জানি রহিমের বাবা অন্যায় করেছে, কিন্তু সে ভুলও স্বীকার করেছে। ক্ষমা চেয়েছে।
এটা তো স্বার্থের জন্য।
তুমি অন্যভাবে ভাবো না কেন? ভাবোÑযে নিজের ভুল বুঝতে পারে, অনুশোচনা করেÑ সে অবশ্য মানুষ, পশু না।
ভাইসাব আমি ওরে নিয়া আর ভাবতে চাই না।
ভাবা উচিত রহিমের জন্য। এমনও তো হতে পারেÑ পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হয়ে গেছে সে, শ্রেষ্ঠ স্বামী।
আমার কথা শুনে মরিয়ম চুপ হরে যায়। কিছুক্ষণ কি যেন ভাবে।
আমি তার মুখের দিকে তাকাই। আশ্চর্য, মরিয়ম কাঁদছে। চোখ দিয়ে জল গড়াচ্ছে তার। লোকটার কথা মনে পরছে তার? মায়া হচ্ছে? হতেই তো পারে।
সরি মরিয়ম, আমি তোমার সন্তানের ভালোর জন্যই এসব কথা বলছি।
মরিয়মের কান্না থামে না। সে কাঁদতে কাঁদতে বলেÑ ভাইসাব লোকটা খারাপ আছিলো না।
শোনো কোন মানুষই খারাপ হয়ে জš§ায় না। পরিস্থিতি তাকে খারাপ বানায়।
জ্বী।
দেখো তোমরা এখন লন্ডন যাচ্ছো। লন্ডনের জীবন অন্যরকম। ভাত কাপড়ের সমস্যা নাই। সমস্যা হবে আইডির অর্থাৎ পরিচয়। ছেলের বাবা। এইটুকু বলে আমি মরিয়মের দিকে পুনরায় তাকাই। মুখ তার ফোলা ফোলা লাগছে। বুঝাই যাচ্ছে সে একটু আগে কেঁদেছে। সে আমার কথা শুনছে। আমি বলি-
দেখো মরিয়ম, ছোট বোন হিসেবে তোমাকে একটা কথা বলি।
কন ভাইসাব।
তুমি ধর্মে বিশ্বাস করো?
জ্বী।
ধর্মে আছে ক্ষমাই মহত্বের লক্ষণ। ক্ষমা করে দাও।। আবার নতুন করে শুরু করো।
কিন্তু ভাইসাব হে যে তালাকৃ
শুনো মুখে তালাক বললেই তালাক হয়ে যায় না। বুঝতে হবে, কোন অবস্থায় কি কারণে সে এসব বলেছে, রাগের মাথায়? মদ খেয়ে ৃ ওসব কিছু না।
গ্রামের মানুষ তো জানেৃ।
মানুষ কি জানে সে বড় না, বড় হচ্ছে তুমি কি জানো। এটা মানুষের জীবন না, তোমার।
আমার কথায় মরিয়ম নরম হয়। উড়োজাহাজের মানুষেরা সচল হচ্ছে। লন্ডন পৌঁছাতে খুব একটা বাকি নেই। চা-নাস্তা আসছে। তারপর একটু বিরতি, তারপর গন্তব্য।
মরিয়ম কিছু বলে না। হয়ত কিছু ভাবছে। হয়ত আমার এসব কথা নিয়ে অথবা অন্য কিছু। রহিম এদিক ওদিক তাকায়। নতুন ভুবন। পেছনের ইংলিশ যুগল বই পড়ে যাচ্ছে। সাধারণত এরকম ভ্রমণে আমিও বই পড়ি। সঙ্গে বইও আছে একটা। কিন্তু পড়া হয়নি। ভেবেছি সেই কথাই। মানুষ হচ্ছে বড় অধ্যায়, তাকে পাঠ করো।
মরিয়মকে বলি, মরিয়ম লন্ডনে যাচ্ছো ভালো কথা, সেখানে গিয়ে দুটো জিনিস শিখবে।
জ্বী ভাইসাব।
দেখো লন্ডনের জীবন অনেক কঠিন, তবে নিয়ম মাফিক চললে অনেকটা সহজ হয়ে যায়। মরিয়ম আমার দিকে তাকিয়ে থাকে। অর্থাৎ তারপর?
আমি বলিÑ ‘বললাম না দুটো জিনিস।’
জ্বী।
এক ইংলিশ শিখবে, দুই ড্রাইভিং।
ভাইসাব, মেয়ে মানুষ গাড়ি চালাইবো!
কেন না। লন্ডনে পুরুষ মেয়ে বলে কোন কথা নেই। তোমার একটা ছেলে আছে, স্কুলে নিতে হবে। বাজার করতে হবে। এদেশেতো আর রিকসা নাই। সুতরাং গাড়ি থাকতে হবে। আর গাড়ি আছে, ড্রাইভিং জানো না, সেটাতো হতে পারে না।
কিন্তু ভাইসাবৃ।
হ্যাঁ বলো।
আমার বইনতো ইংলিশ, হে বাংলা জানে না। আমগো শিখাইবো কেমনে?
ওহ ইংলিশ?
জ্বী।
চিন্তার কোন কারণ নেই। ওসব দেশে ইংলিশ শেখার স্কুল আছে। পয়সা লাগে না। তোমার বোনকে বলবা, ভর্তি করাইয়া দিবে।
আর আমার ছেলেটা?
ওকে বাচ্চাদের স্কুলে ভর্তি করবা।
হে তো ইংলিশ জানে না।
চিন্তার কোনো কারণ নাই। ক’দিন স্কুলে গেলেই দেখবা গড়গড় কইরা ইংলিশ কইতেছে। তখন বাংলাই ভুলে যাইবো।
বাংলা ভুলুক। সমস্যা নাই।
এটা ভুল বললা মরিয়ম। বাংলা হচ্ছে মাতৃভাষা। মায়ের ভাষা ভুলে কেউ বড় হতে পারে না।
মরিয়ম অপরাধীর ভঙ্গিতে চায়। অথবা সে হয়ত না ভেবেই কথাটা বলে ফেলেছে। মরিয়মের উপর আমার কিছুটা রাগ হয়। লন্ডনে ঢুকতে না ঢুকতেই বাংলা ভুলার কার্যক্রম শুরু হয়েছে।
মরিয়ম তার গোছগাছ শুরু করে দেয়। মানুষের সবর হওয়া দেখে সে বুঝতে পারে, আমরা গন্তব্যের নিকটবর্তী।
Ñ আচ্ছা মরিয়ম তোমার বোনকে চিনতে পারবা তো?
মরিয়াম মুচকি হাসে। মাথা নাড়ে। তখন তাকে বেশ সুন্দর দেখায়। সে উৎফুল্ল। বোনের সাথে দীর্ঘদিন পর দেখা হবে। ভিতরে আনন্দের বাতাস খেলে যাচ্ছে। রহিম উৎসুক। মানুষের নড়াচড়ায় সে এদিক ওদিক তাকায়। কিছু বলে না। দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে পা ধরে গেছে। আমার, এরকম হয়। নিজের ছেলেটার কথা মনে পড়ে। সম্ভবত সে এখনও ঘুমাচ্ছে। অথবা উঠে গিয়ে মাকে প্রশ্ন করছেÑ মা বাবাতো আজ সকাল ৯টায় আসবে? তাহলে আজ আমি স্কুলে যাবো না।
কেন যাবে না?
বাবা আসছে তো।
তার এই এক স্বভাব। উপলক্ষ পেলেই স্কুলে যেতে চায় না। সাধারণত অন্য বাচ্চারা এরকম করে না। সে করে। তবে মোটেও সে খারাপ ছাত্র নয়। মজার ব্যাপার হচ্ছেÑ একবার তাকে পড়ানোর জন্য একজন প্রাইভেট টিউটর নিয়ে এলাম। টিচার তাকে একদিন পড়িয়েই বললÑ আর পড়াবে না।
কেন পড়াবেন না?
প্রাইভেট টিউটর গম্ভীর। আমার দিকে না তাকিয়েই সে বলে যেতে লাগলোÑ দেখো তোমার ছেলের একটা টেস্ট নিলাম আমি। ইংলিশ, ম্যাথ্স এন্ড সাইন্সে। ওতো অসাধারণ। ওর জন্য প্রাইভেট টিউটর লাগবে কেন?
না, ভাবছিলাম সে যাতে আরেকটু ভালো করে, আমি বলি।
না না, ওর প্রাইভেট টিউটর লাগবে না। কাদের লাগে? যারা মিনিম্যাম স্টান্ডার্ডের চেয়ে নিচে। তোমার ছেলের অবস্থানÑ প্রত্যাশার চেয়েও বেশি।
এইটুকু ছবক দিয়ে টিচার চলে গেলেন। কোন পয়সা নিলেন না। একদিন পড়ানোর জন্য। আমি ভাবলাম বাংলাদেশের বাস্তবতা ভিন্ন। এখানে একটা টিউশনি পেলে কিভাবে তাকে দীর্ঘমেয়াদী করা যায় তাই নিয়ে শিক্ষক ভাবেন। আর এখানে টিউশনে পেয়েও শিক্ষক করছেন না। বলছেনÑ নো নিড প্রাইভেট টিউটর ফর ইউর বয়।
আজ ইংল্যান্ডে প্রচণ্ড ঠাণ্ডা পড়েছে। বিমানবালা তথ্য দিয়েছে দুই ডিগ্রি সেলসিয়াস। কে জানে বরফ পড়েছে কিনা রাতে। আমাকে রিসিভ করার জন্য আমার এক বন্ধু আসবে এয়ারপোর্টে। বরফে পথ ঢাকা থাকলে সেতো আসতে পারবে না। বরফের কথা মনে হলেই শরীরের লোম ভয়ে দাঁড়িয়ে যায়, একবার প্রায় মরতে মরতে বেঁচে গেছি। সন্ধ্যায় বরফ পড়তে শুরু করেছে। আমি অফিস থেকে বেরিয়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করেছি। অফিস থেকে আমার বাসার দূরত্ব প্রায় ২৫ মাইল। ৫/৬ মাইল চালানোর পর মটরওয়েতে উঠলাম। উঠে দেখি মটরওয়ে বরফে সাদা হয়ে যাচ্ছে। ভাবলাম আস্তে আস্তে চালাই। একঘণ্টার পথ। সম্ভবত ২/৩ ঘণ্টা লাগবে। মানুষ জনও তো যাচ্ছে। গাড়ি চলছে খুব ধীরে। চারদিকে রাত নামছে হিমশীতল স্তব্ধতায়। মাইলখানেক গাড়ি চলার পর গাড়ি থামাতে হলো। গাড়ির দীর্ঘ লাইন। গাড়ি এগুচ্ছে না। কে একজন বলল, সামনের কয়েকটি গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে। রিকভারি টিম আসবে। গাড়ি সরাবে, তারপর আবার গাড়ি চলবে। ঘণ্টাখানেক পর লাইন আবার সচল হলো। কিন্তু মাইলখানেক পর আবারও বন্ধ। লোকজন বলছে গাড়ি আর যাবে না। রোড ব্লক হয়ে গেছে। আমি একা গাড়ির ভেতর। বরফে ঢেকে যাচ্ছে সমস্ত গাড়ি। বরফের ভেতর আমি বন্দী হয়ে যাচ্ছি। একবার গাড়ি থেকে বেরিয়ে নিরাপদে আশ্রয় খুঁজলাম। লোকজন বললÑ আশে পাশে কোনো কিছু নেই যেখানে হিংটিং ও খাবার আছে। এদিকে আমার গাড়ির পেট্রোলও তলানিতে এসেছে। গাড়ির ইঞ্জিন সচল রেখে হিটারও ছাড়তে পারছি না। গাড়িতে বসে বরফের মতো জমে যাচ্ছি আর আল্লাহ্কে ডাকছি। কিছুক্ষণ পর উদ্ধারকারী পুলিশের দল আসলো। আমি সাহায্য চাইলাম, কিন্তু ওরা বললÑ দুঃখিত, তোমাকে এ মুহুর্তে নিতে পারছি না। আমরা কেবলÑ বয়স্ক ও শিশুদের নিচ্ছি। এইভাবেই বরফে আচ্ছাদিত হয়ে, শরীর কাঁপিয়ে রাত পাড় করলাম। যখন সূর্য উকি দেয়া শুরু করবে, ঠিক তখন গাড়িগুলো চলতে শুরু করলো এবং আমি যখন বিধস্ত শরীরে বাসায় পৌঁছলাম তখন সকাল প্রায় ৮টা। এদিকে আমার স্ত্রী আমাকে ফিরতে না দেখে সারারাত ঘুমায়নি। দোয়া-দুরুদ পড়েছে। মানত করেছে, কেঁদেছে। আর সেদিনই বুঝেছিÑ মৃত্যু মানুষের খুব নিকটবর্তী, নিঃশ্বাসের মতোই।
এখন মানুষজন বিমান থেকে নামার জন্য লাইন দিয়েছে, আমার পেছনে বসা ইংলিশ যুগল তখনও বই পড়ে যাচ্ছে, সম্ভবত নেশা কাটেনি। আমি মরিয়মকে বলিÑ ধাক্কাধাক্কির দরকার নেই। মানুষ নামুক, তারপর আমরা।
মরিয়ম সায় দেয়। সে তার ছেলে রহিমকে একটা কালো রঙের জ্যাকেট পড়িয়ে দিচ্ছে। আমিও প্রস্তুতি শুরু করি। নামার। একটা মোজার উপরে আরেকটা মোজা পড়ি। আমার পায়ে ঠাণ্ডা বেশি লাগে। যদিও দু’জোড়া মোজা পড়লে জুতো টাইট হয়ে যায়, হাঁটতে অসুবিধা হয়। তবুও পড়ি। হাতের গ্লাবস, মাথায় টুপি, গলায় টাই-টা শক্ত করে বাঁধাÑ একে একে সব করি। শীতের ভয়। আর এসব করতে করতেই মরিয়মের কথা ভাবি। সে শাড়ি পড়েছে, শাড়ির নিচে টাইট না পড়লে নির্ঘাত মারা যাবে। অবশ্য এসব পড়ার তার কথা নয়। বড়জোড় পেটিকোট। কিন্তু এসব বিষয়তো তাকে আর জিজ্ঞেস করতে পারি না। অবশ্য তার বোন গাড়ি নিয়ে এলে রক্ষা, গাড়ির ভেতর হিটার আছে। কিন্তু ট্রেন জার্নি হলে বিপদ।
মানুষজন বিমান থেকে নামতে শুরু করেছে। বিমানবালার হাসিমুখে বিদায় জানাচ্ছে তাদের। আমি মরিয়ম ও রহিম লাইনে দাঁড়ালাম। মরিয়মের চোখে নুতন স্বপ্ন, ভয় ও দ্বিধা। রহিম এসবের কিছুই বুঝে না। হয়ত এটুকু বুঝতে পারছেÑ কোথাও যাচ্ছে। বিমান থেকে বেরিয়ে কিছু পথ হাঁটতে হয়। তারপর ইমিগ্রেশন। আমরা তিনজন একই লাইনে। ইমিগ্রেশন অফিসার আমার সাথে দু’একটা কথা বলে আমাকে ছেড়ে দিল। কিন্তু মরিয়ম ও রহিমকে ছাড়লো না। আমি তাদের সাহায্য করতে চাইলাম কিন্তু ইমিগ্রেশন অফিসার আমাকে বললÑ তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো। ইন্টারপ্রেটার আসছে। কী আর করা। ওদের কথা তো শুনতেই হবে। ওদের ছেড়ে যেতে হচ্ছে এখন। আমি মরিয়মের মুখের দিকে তাকাই। ভয়ে মরিয়মের মুখ শুকিয়ে গেছে। আমি তাকে অভয় দিয়ে বলিÑ ‘ভয় পেয়ো না। তোমরা তো ইংরেজি জানো না। তাই তোমাদের সাথে কথা বলার জন্য বাঙালি অফিসার আনতেছে। আমি বাইরে তোমাদের জন্য অপেক্ষা করতেছি।
মরিয়ম হ্যাঁ না কিছুই বলে না। অসহায় চোখ মেলে আমার দিকে তাকায়। আমি পুনরায় আর তার দিকে তাকাই না। হন হন ছুটে যাই প্রস্থান পথে গিয়ে একটা সোফায় বসি। এখান থেকে মরিয়মদের দেখা যাচ্ছে। একজন বাঙালি ইন্টারপ্রেটারও হাজির হয়েছেন ইতিমধ্যে। তিনি কথা বলছেন, মরিয়মের সাথে আবার ইমিগ্রেশন অফিসারে সাথেও। তবে তারা কী কথা বলছেন, তা এখন থেকে শোনা যায় না। ইমিগ্রেশন অফিসার টর্স বের করে ওদের পাসপোর্ট দুটো ভালোভাবে পরীক্ষা করছেন। মনে মনে আমি আল্লাহকে ডাকি। আল্লাহ ওদের যেন ছেড়ে দেয়। এদিকে আমার টেনশন হচ্ছে আমার বন্ধুকে নিয়ে। সে যদি আমাকে না পেয়ে চলে যায়? তাহলে এ ঠাণ্ডার মধ্যে যাবো কী করে। এখনকার মতো মোবাইল ফোন তখন ছিল না। যে সহজেই যোগাযোগ করে ফেলবো। অবশ্য সব যাত্রী না দেখে সে যাবে না। আশ্চর্য মরিয়মকে দ্রুতই ছেড়ে দিয়েছে ওরা। মরিয়ম এখন বেরিয়ে আসছে। হাসিমাখা মুখ। একহাতে ছেলেকে ধরে রেখেছে। আমি সোফা ছেড়ে উঠে দাঁড়াই। মরিয়মের দিকে এগিয়ে যাই।
মরিয়ম ওরা তোমাকে ছেড়ে দিল!
জ্বী ভাইসাব।
ঠিক আছে চলো। আমরা এখন ব্যাগগুলো নেবো। তারপর খুঁজবো তোমার বোনকে।
ভাইসাব বুবুরে যদি না পাই। মরিয়মের কণ্ঠে উৎকণ্ঠা পরিলক্ষিত হয়। আমি পুনরায় অভয় দেই।
আরে পাবে না কেন, তোমার বোন আসার কথা নাই?
জ্বী।
অবশ্যই আসবে। আর না আসলে আমি আছি না। আমার কথায় মরিয়ম আশান্বিত হয়। আমরা ব্যাগ সংগ্রহের জন্য সিঁড়ি বেয়ে নিচ তলায় যাই। এসক্যালেটর ব্যবহার করি না কারণ রহিম এটা ভয় পায়। নিচতলায় গিয়ে আমরা আমাদের ব্যাগগুলোকে ব্যাল্টে ঘুরতে দেখি। আমাদের বিমানের প্রায় সবযাত্রীই চলে গেছে। আমরা দেরিতে পড়েছি মরিয়মের জন্য। ইমিগ্রেশন তাকে দাঁড় করিয়ে রেখেছিল। ব্যাগগুলো নিয়ে আমরা দ্রুত বেরুতে শুরু করি। নিজের ভেতর তাড়া পরিলক্ষিত হয়। প্রথমত বন্ধুর জন্য, দ্বিতীয়ত মরিয়মের বোন রহিমা। ওরা যদি আমাদের না পেয়ে চলে যায়?
বেরিয়েই পেয়ে যাই বন্ধুকে। সে গেটেই দাঁড়িয়ে ছিল। আমাকে পেয়ে জড়িয়ে ধরেÑ‘কী ব্যাপার এতো দেরি।’
আমি মরিয়ম ও রহিমকে পরিচয় করিয়ে দেই বন্ধু মামুনের সাথে। বললাম, ওরা প্রথমবার এলো। ইমিগ্রেশন ধরেছিল।
তারপর?
তারপর আর কী। এটা সেটা জিজ্ঞেস করে ছেড়ে দিয়েছে।
ওহ।
মামুন এবার তাড়া দেয় আমাকে। আমি জানি তার এই তাড়া কিসের জন্য। পার্কিং ফি বাড়ছে। এয়ারপোর্টে পার্কিং খরচ অনেক বেশি। মামুনকে আমি বলি ওদেরকে ওর বোনের কাছে দিয়েই চলে যাবো।
কোথায় ওর বোন?
আছে কোথাও। খুঁজতে হবে, আমি বলি।
মরিয়ম তার চতুর চোখ খুলে এদিক সেদিক দেখছে।
কোথায় তার বোন। না, কোথাও তাকে দেখা যাচ্ছে না। চারদিকে ব্যস্ত মানুষের কোলাহল। উজ্জ্বল আলোতে এয়ারপোর্টে সতেজ মনে হচ্ছে। দোকানগুলোতে সেরকম কোনো ভিড় নেই। কফি শপে বসে কফি খাচ্ছে একজন বৃদ্ধ। সে কাশে। আমি আমার বন্ধু মামুনকে বলিÑ ওকে ওর বোনের কাছে দিয়েই আমরা চলে যাবো।
কোথায় উনার বোন?
দেখি, আছে কোথাও নিশ্চয়।
আমরা মরিয়মের বোন রহিমাকে খুঁজতে থাকি। এয়ারপোর্টের সব জায়গায়। এমন কী টয়লেট পর্যন্ত। কিন্তু রহিমাকে কোথাও পাওয়া গেলো না। রহিমাকে না পেয়ে মরিয়ম বিষণœ হয়ে যায়। মনে হচ্ছে ভয়ও পাচ্ছে। এখন কী হবে তার? তার সন্তানের?
আচ্ছা, মরিয়ম তোমার বোনের ফোন নাম্বার আছে?
জ্বী।
বের করো।
মরিয়ম তার পার্টস থেকে একটা কাগজ বের করে। রহিমার ফোন নাম্বার। সম্ভবত সে নিজেই লিখে দিয়ে গেছে। ফোন করা দরকার। মামুন তাড়া দেয়। সম্ভবত সে বিরক্তও হচ্ছে। সে বলেÑ এই বরফের মধ্যে আসবে কিভাবে?
আমি মামুনের অভিপ্রায় বুঝতে পারি। এবং তাকে এরকম বুঝাইÑ বিপদগ্রস্থ কোন মানুষকে রাস্তায় ফেলে যাওয়া বিবেকবান মানুষের কাজ নয়। আমরা হিথরো এয়ারপোর্টে আনাচে কানাচে সব জায়গায় খুঁজলাম। মরিয়মের বোন নেই। ফোন বক্স থেকে তার বোনের বাসায় ফোন করলাম। ফোন বাজছে। কেউ ধরছে না। অনেকক্ষণ ফোন করি। নিরোত্তর।
এখন কি করা যায়? মরিয়ম অসহায় তাকিয়ে থাকে, কিছু বলে না। রহিমের হাত ধরে রেখেছে সে। রহিমও নির্বিকার। এদিক সেদিক তাকায়। আমি মামুনকে বলিÑ এখন কি করা?
মামুন বলেÑ সম্ভবত বরফে আটকা পড়েছে।
তাহলে?
তাহলে আর কী, অপেক্ষা করি। পার্কিং এর মিটার উঠুক।
অনেক খোঁজাখুজির পর আমরা যখন মরিয়মের বোনকে খুঁজে পেলাম না তখন একটা কফি শপে গিয়ে বসি। উদ্দেশ্য একটা সিদ্ধান্ত নেয়া আর কফির কাপে চুমুক দিয়ে শরীরটাকে চাঙ্গা করা। ঠাণ্ডায় শরীরটা জমে যায়। কফি খেতে খেতে মামুন আমাকে বলেÑ এক কাজ করলে কেমন হয়, ওরা আমাদের সাথে চলে আসুক। বাসায় গিয়ে ওর বোনকে ফের ফোন করলাম। উনি এসে বাসা থেকে নিয়ে গেলো।
বুদ্ধিটা খারাপ না। কিন্তু তুইতো জানিস আমার বাসায় একটু সমস্যা।
ইতস্তত করে কথাটা আমি বলি। মামুন আমার সমস্যা বুঝতে পারে। মামুন জানে আমার স্ত্রী ততটা সামাজিক নয় এবং কোনো কোনো ক্ষেত্রে ঝগড়াটেও। অপরিচিত একটা মেয়ে মানুষকে নিয়ে বাসায় উঠবো। তা কিছুতেই সে মানবে না। সে কখন এটা বিচার করবে নাÑ মরিয়ম বিপদগ্রস্থ।
মামুন বলে, ওহ, আমার বাসায়ওতো সমস্যা। সবাই বাংলাদেশের।
এক কাজ করলে কেমন হয়, তোর রেস্টোরেন্টের উপরে একটা রুম দিয়ে দিলি। ওরা কয়েকদিন থাকলো, আমি বলি।
আমার কথা শুনে মামুন একটু ভাবে। মরিয়মও কথা বলেÑ ভাইসাব, আপনাদের সমস্যায় ফালাইয়া দিলাম।
না না বিপদে তো যে কেউ পড়তে পারে, আমি বলি।
আমার কথা শেষ হতে না হতেই মামুন বলেÑ ঠিক আছে চলো যাই।
তাহলে তোর ওখানেইৃ
আমার কথার পর মামুন এক মুহূর্ত ভেবে আবার বলে, থাকতে পারবে ওরা। তবে পিলু ও ব্ল্যাংকেট কিনতে হবে।
অসুবিধা নাই। আমি কিনে দেবো, আমি বলি।
তারপর আমরা দ্রুত কফিশপ ত্যাগ করি। হাঁটতে থাকি পার্কিং এর দিকে। নিজের ছেলের কথা মনে হয়। ফোন দিবো? না থাক। এখন আবার ফোনবক্সে গিয়ে, পয়সা ছেড়ে ফোন করতে সময় লাগবে। মামুন বিরক্ত হবে। আমরা গিয়ে গাড়িতে বসলাম। ঠাণ্ডায় গাড়ি বরফের টুকরো যেন। মামুন হিটার ছাড়লো। গাড়ি গরম হতে সময় বেশি লাগবে না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে চারদিক দেখি। শুভ্র বরফে ঢেকে আছে সব। কেবল গাড়ি চলার রাস্তাটুকু অন্যরকম। লবণ ছিটিয়ে রাস্তা গাড়ি চলাচলের উপযোগী রাখা হয়েছে। আমাদের গাড়ি বরফ মাড়িয়ে ছুটে চলছে সামনের দিকে। খুব দ্রুত নয়। বরফ ঢাকা পথে গাড়ি চালাতে হয় আস্তে। নতুবা গাড়ি পিছলে যেতে পারে। দুর্ঘটনা। মরিয়াম ও তার ছেলে রহিম বিস্মিত চোখ মেলে স্বপ্নের লন্ডন দেখে। লন্ডন কি স্বপ্নের মতোই?
আমি মরিয়মকে বলিÑ কেমন লাগছে তোমাদের? বোনকে না পেয়ে খারাপ লাগছে?
ভাইসাব, আপনারা আছেন বলেই তো রক্ষা।
ঠিক আছে চিন্তার কিছু নাই। তোমার বোনকে না পাওয়া পর্যন্ত। মামুন তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করবে। আশা করি তোমার বোনকে কালই পেয়ে যাবা, আমি বলি।
ভাইসাব, আমার বোনের বাসা কি অনেক দূরে?
হ্যাঁ, ১০০ মাইলতো হবেই।
মাগো! মরিয়ম অবাক হয়। সে হয়ত ভেবেছিল রিকসার পথ। যদিও এদেশে ১০০ মাইল বড় দূরত্ব নয়। গাড়ি চলছে। হিটারের উমে ঘুমিয়ে পড়েছে রহিম। মরিয়াম তাকে শক্তভাবে ধরে রেখেছে।
ক্ষিধে পেয়েছে আমার। কফিশপে একটা ইয়াম-ইয়াম খেয়ে নিলেও চলতো। খাইনি। এখন ক্ষিধার অত্যাচারটা সহ্য করতেই হবে। মামুন ক্যাসেট প্লেয়ারে গান বাজায়। দেশাত্ববোধক। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমিৃ। ফেলে আসা দেশের জন্য খুব মায়া হচ্ছে। সে যেন সন্তান। সন্তান ফেলে আসলে যেরকম দুঃখ ও একাকীত্ব বোধ হয় সেরকমই লাগছে। সামনেই কয়েকজন লোক ফুটপাতে জমে থাকা বরফ পরিষ্কার করছে সবুজ হলুদ ইউনিফর্ম পড়ে। নিশ্চয় ওরা কাউন্সিলের কর্মচারী। পত্রপল্লবহীন বৃক্ষও সাদা বরফে আচ্ছাদিত। তার উপরে ওড়ে সাদা সি-ঈগল। ভালই লাগছে এখন আমার। সবকিছুতেই সতেজ একটা ভাব। সবচে ভাল লাগছে এটা ভেবেÑ আর কিছুক্ষণ পর আমি আমার ছেলেকে দেখবো। ‘বাবা’ বলে সে যখন ঝাপটে ধরবে আমাকে। তখন পৃথিবীর সমস্ত দুঃখ পাপ শুভ বরফ হয়ে মৃদু হাসবে আর আকাশের দিকে তাকিয়ে বলবেÑ দেখলে তো মানুষ ও বরফ। শক্ত এবং গলে যায়।
মামুন আমার কাছে বাংলাদেশের পরিস্থিতি জানতে চায়। বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি। আমি তাকে বলিÑ দেশ এগুচ্ছে তবে খুব ধীরে। সে রাজনীতিবিদদের সমালোচনায় মুখর হয়Ñ ‘সব শালা চোর।’
আমি বিষয়বস্তু পাল্টাতে বলিÑ তা তোর ব্যবসার কি খবর?
ভালই। তবে ক্রীসমাসের পর একটু কুয়াইট।
ওহ।
গাড়ি এগিয়ে চলছে। আমাদের শহর আর খুব একটা দূরে নয়। সম্ভবত আরো ৩০ মিনিট লাগবে। সূর্য এখন আমাদের চোখের সামনে উঁকি দিয়েছে। নরম রোদ। শহরের মানুষেরা ব্যস্ত হতে শুরু করেছে। অফিস, স্কুল এসব।
ক্ষিধে আবার মোচড় দেয়। বাসায় ঢুকেই নাস্তা খেতে হবে। নিশ্চয় ডিম-খিচুড়ি। আমার স্ত্রী জানে এটা আমার পছন্দ। তাই সবসময় দেশ থেকে ফিরলেই সে এসব আমার জন্য রান্না করে। আজও করেছে নিশ্চয়।
হঠাৎ গাড়ি পিছলে ফুটপাতের কাছাকাছি চলে যায়। মামুন খারাপ একটা শব্দ উচ্চারণ করে বিরক্তি প্রকাশ করে। আমি বলি, আস্তে চালা। আমাদের তো তাড়া নেই। মামুন রিভার্স করে আবার গাড়িকে লাইনে তোলে। পেছন থেকে কে একজন হর্ন বাজায়।
আমরা যখন আমাদের শহরে পৌঁছলাম, তখন সকাল প্রায় ৮টা। মামুনকে বললামÑ আগে মরিয়মদেরকে নামিয়ে পড়ে আমাকে নামা। মামুন আমার কথা মতো প্রথমে রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। আমি ও মামুন মিলে মরিয়মের জিনিপত্র টেনে দু’তলায় তুললাম। দু’তলায় মামুনের ফ্ল্যাট। নিচে রেস্টুরেন্ট। ফ্ল্যাটে মামুনের স্টাফরা থাকে। সেখানে একটা রুম খালি ছিল। যে রুমে মামুন ও অন্যরা রাতে তাস খেলতো। সে রুমেই জায়গা হলো মরিয়ম ও তার ছেলের। মামুন মরিয়মকে বললÑ আশেপাশের রুমে কয়েকটা ছেলে থাকে। ওরা আমার স্টাফ। কোন অসুবিধা হবে না। সে হিটার ছেড়ে দেয় রুমের। পাশের রুম থেকে নিয়ে আসে স্টাফকে বলেÑ তাদের নাস্তার ব্যবস্থা করতে। বাথরুম দেখিয়ে দেয় এবং বলে অসুবিধা হলে পাশের রুমের কাউকে বলতে। ভাগ্যিস মামুন রেস্টুরেন্টের মালিক ছিল। যার জন্য সুবিধাটা পাওয়া গেল। মামুনকে তার জন্য ধন্যবাদ দেবো? অবশ্য ওর সাথে আমার সম্পর্কটা ফরমালিটির মধ্যে সীমাবদ্ধ নয়। সে আমার ছোটবেলার বন্ধু। পারস্পরিক সহযোগিতার ইতিহাস দীর্ঘ। সমস্যা শুধু এক জায়গায়। তার স্ত্রী ও আমার স্ত্রীর মধ্যে মনমালিন্য এবং এর দায় আমার স্ত্রীর উপরই বেশি পড়ে। অবশ্য আমরা দু’বন্ধু এসব নিয়ে ভাবি না। আমরা আমাদের বন্ধুত্বকে ছোটবেলার পর্যায়েই রেখেছি।
মরিয়মকে ওখানে রেখে আমরা আবার গাড়িতে উঠি। মামুনের রেস্টুরেন্ট থেকে আমার বাসার দূরত্ব ৫ মিনিটের। মামুন আমার বাসার সামনে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে নামি আমি। মামুনও নামে। ব্যাগ বের করি। মামুনকে বলিÑ নাস্তা খেয়ে যা। মামুন বলে, না চলে যাই। বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হবে। আমার বাসা থেকে মামুনের বাসার দূরত্বও মিনিট পাঁচেকের। মামুন চলে যায়।
আমি ব্যাগ টেনে যেই বাসার গেটে ঢুকতে যাবো অমনি উল্কার বেগে দরজা খুলে আমার দিকে ছুটে আসে আমার ছেলে জয়। সে জানে এই সময়টাতে আমি আসবো। তাই ঘুম থেকে উঠেই, জানালার দিকে তাকিয়ে ছিলÑ কখন আমি আসি। জানালার কাচ দিয়ে আমাকে দেখেইÑ এক দৌঁড়Ñ বাবা।
আমিও ব্যাগ ফেলে দৌঁড়ে আসি ছেলের কাছে। জড়িয়ে ধরি। চুমু খাই। সে আমাকে জড়িয়ে ধরেছে। ছাড়তেই চায় না। এতক্ষণে আমার স্ত্রীও কাছে এসে দাঁড়িয়েছে। তখন এই বরফের ঠাণ্ডায়ও আমি সুখের উম অনুভব করি। জয়কে বলিÑ জানো তোমার জন্য কি এনেছি?
কি?
টয় ফর জয়।
ওয়াৃ লাফ দেয় আমার ছেলে। তারপর শুরু হয় অভিযোগ। তা মা তাকে কখন বকা দিয়েছে। কি কি কিনে দেয় নাই এসব।
আমি বলিÑ ওকে, পানিশম্যান্ট দেবো।
এখন দাও।
আরে এই রাস্তায় দাঁড়িয়ে পানিশম্যান্ট দেবো! চলো বাসায় যাই।
আমরা বাসায় ঢুকি। আমার স্ত্রী ব্যাগগুলো ভেতরে নিয়ে আসে। এখন জয়ের আবদারÑ বাবা এসেছে তাই আজ সে স্কুলে যাবে না।
আমি তাকে বুঝাই। স্কুল খুব গুরুত্বপূর্ণ। সে স্কুলে যেতে রাজি হয় তবে একটা শর্ত। মার সাথে যাবে না। আজ বাবাকে স্কুলে নিয়ে যেতে হবে। কী আর করা। ক্লান্ত শরীর নিয়েও ছুটতে হলো স্কুলে। অবশ্য স্কুল খুব দূরে নয়। হেঁটে গেলে ১০ মিনিট। গাড়িতে গেলে ২/৩ মিনিট। আমি গাড়ি নিয়েই যাই।
মরিয়মের কথা মনে হচ্ছে। ওদের অসুবিধা হচ্ছে নাতো? নাস্তা খেয়েছে? ঘণ্টা দু’য়েক পর ওদের দেখে আসতে হবে। স্ত্রীকে বিষয়টি জানানো দরকার। আমরা যে শহরে থাকি সেটা একটা ছোট শহর। খুব নীরব। শান্ত প্রিয়। এখানে আমরা হাতগোনা কয়েকটা বাঙালি পরিবার থাকি। মরিয়ম যে আমাদের সাথে এসেছে তাও ঘণ্টা দু’য়েকের মধ্যে সব পরিবারের মধ্যে জানাজানি হয়ে যাবে আশা করি। কেউ কেউ বানিয়ে বানিয়ে অভিনব গল্পেরও অবতারণা করতে পারে হয়ত। শত হলেও একজন সিঙ্গেল মাম। বরং সেটাই ভালো স্ত্রীকে সবকিছু জানানো। অন্যথায় পরিস্থিতি বাজেও হতে পারে।
আমি বাসায় ফিরে গোসল করি। নাস্তা খাই। খেতে খেতে স্ত্রীকে মরিয়মের কথা বলি। বলিÑ মরিয়ম খুব অসহায়। সাথে একটা ছেলে আছে।
আমার স্ত্রী মরিয়মের কথা শুনে দয়ালু হয়ে ওঠে। সাধারণত সে এরকম করে না। সে যা করে তা হলো সন্দেহ। অথচ আজ সে অন্যরকম। বললÑ তা তুমি উনাকে বাসায় নিয়ে আসো নাই কেন। মহিলা মানুষ রেস্টুরেন্টের উপর থাকবে, কেমন লাগে না!
ঠিক আছে, মাত্রতো একটা দিন। সম্ভবত কালই তার বোন নিয়ে যাবে, আমি বলি।
তুমি এক কাজ করো। খিচুড়ি ও ডিম দিয়ে আসো। ওরা নিশ্চয় ক্ষুধার্ত।
আমি খুব অবাক হয়ে যাই আমার স্ত্রীর এই পরিবর্তন দেখে। পরবর্তীতে আমি এটা বুঝিÑ এ কোন পরিবর্তন নয়। এরকমই তার স্বভাব। সহজেই কাউকে কিছু দিতে চায় না। কিন্তু সে যদি তার এলাকার লোক হয় তাহলে তাকে সব দিবে। মরিয়মের বাড়ি ও আমার স্ত্রীর বাড়ি একই উপজেলায়। সে যখন এটা জানতে পারে তখন খুব উদার হয়ে যায়। তারপরও আমি খুশি। স্ত্রীর সন্দেহের হাত থেকে বাঁচা গেছে। নতুবা বলতোÑ মেয়ে মানুষ দেখলে তোমার মাথা ঠিক থাকে না। এতো মানুষ থাকতে তোমার কাছে আসলো কেন? চোরের মন পুলিশ পুলিশ। আমি নাস্তা নিয়ে মরিয়মের কাছে যাই। গিয়ে দেখি ওরা দুজন নাস্তা খাচ্ছে। রেস্টুরেন্টের স্টাফরা নাস্তার ব্যবস্থা করেছে। আমাকে দেখে মরিয়াম অবাক চোখে তাকায়। রহিম আমাকে দেখে না। খেতেই থাকে। আমি টিফিন কেরিয়ার এগিয়ে দেই। সাজগোজ ছাড়া মরিয়মকে এখন অনেক সুন্দর লাগছে। হাতমুখ ধুয়ে নাস্তা খাচ্ছে সে। কিছু কিছু মানুষকে মেকআপ মানায় না, মরিয়মও সে দলে। তারা প্রকৃতি-পক্ষ। সবুজে সুন্দর।
মরিয়ম নাস্তা হাতে নিয়ে বলে, ভাইসাব আপনি আমরার জন্য অনেক কষ্ট করতেছেন।
না না কষ্ট কিসের।
ভাইসাব আমার বইনরে একটা ফোন করবেন।
করবো। এখন না রাতে।
রাতে ক্যান?
এদেশের মানুষেরা রাতেই ঘরে থাকে।
ওহ।
তুমি চিন্তা করো না। ফোনে পাওয়া না গেলে। ঠিকানাতো আছে। তোমাকে নিয়ে যাবো।
‘জ্বী আচ্ছা।’ মরিয়ম আশান্বিত হয়।
এখানে কোন অসুবিধা হচ্ছে নাতো?
জ্বী না।
ঠিক আছে আমি এখন যাই। দুপুরে আবার আসবো। তোমরা খেয়ে রেস্ট নাও।
ভাইসাব, খাওয়ার আর আইনেন না। এই খাওয়াটাই দুপুরে অইয়া যাইবো।
ঠিক আছে।
আমি বাসায় ফিরে আসি। মরিয়মের বোনের ঠিকানা ও ফোন নাম্বারটা যতœ করে ডাইরিতে ঢুকিয়ে রাখি। রাতে ফোন করবো তাকে। এখন ওরা নিশ্চয় রাস্তায় অথবা এয়ারপোর্ট। আমি ঘরে ঢুকতেই আমার স্ত্রীর অভিযোগ শুরু হয়ে যায়Ñ এটা আনো নাই কেন, ওটার ডিজাইন ভালো না, শুটকি কোথায়? এসব। আমি বিরক্ত হয়ে বলিÑ এসব পড়ে শুনবো। এখন আমাকে ঘুমুতে দাও। আমি বিছানায় শুতে যাই এবং ঘুম আসার আগ পর্যন্ত বউয়ের বকবকানি শুনি। সে কথা বলে একা একাই। এটা তার পুরনো অভ্যাস। অবশ্য ভালো অভ্যাসও আছে। সবকিছু গোছগাছ করে রাখবে সুন্দর করে। আর বকাঝকা করলে লাগে না। অনেক ক্ষেত্রে শিশুদের স্বভাব।
শোবার কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে যায় আমার। লম্বা একটা ঘুম দেই। উঠে দেখি আড়াইটা বেজে গেছে। জোহরের ওয়াক্ত চলে যাচ্ছে প্রায়। তাড়াহুড়ো করে নামাজ পড়ি। আমার স্ত্রী তৈরি হচ্ছে স্কুলে যাবার জন্য। ছেলেকে আনতে। মামুনকে ফোন দেবো একটা? না সম্ভবত মামুন ঘুমুচ্ছে। দুপুরে খেয়ে সে একটু ঘুমায়। বিকেলে যায় রেস্টুরেন্টে। মামুনের কথা ভাবতে না ভাবতেই মামুনের ফোন।
হ্যাঁ মামুন।
শোন আমি দুপুরের খাওয়া দিয়ে এসছি।
বাসায় বলেছিস?
আরে বেটা, না বলে কী মরবো। বুঝিস না মেয়ে মানুষের ব্যাপার।
আমিও বাসায় বলে দিয়েছি, আমি বলি।
তোর বউ কি বলল?
সেতো এপ্রিসিয়েট করলো। বলল, বাসায় নিয়ে এলে না কেন?
আরে আমার বউতো একই কথা বলছে, মামুন বলে।
আরে দুনিয়া কী উল্টে গেলো!
আরে দোস্ত খুশি হবার কিছু নাই। মেয়ে মানুষের মর্জি, এই ভালো এই খারাপ। সাপরে বিশ্বাস করা যায়, মেয়ে মানুষ না, মামুন বলে।
তুই যে এসব বলছিস তোর বউ শুনছে না?
না, সেতো স্কুলে গেছে বাচ্চাদের আনতে।
ওহ, তাইতো বলি এত সাহস আসে কোথ থেকে।
শোন বিকেলে রে¯শুরেন্টে আসিস।
ওকে।
ফোন রেখে দেই আমি। রহিমের মুখটা চোখে ভেসে উঠে। মায়াময় সজীব একটা মুখ। তার বাবা সম্ভবত তাকে আর দেখতে পাবে না। উন্নততর জীবন প্রত্যাশায় এক দীর্ঘময় দুঃখবোধের জš§ হলো। যে দুঃখ মানুষ নির্মিত এবং মর্মস্পর্শী। বাবাকে ‘বাবা’ বলে ডাকতে না পারার দুঃখ সুয়েজ খালের দুঃখকে হার মানাবে। যেটা একদিন রহিম বুঝবে। বুঝবে তার বাবাও। কিন্তু তখন আর কিছু করার থাকবে না।
মায়ের হাত ধরে স্কুল থেকে ফেরে জয়। সে আজ খুব খুশি। তার হাতে একটা পেইন্টিং। নিজেই ছবি এঁকেছে সে। নাম দিয়েছে, মাই ফ্যামিলি।
দিস্ ইজ ইউ, মি এন্ড মাম। সে আঙুল দিয়ে ফিগারগুলো দেখায়।
আমি তাকে বলিÑ তুমি হচ্ছো মিডলে, আমি লেফট, মাম রাইট?
ইয়েস।
ছবিতে দেখা যাচ্ছে তুমি আমার চেয়ে লম্বা। ইজ ইট ট্র–?
জয় তার ছবি আঁকার ভুল বুঝতে পেরে লজ্জা পেয়ে যায়, ওহ নো।
আমি তাকে উৎসাহ দিতে বলিÑ ইউ ডিড ভ্যারি ওয়েল, একসেপ্ট ওয়ান থিং।
‘ও শহড়’ি.
ওয়েল ডান বাবা।
অতপর জয় তার নতুন খেলনা নিয়ে ব্যস্ত হয়ে যায়। ব্যস্ত বানায় আমাকেও। এটার ব্যাটারি ভরে দাও। ওটার সুইচ কাজ করছে না কেন। প্লেনের চাকা ভাঙলো কি করে। অনেক অনেক।
সন্ধ্যায় গেলাম মামুনের রেস্টুরেসেট। গিয়ে দেখি মরিয়ম ও রহিম রেস্টুরেন্টে বসে খাচ্ছে। সার্ভিস করছে ওয়েটার। যেন ওরা ইংরেজই। রেস্টুরেন্টের দুই কোণায় দুইজন বসেছে। ওয়েটার আমাকে দেখে এগিয়ে আসেÑ আস্সালামুআলাইকুম ভাইসাব।
ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো?
ভালো। মামুন কোথায়?
বস্তো শপিং-এ গেছে। বসেন।
আমি গিয়ে মরিয়মদের কাছে বসি।
কী রহিম কি খাও?
গোস্ত।
গোস্ত মজা?।
জ্বী।
মরিয়ম ছেলের অবস্থা দেখে হাসে। আমার দিকে তাকিয়ে বলেÑ ভাইসাব খান।
না, তোমরা খাও।
মামুন ভাইসাব খুব ভালো মানুষ, আমরার খোঁজখবর নিতেছে।
ঠিক আছে। কোন সমস্যা হবে না। তোমরা যে ঠিকমত পৌঁছেছো। সেটা কী দেশে কাউকে জানাতে হবে?
মরিয়ম এক মুহূর্ত ভাবে। তারপর বলেÑ কারে জানামু ভাইসাব। আমার তো কেউ নাই।
ঠিক আছে।
আপনি দয়া কইরা শুধু আমার বোনটারে খুঁইজা দেন।
দিমু, চিন্তা কইরো না।
মরিয়মের সাথে কথা বলতে বলতেই মামুন চলে আসে। তার পড়নে স্যুট। দেখতে খুবই সুদর্শন সে। শুধু পড়াশুনা কম। ছোটবেলা খুব দুষ্টু ছিল। বাবা থাকতেন লন্ডন। দ্যাশে বড় হয়েছে মায়ের কাছে। মায়ের শাসন মানতো না। পাড়ায় নারকেল চুরি থেকে শুরু করে কোন কিছুই বাদ দেয়নি। অবশ্য মনটা তার খুবই বড়। মামুন এসে আমাদের পাশে বসে। আমাকে উদ্দেশ্য করে বলেÑ তুই কিছু খাবি?
না।
এক কাজ কর, উনার বোনকে ফোন কর।
এখনি করবো?
কর, মামুন বলে।
আমি উঠে বারের দিকে যাই। ওখানে ফোন আছে। আমার পিছে মামুনও আসে। আমি পকেট থেকে ফোন নাম্বারটা বের করি। নাম্বারটা ঘুরাই। মামুন আমার দিকে তাকিয়ে থাকে। দূরে মরিয়মও তাকিয়ে আছে আমাদের দিকে। সে খাচ্ছে না। কেন জানি না আমার হাত একটু একটু কাঁপছে এখন। কেন কাঁপছে?
রিং হচ্ছে। একবার দু’বার অনেকবার। কেউ ধরছে না।
কী হলো!
রিং হচ্ছে, আমি বলি।
কেউ ধরছে না?
না।
এক কাজ কর। আধঘণ্টা পড়ে কর, মামুন বলে।
না, আবার ট্রাই করি।
লাইন কেটে আবার নাম্বার টিপি আমি। বলাতো যায় না। ভুল নাম্বারও টিপতে পারি হয়ত। আবারও রিং হচ্ছে। মরিয়ম উৎকণ্ঠিত চোখ মেলে পলকহীন তাকিয়ে আছে আমাদের দিকেÑ কোন সু-সংবাদ?
‘হ্যালো’ অপর প্রান্তে পুরুষ কণ্ঠ।
ক্যান আই স্পিক উইথ রহিমা প্লিজ?
হু ইজ স্পিকিং?
মাই নেম ইজ আব্দুল, রহিমাস সিস্টার মরিয়ম ইন মাই হাউস নাও।
ওহ আই সি, বাট রহিমা ইন হসপিট্যাল নাও।
হসপিটাল! এ্যানি প্রবলেম?’
লাস্ট নাইট সি গট মাইনর হার্ট এ্যাটাক।
ওহ মাই গড।’
এ্যানি ওয়ে, সি ইজ ওকে নাও। মে বি সি উইল কাম ব্যাক উইথিন টু অর থ্রি ডেইজ।
ওকে আই উইল ট্রাই লেইটার, আমি বলি।
প্লিজ ক্যান আই হেভ ইউর কন্টাকট নাম্বার। ইফ ইউ ডউন্ট মাইন্ড।
‘শিয়র, শিয়র।’
আমি মামুনকে তার ফোন নম্বর দিতে বলি। সাথে দেই আমার নাম্বার। যাতে রহিমা ফোন করলে মরিয়মকে পায়। ভদ্রলোক ফোন নাম্বার লিখেন। আমি তাকে জিজ্ঞেস করিÑ তিনি রহিমার হাজব্যান্ড কিনা। তিনি উত্তর দেনÑ ‘না।’
‘তাহলে?’
‘রহিমার পার্টনার।’ অর্থাৎ ওরা একসাথে জীবনযাপন করছে বিয়ে ব্যতীত। ইংলিশ কালচারে এটা স্বাভাবিক। আমাদের ক্ষেত্রে ‘না’। যাক্গে ওটা ওদের ব্যাপার। আমাদের দায়িত্ব হচ্ছে মরিয়ম ও তার ছেলেকে রহিমার কাছে পৌঁছে দেয়া। নিরাপদে।
ফোন রাখার পর মামুন আমাকে বলেÑ ‘ভদ্রলোক কি বলল?’
গতরাতে মরিয়মের বোনের হার্ট এ্যাটাক হয়েছে। সে এখন হসপিটালে।
মাই গড।
তাহলে?
এক কাজ কর। মরিয়মকে এ সংবাদ দেয়া ঠিক হবে না, মামুন বলে।
তাহলে কি বলবো?
বল, তার বোন জরুরী কাজে আমেরিকা গেছে। এক সপ্তাহের মধ্যেই ফিরবে।
ঠিক আছে।
আমি ও মামুন মরিয়মের কাছে ফিরে যাই। সে তার বোনের সংবাদ শোনার জন্য খুব উদগ্রীব হয়ে আছে। ওর কাছাকাছি হতেই, সে উঠে দাঁড়ায়। উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করেÑ ভাইসাব বুবুরে পাইছেন?
আমি মরিয়মকে বসতে বলি। মরিয়ম বসে। মামুন বলেÑ আপনার বোনের বাসায় ফোন করেছিলাম আমরা।
পাইছেন?
ফোন ধরেছিল তোমার বুবুর বন্ধু।
বুবু কই?
আপনার বুবু জরুরি কাজে আমেরিকা গেছে।
ভাইসাব কী কন্!
আমি বলিÑ মরিয়ম চিন্তা করো না। তোমার বোন ৫/৭ দিনের মধ্যে চলে আসবে। তারপর তোমাকে নিয়ে যাবে!
আমি আইলাম আর হে আমেরিকা গেল গিয়া!
আহ্া, চাকরি করলে কত জরুরি কাজ থাকে, আমি বলি।
মামুনও ওকে সান্ত্বনা দেয়Ñ আরে চিন্তা কিসের আমরা আছি না।
মরিয়ম চুপ হয়ে যায়। রহিম খেতে গিয়ে হাত-মুখ-নাক সব ভরিয়ে রেখেছে। এদিকে খেয়াল রাখছে না। আমি ও মামুন ওদের কাছে বসি। আমরা মরিয়মকে স্বাভাবিক করতে প্রসঙ্গ পাল্টাই। মামুন বলেÑ এটা রানীর দেশ। এখানে মেয়েরা অনেক স্বাধীন এবং ক্ষমতাবান। তখন মামুনের সাথে আমি আবার যোগ করিÑ নারীরা রাত দু’টোয় রাস্তায় একা হেঁটে গেলেও সমস্যা নেই। অর্থাৎ আমি ও মামুন তাকে সাহস যোগাতে চেষ্টা করি যাতে সে সাবলম্বী হবার চেষ্টা করে।
ফোন বাজে রেস্টুরেন্টের। নিশ্চয় কাস্টমার ফোন করেছে টেইকওয়ের জন্য অথবা বুকিং করতে। ফোন ধরে ওয়েটআর। আমি ও মামুন ওয়েটারের দিকে তাকাই। ওয়েটার কাগজে কিছু লিখছে না। সে ইশারায় আমাদের ডাকে। আমি ও মামুন দ্রুত উঠে কাউন্টারের দিকে যাই। মামুন ফোন ধরে। নারীর কণ্ঠ। আশ্চর্য ফোন করেছে রহিমা। সে মামুনকে ধন্যবাদ জানায় তার বোনকে নিয়ে আসার জন্য এবং দুঃখ প্রকাশ করে অসুস্থতার জন্য। এয়ারপোর্টে যেতে পারেনি বলে। আমি যখন বুঝতে পারিÑ এটা রহিমার ফোন। তখন দৌড় দিয়ে মরিয়মের কাছে যাইÑ আসো, আসো, তোমার বোন ফোন করছে।
ভাইসাব হে-না আমেরিকায়।
আরে আসো তো।
মরিয়ম লাফ দিয়ে উঠে যায়। সে দ্রুত হাঁটতে শুরু করে। কান্না শুরু করে রহিম। তাকে ফেলে যাওয়া হচ্ছে বলে। আমরা কেউই তার কান্নাকে গুরুত্ব দেই না। মরিয়ম ফোনের কাছে এসে দাঁড়ায়। মামুন মরিয়মকে ফোন দেয়। মরিয়াম ‘হ্যালো বুবু। বলেই কাঁদতে শুরু করে। অপরপ্রান্ত থেকেও কান্নার শব্দ আসে। রহিমা কাঁদতে কাঁদতে কি যেন বলছে। মরিয়ম এসব বুঝতে পারে না। সে কাঁদতে কাঁদতে শুধু বলে ‘ইউ কাম’ ‘ইউ কাম’। অপর প্রান্তে রহিমা কি বলছে তা আমরা শুনতে পারি না। মরিয়াম কেঁদেই চলে। তখন মামুন তার কাছ থেকে ফোন নিয়ে কথা বলে রহিমার সাথে। রহিমা বলেÑ আপনি অনেক দয়ালু। আমার বোনকে আশ্রয় দিয়েছেন।
না না সে আর কী।
তখন রহিমা মামুনকে বলেÑ আপনাকে একটা অনুরোধ করবো, রাখবেন?
বলেন।
আমি তো এখন হসপিটালে, হসপিটাল থেকে ছাড়া পেলেই ওকে নিয়ে আসবো। এ কয়টা দিনৃ।
না না ঠিক আছে। ও আমাদের এখানেই থাকবে, মামুন বলে।
ওতো ইংলিশ জানে না, ওকে একটু হেল্প করবেন প্লিজ।
ঠিক আছে, আপনি চিন্তা করবেন না।
আরেকটা কথা।
জ্বী বলেন, মামুন বলে।
আপনার নাম্বারটা কী আমার মাকে দিতে পারি? তিনি পাগল হয়ে গেছেন মরিয়মের সাথে কথা বলার জন্য।
অবশ্যই পারেন। কিন্তু মরিয়মতো ইংরেজি জানে না কথা বলবে কিভাবে?
আমার মার কাছে তার কণ্ঠটায় অনেক।
তা ঠিক।
মরিয়ম তার শাড়ির আঁচল দিয়ে ছেলের ময়লা হাত-মুখ মুছে দিচ্ছে। রহিম মাকে পেয়ে এখন শান্ত। শান্ত মরিয়মও। শেকড়ের সন্ধান মিলেছে। সে এখন আর উৎকণ্ঠিত নয়। তবে সে সম্ভবত এখনও বুঝতে পারেনি যেÑ তার বোন অসুস্থ। হার্ট এ্যাটাক।
মরিয়ম আমাদের শহরে পাঁচদিন থাকলো। এই পাঁচদিনে সে আমার ও মামুনের বাসায় বেড়াতে গিয়েছে। আমাদের স্ত্রীদের সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে। আমরা ওকে নিয়ে সমুদ্র দেখতে গিয়েছি। রহিম সমুদ্র দেখে ভেবেছে এটা একটা হাওড়। মাকে জিঙ্গেস করেছেÑ হাওড়ে বোয়াল মাছ আছে? আমার স্ত্রী মরিয়মকে দুইটা পুরানো ট্রাইজারও দিয়েছে পড়তে। কারণ লন্ডনে, এই শীতে শাড়ি পড়ে চলাফেরা করা কঠিন। মরিয়ম ট্রাইজার পড়তে শুরু করেছে। একটা পরিবর্তন।
মরিয়ম যেদিন আমাদের ছেড়ে চলে যায় সেদিন ছিল শুক্রবার। আমি ও মামুন জুম্মার নামাজ পড়ে রেস্টুরেন্টে আসি। অপেক্ষা করি রহিমার। তিনি বলেছেন দু’টোর দিকে আসবেন। মরিয়ম ও তার ছেলে রহিমও তৈরি হয়ে আছে। অপেক্ষা। আমরা সবাই রহিমার জন্য অপেক্ষা করছি। ঠিক দু’টো দশ মিনিটে সাদা রঙের একটা হোন্ডা সিভিক গাড়ি রেস্টুরেন্টের সামনে এসে থামে। একজন স্যুট পড়া ইংরেজ ভদ্রলোক গাড়ি থেকে নামেন। আমরা সবাই রেস্টুরেন্টের স্বচ্ছ কাচ দিয়ে এসব দেখি। তারপর নামেন কালো স্কার্ট পড়া ইংরেজ মহিলা। তার চুল কালো। সম্ভবত তিনিই রহিমা। রহিমাকে দেখেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় মরিয়ম। ‘আপা আইছে।’ তারপর একটা দৌঁড়। আমরাও অনুসরণ করি মরিয়মকে। সাদা গাড়িটার কাছে এসে দাঁড়াই। দেখি মরিয়ম পাগলের মতো ঝাপটে ধরেছে তার বোনকে। উচ্চস্বরে কাঁদতে শুরু করে সে। কাঁদে রহিমাও। তাদের কান্না দেখে আমারও চোখ ভিজে যায়। না বুঝে কাঁদে রহিমও। আমি আমার জীবনে যতগুলো আনন্দঘন মুহূর্ত দেখেছি, সেটি ছিল তার অন্যতম। আমি বুঝতে পারি ভালবাসায় ভাষা লাগে না। ভালবাসা প্রকৃতির এমনই এক উপাদান যাকে নিঃশেষ করা যায় না। আশ্চর্যের বিষয় হলো ‘কেউ কারো ভাষা জানে না অথচ ভালবাসে আকাশ সমান।’ রক্ত। এর প্রবল তীব্রতায় ঝড় হাওয়া নত হয়।
অতপর আমরা সবাই রেস্টুরেন্টে গিয়ে বসি। রহিমার সাথে আমাদের পরিচয়। পরিচয় হয় তার ছেলে বন্ধু মার্কের সাথেও। মার্ক বিনয়ী ও মিতভাষী। মামুন ওদের চা-নাস্তার ব্যবস্থা করে। রহিমা তার বোন ও বোনের ছেলের জন্য দু’টো কোট বিনে নিয়ে এসেছে যাতে ওদের ঠাণ্ডা না লাগে। রহিমা জানায় সে এখন সুস্থ। তবে ডাক্তার নিয়ম মেনে চলতে বলেছেন এবং সে এও জানায় যে, তার মা আগামীকালই মরিয়মকে দেখতে আসছেন সাউথ আফ্রিকা থেকে। আমরা রহিমার কথাগুলো অনুবাদ করে মরিয়মকে বলি, মরিয়মের কথা রহিমাকে। তবে মরিয়ম রহিমার কিছু কিছু কথা বুঝতে পারে। আমার মনে হয় মরিয়ম খুব ভালো ইংরেজি না জানলেও বুদ্ধিমতি। অনুমান শক্তি প্রখর। সে সহজেই ইংরেজি ভাষা রপ্ত করতে পারবে। মরিয়ম ও রহিম যখন আমাদের ছেড়ে চলে যায় তখন তাদের জন্য মায়া অনুভব করি। এ ক’দিনে অলিখিত একটা সম্পর্ক হয়ে গেছে। বিশেষ করে আমি ও মামুন খুব অভিভূত হয়ে পড়ি। যখন মরিয়ম আমাদের পা ধরে সালাম করতে উদ্যত হয়। সে বলেÑ আমার তো ভাই নাই। আপনারাই ভাই। তখন মরিয়মকে কী বলা উচিত বুঝতে পারি না। না বুঝেই বলিÑ আমাদের এখানে বেড়াতে এসো।
ভাইসাব, আপনাগো ঋণ শোধ করতে পারমু না।
না না, সে আর কী!
মরিয়ম ও রহিম চলে যায়। যাওয়ার সময় মামুন রহিমকে একটা খেলনা গাড়ি কিনে দেয়। গাড়ি পেয়ে রহিম খুব খুশি।
কী রহিম। আমাদের এখানে বেড়াতে এসো।
হ।
একা একা আসতে পারবা?।
‘এইটা ছালাইয়া আমু’, হাতের খেলনা গাড়ি দেখায় সে। আমরা হাসি। আমি আমার ফোন নাম্বার মরিয়মকে লিখে দেই। কোন অসুবিধা হলে ফোন করো।
জ্বী ভাইসাব।
মরিয়মরা চলে যায়। চলে যাবার পর আমার মাথায় ভাবনা আসেÑ মরিয়মের কোন সমস্যা হবে? ভাষার সমস্যা। হোক যত সমস্যাই। বোন-ই তো। একসময় সব ঠিক হয়ে যাবে। তবে একটা ইধহমধষর ঃড় ঊহমষরংয ডিকশনারি সঙ্গে দিলে ভালো হতো। মরিয়ম ইংলিশটা জেনে বলতে পারতো ওদের। অথবা ওদের ইংলিশ বুঝার জন্য ঊহমষরংয ঃড় ইধহমধষর। যাক্ যত মুশকিল তত আসান। পথ একটা বেরুবেই। মরিয়মের ভাষায়Ñ যার কেউ নাই তার আল্লাহ আছে।
দেশ থেকে ফেরার দু’দিন পর আমি কাজে যোগদান করেছি। আমার নয়টা-পাঁচটা অফিস। সাধারণত অফিসের পর আমি বাসায় ফিরি। ফিরে হাতমুখ ধুয়ে চা খাই। ছেলের সাথে কিছুক্ষণ খেলা করি। তারপর যাই আড্ডায়। আড্ডা বলতে রেস্টুরেন্ট এখানকার বাঙালিদের নব্বই শতাংশই এর সাথে জড়িত।
আজ কোথায় যাওয়া যায়? কালাম ভায়ের কথা মনে হয়। কালাম ভায়ের রেস্টুরেন্টের নাম ‘টেস্ট অব ইন্ডিয়া।’ ওখানেই যাবো। তৈরি হই। আমার স্ত্রী অভিযোগ শুরু করে। ‘একদিন আড্ডা না দিলে কী হয়? ছেলেটাকে পড়াতে পারো না।’ আমি স্ত্রীর কথার উত্তর দেই না। না শুনার ভান করে বাসা থেকে বেরিয়ে যাই। স্ত্রীর সাথে এসব নিয়ে কথা বলা মানেই ‘ঝগড়া’। এককথায় পাঁচ কথা আসে। কী দরকার মেজাজ খারাপ করার।
আজ ঠাণ্ডা কিছু কম অনুভূত হচ্ছে। গতকাল একটু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে ঠাণ্ডা কমে। গাড়ির ভেতর ঢুকি। ভেতরে খুব ঠাণ্ডা। স্টেয়ারিং বরফ প্রায়। গাড়ি স্টার্ট দেই। হিটার ছাড়ি, গাড়ি গরম হতে একটু সময় লাগবে। মিনিট পাঁচেক পর কালাম ভায়ের রেস্টুরেন্টে পৌঁছি। আমাকে দেখে উষ্ণ অভ্যর্থনা জানান। বয়সে যদিও তিনি আমার চেয়ে ১০/১২ বছরের বড় কিন্তু সম্পর্কটা বড়-ছোট নয়। বন্ধুই। কালাম ভাই শিক্ষিত মানুষ। পুরনো ব্যবসায়ি। অনেক টাকার মালিক। কিন্তু জীবন তার খুব এলোমেলো। একসময় মদ খেতেন। ইংরেজ গালফ্রেন্ড ছিল। বিয়েও করেছিলেন তাকে। কিন্তু বেশিদিন টিকেনি। স্ত্রী অর্ধেক সম্পত্তি নিয়ে চলে গেছে। এখন অবশ্য জীবন অন্যরকম। সারাদিন রেস্টুরেন্টেই পড়ে থাকেন। যেটুকু অবসর পান, ঘুমান অথবা বাংলাদেশে নিকট আত্মীয়দের সাথে কথা বলেন ফোনে। বিনোদন বলতে এইটুকুই। তাকে বলেছিলামÑ এভাবে একা পড়ে আছেন, মরলে তো লাশ পাঠানোরও লোক নেই। সব বেচেটেচে দ্যাশে চলে যান। রাজার মত জীবন যাপন করেন, বিয়ে করেন। তিনি আমার কথায় রাজি হলেন না। তার তত্ত্ব উল্টো। তিনি নাস্তিক মানুষ। বললেনÑ আরে ভাই লাশ দ্যাশে পাঠাতে হবে কেন। এখানেই দিয়ে দেবেন। চিকিৎসা বিজ্ঞানের কাজ হবে। দ্যাশ সম্পর্কে নেতিবাচক ধারণা তার। সব চোর বাটপার। ভালইতো আছি এদেশে। মন্ত্রী-মিনিস্টার-সাধারণ মানুষ সব এক লাইনে। নিয়ম সবার জন্য সমান। ওদেশে গিয়ে মরবো নাকি।
কালাম ভাই আমার জন্য টোনা সেন্ডউইচ বানাতে লাগলেন। উইথ ট্যান্সি ফ্রুট। তিনি নিজ হাতে রান্না করতে পছন্দ করেন। খেতে খেতে আমরা গল্প করি। বাংলাদেশের গল্প। রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন এসব। কালাম ভাই বলেনÑ দেশে যাই না অনেকদিন। বাংলা টিভিতে গ্রামগুলো দেখায়। দেখতে ভালই লাগে।
নাটক দেখেন?
না, খবর দেখি। দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়।
কেন? আমি জিজ্ঞেস করি।
কেন আবার, জ্বালাও পোড়াও হরতাল। রাজনীতিবিদদের বেপরোয়া আচরণ, দুর্নীতিÑ এসব ভাললাগে না।
বুঝেছি। কালাম ভায়ের মেজাজ খারাপ হয়ে গেছে। তার মেজাজ ভালো করার জন্য প্রসঙ্গ পাল্টাতে হবে, কি বলা যায়?
ভাই একটা সুখবর আছে।
কি!
আমি একটু ইতস্তত করে আবার বলিÑ আপনার জন্য একটা মেয়ে দেখেছি।
কালাম সাহেব মুচকি হাসেন। বিয়ের কী আর বয়স আছে ভাই!
আমি এখন একটু সরে তার আরো কাছাকাছি হই। দূরে একটা টেবিলে চারজন কাস্টমার বসা। সার্ভিস করছে তরুণ বয়সী ওয়েটার। কালাম সাহেবের নজর সে দিকেও। ঝাড়বাতর আলোয় রেস্তোরাকে মোহনীয় লাগছে। মিউজিক বাজছে ধীর লয়ে।
বুঝলেন কালাম ভাই, মেয়েটা দেখতে সুন্দরী।
কালাম সাহেব নড়ে চড়ে বসেন। আমার দিকে পলকহীন তাকান। একটা দীর্ঘশ্বাস অকস্মাৎ বেরিয়ে হাওয়া হয়।
কী কালাম ভাই কিছু বলেন।
হ্যাঁ ক’দিন যাবৎ আমিও এরকম ভাবছি।
নিঃসঙ্গ লাগে না আপনার?
লাগে। আবার ভয়ও লাগে।
ভয় কেন? আমি জিজ্ঞেস করি।
দেখেন, যার ঘর পোড়ে, সেতো আগুনকে ভয় পাবেই।
আগুনের ভয়ে মানুষ কী ঘর বাধে না?
বাধে। যাদের সাহস আছে।
আপনিতো ভীতু মানুষ না। একসময় ইংরেজদের সাথেও লাঠি নিয়ে মারামারি করেছেন।
করেছি। তখন বয়স ছিল।
আ হা। কালাম ভাই নিজেকে বুড়ো ভাবছেন কেন?
বুড়োই তো। পঞ্চাশ বছর, বুড়ো না?
কালাম সাহেবকে মরিয়মের কথা বলি। বলিÑ গরীব ঘরের মেয়ে, বুদ্ধিমতি। যদিও লেখাপড়া কম। সবচে বড় কথা অবাধ্য হবে না। বাঙালি মেয়েতো। আপনার জন্য এরকমই একটা মেয়ে দরকার।
কালাম সাহেব কিছুক্ষণ কি যেন ভাবেন। তারপর চায়ের কাপে চুমুক দিয়ে বলেনÑ কথা ভুল বলেননি। কিন্তু আমার বয়সী একজন মানুষকেৃ।
আ-হা কালাম ভাই নিজেকে ছোট ভাবছেন কেন। আপনি রাজি কিনা বলেন। যদি রাজি থাকেন তাহলে মেয়ে দেখানোর ব্যবস্থা করি।
দেখতে হবে না।
আরে না দেখে বিয়ে করবেন?
সম্ভবত মহিলাকে আমি দেখেছি।
দেখেছেন! আমি বিস্মিত হই।
তখন কালাম সাহেব বলেনÑ কয়েকদিন আগে আপনি ও মামুন সাহেব উইলকিনসন শপে গিয়েছিলেন এক মহিলা ও বাচ্চাসহ?
জ্বী, জ্বী।
আপনি কি তার কথাই বলছেন?
হ্যাঁ হ্যাঁ।
মহিলাতো দেখতে খারাপ না। একটু গ্রাম্য টাইপ এইটুকু।
ঠিকই ধরেছেন।
বাচ্চাটা কিৃ
হ্যাঁ, ওটা ওর ছেলে। অসুবিধা কী। আপনারতো ছেলেপেলে নেই।
না, না সেটা কোনো সমস্যা না। আমি শিশুদের পছন্দ করি।
তাহলে আগাই, কী বলেন?
কালাম সাহেব হ্যাঁ না কিছুই বলেন না। দ্বিধাগ্রস্থ। মুচকি হাসেন। তখন আমি বলিÑ এই মেয়েকেই বিয়ে করতে হবে। সেটা আমি বলি না। আপনি দেখেন, কথা বলেন। পছন্দ হলে করবেন, না হলে না।
ঠিক আছে।
তবে একটা কথা। এইটুকু বলে আমি কালাম সাহেবের দিকে তাকাই। তিনিও তাকান আমার দিকে।
কথা হচ্ছেÑ মেয়ের ব্যাপারে আমি কোনো গেরান্টি দেবো না। যেহেতু সে আমার পূর্ব পরিচিত নয়।
ঠিক আছে।
তবে আমার ধারণা গ্রামের মেয়েরা কাদামাটির মাতো। যেভাবে গড়বেন। সে আকারই ধারণ করবে, আমি বলি। আমার কথা শুনে কালাম সাহেব হাসেন।
কালাম ভাই আপনি হাসছেন কেন?
কালাম সাহেব আরো জোরে হাসেন।
কী কালাম ভাই!
আপনি মানুষটা খুব সরল।
ওহ।
আজকের আড্ডা ভালোই হলো। এখন খুব ভাল লাগছে। মরিয়ম ও কালাম সাহেবের সমস্যা ভিন্ন। বিয়েটা হলে উভয়ের সমস্যা কেটে যায়। বাসায় ফিরে যাবো এখন? হাত ঘড়িতে সময় দেখি। মাত্র ৯টা ২০। না। মামুনের ওখানে যাই। কথাটা মামুনকে বলি। আমার এই এক বদ অভ্যাস। কথা সহজে পেটে রাখতে পারি না। কাউকে না বললেও মামুনকে বলতে হয়। মামুনকে বলি। মামুন পাত্তা দেয় নাÑ দূর এই নাস্তিকের সাথে বিয়ে দিয়ে মরবি নাকি।
আ-হা লোকটা নাস্তিক হলেও তো খারাপ না।
অবশ্য, মানুষ হিসাবে সে ভালো, মামুন বলে।
তখন আমি আরো যোগ করিÑ তার মতো ভদ্রলোক অত্র এলাকায় নেই। শুধু নামাজ-রোজা করে না এই।
তা ঠিক।
শোন্ সব মানুষেরই কম-বেশি দোষ ত্র“টি থাকে। আমাদেরও আছে, আমি বলি।
কিন্তু ওই ব্যাটারতো বয়স বেশি।
আরে মেয়ে পছন্দ করলে আমাদের কী।
তোর বোন তুই বিয়ে দিবেÑ দেখ্?
আরে ব্যাটা ‘ভাইসাব’ তো তোরেও ডাকে। আমি বলি।
তা ঠিক।
অতপর আমি উদ্যোগী হয়ে এ ব্যাপারে মরিয়মের বোনের সাথে কথা বলি। আমার স্ত্রী কথা বলে মরিয়মের সাথে। কালাম সাহেবকে নিয়ে যাই ওদের বাসায়। ওরা দু’জন একান্তে কথা বলে। অতপর আমরা সবাই মিলে চা খাই। মরিয়মের বোন রহিমা কালাম সাহবেকে খুব পছন্দ করে। পছন্দ করার মত লোকও সে। খুবই বিনয়ী ও মার্জিত।
ওদের বাসা থেকে ফিরতে ফিরতে আমি ও কালাম সাহেব কথা বলি। গাড়ি চালাচ্ছেন কালাম সাহেব। আমি তার পাশে বসা। আজ আকাশে কোন মেঘে নেই। চারদিকে বিস্তৃত মাঠ। ল্যাম্পপোস্ট, আর পাখিদের কলরব।
আমি বলিÑ তা কালাম ভাই রেজাল্ট কি দাঁড়ালো?
আপনার সাথে তো এখন সমীহ করে কথা বলতে হবে।
কেন? কেন? আমি জিজ্ঞেস করি।
কালাম সাহেব মৃদু হাসেনÑ শ্বশুড় বাড়ির লোক কিনা।
প্রতিত্তোরে আমিও হাসি। কালাম সাহেব সিগারেট ধরান। জানালা দিয়ে ধোয়া ছাড়তে ছাড়তে বলেনÑ গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়ের মতামত। ওর মতামত জানেন আগে।
কেন, সে আপনাকে কিছু বলেনি?
না, আমরা তো পরস্পরের পছন্দ-অপছন্দের কথা বলেছি।’
ওর এটিচিয়েটে কি মনে হলো? আমি বলি।
এখানে মনে হবার বিষয় নয়, সিদ্ধান্তের বিষয়।
ঠিক আছে। সমস্যা না। আমি জেনে নেবো। আমি বলি।
কালাম সাহেব অনেকক্ষণ গাড়ি চালিয়ে একটা পেট্রোল পাম্পে এসে থামেন। পেট্রোল নেন। আমরা দু’জন কফি খাই। কফি খেতে খেতে তিনি আমাকে বলেনÑ শুনেন, এসব বিষয় নিয়ে কারো সাথে কথা বলার দরকার নাই।
ঠিক আছে।
অতপর কয়েকদিন নিরবতা। তবে কালাম সাহেবের সাথে কথা বলে আমি এটা বুঝতে পারিÑ তিনি মরিয়মের সাথে ফোন যোগাযোগ স্থাপন করেছেন। রহিমা যখন বাসায় থাকে না তখন ফোন করেন তিনি। ল্যান্ডলাইনে। আমার ধারণা তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। যার কারণে কালাম সাহেবে আমাকে খুঁজতে থাকেন। আমি অফিসের কাজে দু’দিন বাইরে ছিলাম। তিনি আমার স্ত্রীকে ফোন করে বলেছেনÑ আমি যেন আসা মাত্র দেখা করি। মামুন বিষয়টাকে ভালো ভাবে নিচ্ছে না। তার বক্তব্যÑ একজন শিক্ষিত লোক, অল্পশিক্ষিত একটা মেয়েকে বিয়ে করতে যাবে কেন, এখানে অন্য হিসাব আছে।
আমি বলিÑ গরীব ধনী যদি বিয়ে হতে পারে। তাহলে শিক্ষিত-অল্পশিক্ষিত হতে পারবে না কেন?
পারবে, কিন্তু কথা হচ্ছে কালাম সাহেব শুধু শিক্ষিতই নন, বিত্তশালী এবং ভালো পরিবারের ছেলে।
কিন্তু এটা ভুললে চলবে না, তার অতীত স্পটলেস নয়। ইংলিশ মেয়ে নিয়ে ফুর্তি করেছে, মদ খেয়েছেৃ। আমি বলি।
মামুন আর তর্কে যায় না। সে সম্ভবত বুঝতে পেরেছেÑ তর্ক অযথাই। বিয়ে করবে ওরা দু’জন। আমাদের কী।
সন্ধ্যার পর কালাম সাহেবের রেস্টুরেন্টে গেলাম। তিনি আমাকে বসতে দিলেন না। দ্রুতই আমাকে নিয়ে উপরে গেলেন। দু’তলায়। ওখানে উনার একটা অফিস রুম আছে এবং তার পাশেই স্টাফদের থাকার জায়গা। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলেন তিনি।
কী ব্যাপার কালাম ভাই। গোপনীয় কিছু!
তিনি মুচকি হাসেন। বসতে ইশারা করেন আমাকে। আমি বসি। বসেন তিনিও। তারপর ট্রাউজারের পকেট থেকে চাবি বের করেন। খুলেন টেবিলের ড্রয়ার। বের করেন ছোট্ট একটা গিফ্ট বক্স। তুলে ধরেন আমার চোখের সামনে।
কি এটা?
হা হা!
কী ব্যাপার হাসছেন কেন!
তিনি গিফট বক্স খোলেন। সেখানে একটা আংটি।
কী কালাম ভাই। ঘটকালী করলে মানুষ ছাতা দেয়। আপনি দেবেন আংটি?
এটা মরিয়মের জন্য!
আংটি পড়ানোর অর্থ আপনি জানেন? আমি বলি।
জানবো না কেন, বিয়েতো আগেও করেছি।
মরিয়মকে বিয়ে করছেন!
আপনি বলেছেন, না করি কিভাবে, বলেন।
কালাম সাহেবের কাণ্ড দেখে অবাক হচ্ছিÑ ভালোই খেলা দেখালেন কালাম ভাই।
খেলা নারে ভাই, বেচে থাকা।
‘কনগ্রাচুলেশন’ আমি হাত বাড়িয়ে দেই কালাম সাহেবের দিকে। তিনি হ্যান্ডসেক করতে করতে বলেন, বিয়েতে আমি কেন রাজী হলাম জানেন?
না।
আমি মরলে কান্নার কোনো মানুষ নাই। একটা ব্যবস্থা করলাম।
কিন্তু স্ত্রী হলেই কাঁদবে এমন কোনো গ্যারান্টি আছে?
আছে। পুরনো ফ্রিজ কিনলেও তিন মাসের গেরান্টি দেয়, পুরানো ফ্রিজের চেয়েও স্ত্রীর মূল্য নিশ্চয় কম না!
যাক্গে আপনি মানুষটা ব্যতিক্রম, আমি বলি।
কি রকম? সবাই আনন্দকেই প্রথম ভাবে। আপনি ভাবছেন উল্টো।
আমার কথা শুনে কালাম সাহেব একটু দম নেন।
গিফ্ট বক্স ড্রয়ারে ঢুকিয়ে বলেনÑ শুনেন, প্রথম জীবনে আমি একটা রেস্টুরেন্টের ম্যানেজার ছিলাম। মালিক তেমন আসতো না। একদিন আমি তাকে বললামÑ মাঝে মধ্যে আসলেইতো পারেন। তিনি বললেনÑ আসার দরকার কী, তোমরাতো ভালই চালাচ্ছো।
তারপরও দরকার আছে।
কি দরকার?
আমরা ভাল কিছু করলে, কে ঞযধহশং বলবে? ‘ঞযধহশ ুড়ঁ’ বলার জন্যও তো একটা মানুষ দরকার। আমার কথা শুনে মালিকের সেকি হাসি।
হাসেন কেন?
হাসি এজন্যÑ তুমি একটা উল্টো লোক।
উল্টো!
সব কর্মচারী চায় মালিক না আসুক, ফাঁকি দেয়া যাবে। আর তুমি বলছো উল্টো।
আমার তো দায়িত্ববোধ আছে।
জানি, এবং সেজন্যইতো আসি না।
গল্পটা শেষ করে তিনি ব্যস্ত হয়ে উঠলেনÑ আমাকে খাওয়ানোর জন্য। কী খাবেন?
কিছু না।
আরে বড় কুটুম। না খেলে হবে।
ঠিক আছে তন্দুরি চিকেনই দিতে বলেন।
তিনি রেস্টুরেন্টে ফোন করেÑ নানা রুটি ও তন্দুরি চিকেনের ওয়াডার দেয়, সঙ্গে চা।
কালাম সাহেব এখন খুব খুশি। চেহারায় তারণ্যের ভাব পরিলক্ষিত হচ্ছে। সুন্দর করে চুল আচড়িয়ে, জুতা চকচক বানিয়ে রাস্তায় বের হোন। আর অপেক্ষা করেন শুভক্ষণের। আমিও মামুন মধ্যবর্তী অবস্থানে থেকে সবকিছু গোছগাছ করে দেই। আংটি কেনার এগারদিন পর বিয়ে হয় ওদের। ঘরোয়া পরিবেশে। অতিথি বলতে আমার আর মামুনের পরিবার। আর কালাম সাহেবের রেস্তোরাঁর কর্মচারীরা। বাংলাদেশ থেকে তার এক ভগ্নিপতি আসার কথা ছিল কিন্তু তিনি শেষ পর্যন্ত আসেননি।
অবশেষে মরিয়ম আমাদের প্রতিবেশি হয়ে গেল। একই শহরে বাস করি আমরা। কালাম সাহেব রহিমকে স্কুলে ভর্তি করিয়েছেন। মরিয়মকেও দিয়েছেন বয়স্কদের স্কুলে। ইংরেজি ও কম্পিউটার শিখছে সে। কাপড়-চোপড়, চেহারা সবকিছুতেই তার পরিবর্তন। একদিন আমার বাসায় ওদেরকে দাওয়াত করি। মরিয়ম ও রহিম এসেছিল। কালাম সাহেব আসেননি। তার এই এক অভ্যাস। কারো বাড়িতে যান না। অবশ্য এর জন্য তিনি ক্ষমাও চেয়েছেন আমার কাছে। মরিয়মের সাথে মাঝে-মধ্যে দেখা হয় রাস্তাঘাট কিংবা শপিং মলে। ‘ভাইসাব’ বলে আগের মতো লম্বা করে টান দেয় না। কুশল বিনিময়। কথা বলে, তবে মেপে মেপে।
কে জানে কালাম সাহেবের ইনস্ট্রাকশন কিনা। যাক্গে এসবে আমি কিছু মনে করি না। কথা কম বলাটা ভালো। অবশ্য কালাম সাহেবের রেস্তোরায় আমি মাঝে মধ্যে যাই। আড্ডা দেই। কালাম সাহেবকে সুখিই দেখায়। দায়িত্ববান। আমাকে বলেনÑ রহিম ইয়ার সেভেনে উঠলেÑ প্রাইভেট স্কুলে দিয়ে দেবো। কম কথা না। রহিমকে নিজের ছেলে ভাবছেন বলেই তো এসব বলছেন। প্রাইভেট স্কুলে পড়ানো অনেক খরচ। হাতে গোনা কয়েকজন বাঙালি এ সুবিধা ভোগ করছেন। অবশ্য কালাম সাহেবের সামর্থ আছে। রেস্তোরাঁ, দুটো বাড়ি, ব্যাংক ব্যালেন্স। ইদানিং মরিয়মকে গাড়ি চালানোও শিখতে দেখা যায়। মরিয়ম চেষ্টা করছে যাতে নিজের পায়ে দাঁড়াতে। মুখাপেক্ষী নয়। এটা বুদ্ধিমানের কাজ। অবশ্য কালাম সাহেব সহযোগিতার হাত বাড়িয়েছেন বলেই এসব হচ্ছে। সাধারণত বাঙালিরা বউ বিদেশে এনে রান্না-বান্না আর সন্তান লালন পালনে খাটায়। কালাম সাহেব ব্যতিক্রম।
ইদানিং আমার স্ত্রী ঘরে নতুন উৎপাত শুরু করেছে। উৎপাতের কারণ হচ্ছে সে আর বৃটেনে থাকবে না। কেন থাকবে না?
থাকবে না এজন্য যে, এদেশে আমাদের কোন নিকট আÍীয় নেই।
আÍীয় নেইÑ এরকম অনেক লোকই এদেশে আছে। আমি বলি।
তা আছে কিন্তু ওদের মতো তো আমাদের ৫/৭ ছেলেমেয়ে নাই।
নাই, তাতে সমস্যা কি?
সমস্যা হচ্ছে আমার ছেলে একা। মামা, চাচা, কাজিন কেউ নেই এদেশে। কোন দিন সমস্যায় পড়লে কার কাছে যাবে সে?
সত্য কথা। তাহলে কী করবো? আমি জিজ্ঞেস করি।
সে আমার আরো কাছে এসে হাত ধরেÑ চলো আমরা কানাডায় চলে যাই।
কানাডায় যাবা!
হ্যাঁ, ওখানেতো আপা-দুলাভাই আছেন। বিপদ-আপদে ওরা দেখবো।
প্রস্তাবটা খারাপ না। আমি ভাবি। সে তাড়া দেয়।
কিছু বলো।
কি বলবো?
এ্যাই যাবা কিনা।
একটু ভাবি। আমি বলি। তখন সে আমাকে ম্যানেজ করতে চেষ্টা করে। কানাডা অনেক উন্নত দেশ, সুযোগ-সুবিধা আছে। তাছাড়া এখানকার মতো অশিক্ষিত বাঙালি কমিউনিটি নেই সেখানে। এসব।
কিন্তু হুট করে চাইলেই তো ওদেশে যাওয়া যাবে না। মাইগ্রেট হতে হলেÑ নিয়ম কানুন জানতে হবে। আমি বলি।
তাহলে দুলাভাইকে বলে দেই। একজন উকিলের সাথে আলাপ করে জানাতে।
ওকে।
আমার মৌন সায় পেয়ে আমার স্ত্রী খুব খুশি হয়। আমার জন্য চা-নাস্তা নিয়ে আসে। বড় বোনের কাছাকাছি চলে যাবে সে। খুব আনন্দ। জগতের সব বোনেরাই কাছাকাছি থাকতে চায় কিন্তু নিষ্ঠুর বিবাহ তাদের এ ইচ্ছাকে দমন করে। সম্ভবত পুরুষের ইন্ধনে। অবশেষে নারীরা তা মেনে নেয়। শুধু কী মানে! সংসারের জালে প্যাচ খেয়ে বোন-সম্পর্ক টিকে থাকে মোবাইলে ফোনে। এটা কখনো বাস্তবতা।
অবশেষে আমার স্ত্রীর ইচ্ছার-ই জয় হলো। আমি তার এই প্রস্তাবকে মেনে নিলাম। আমি ভাবলামÑ স্ত্রীর কথায় যুক্তি আছে। এমন এক দেশে থাকি। যেখানে মরলে লাশ পাঠানোর লোক নেই। এক্ষেত্রে ভাইবোনদের বিকল্প নেই। ঠিক আছে। আমার বোন না হোক, তার বোনের কাছেই গেলাম। ছেলেটাও তার আÍীয় পেলো।
আমরা ২০০৪ সালে ২৬ জানুয়ারিতে কানাডা চলে গেলাম। আমার ছেলের মন খুব খারাপ। সে তার বন্ধুদের ফেলে যেতে চায়নি। আমারও খারাপ লাগছে। দশ বছর হলো বৃটেনে থাকি। শহরটার জন্য মায়া লাগছে। মামুন, মরিয়ম, কালাম সাহেবÑ সবই স্মৃতি হয়ে যাবে। কী আর করা। স্ত্রীকে উপেক্ষা করা যায় কিন্তু উপেক্ষার ফলাফল কষ্টদায়ক হয়। বিশেষ করে আমার ক্ষেত্রে হবেই। তারচে বড়কথাÑ আমিও একটা পরিবর্তন চাচ্ছিলাম। শুধু কোন পরিবর্তন চায়নি আমার ছেলে। আমরা তার মতামতকে উপেক্ষা করি। মিথ্যা আশ্বাস দেইÑ কানাডা স্বপ্নময় দেশ। নায়গ্রা জলপ্রপাত। শুভ বরফে ঢেকে থাকে সব। বরফের কথা এজন্য বলিÑ কারণ বরফের পিচ্ছিল পথ তার খুব পছন্দ। øো দিয়ে ঢিল ছুড়ে সে যে আনন্দ পায় তা ছেলেবেলায় বলাকা হলে সিনেমা দেখার আনন্দের মতোই।
কানাডা যাওয়ার পর শুরু হলো নতুন জীবন। নতুন করে সবকিছু গোছাতে হবে। চাকরি, বাসা, সুযোগ-সুবিধা এসব নিয়ে যুদ্ধ। একএক সময় মনে হয় লন্ডনেই ভালো ছিলাম। এসে ভুল করেছি কিন্তু আমার স্ত্রীর এরকম কোন ভাবনা নেই। সে বোনের পাশে থাকতে পেরে মহাখুশি। মাঝে মধ্যে আমাকে সান্ত্বনা দেয়Ñ সবকিছু গোছাতে তো একটু সময় লাগেই। কী আর করা। গোছাতে লাগলাম এবং একসময় সবকিছু ঠিকও হয়ে গেল। আমার ছেলে এখন আর মন খারাপ করে না। নতুন বন্ধু পেয়ে খুশি। টরোন্টোর রাস্তা আস্তে আস্তে আপন হতে শুরু করেছে। আমরা নতুন বাস্তবতায় অভ্যস্ত হয়ে উঠি। বরফ ঢাকা পথ, তীব্র ঠাণ্ডা, সবই আপন এখন। আমি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করি। আমার স্ত্রীও পার্টটাইম একটা কাজ করে। ভালই চলছে জীবন। ছেলে বড় হচ্ছে, আমরাও বয়সের দিকে যাচ্ছি। এখন লন্ডন অচেনাই অথবা ধূসর স্মৃতি। শুধু মাঝে মধ্যে মামুনের সাথে ফোনে কথা হয়। এই যা। সবাই ব্যস্ত।
লন্ডন ছাড়ার প্রায় পাঁচ বছর পর একটা দুঃসংবাদ পাই। মামুনই সংবাদটা দেয়। কিন্তু কিছুতেই যেন এসব বিশ্বাস হচ্ছে না। মামুন বলেÑ তোকে তো আগেই বলেছিলামÑ এখানে অন্য রহস্য আছে।
আরে বাবা, একজন পুরুষ, একজন নারীকে বিয়ে করবে এতে রহস্য কী! আমি বলি।
রহস্য হচ্ছে ঈষধংং। শ্রেণী সংগ্রাম বুঝিস?
মামুন মরিয়মের পক্ষ নেয়। তার বক্তব্যÑ কালাম সাহেব উপরে উপরে ভালো মানুষ, ভেতরে ধূর্ত। আমি মামুনের বক্তব্যের প্রতিবাদ করিÑ কথাটা ঠিক না। কালাম সাহেব মানুষ হিসাবে ভালো।
কিভাবে বুঝলি?
শোন ভালো মানুষ বলেইÑ মরিয়মকে ইংরেজি শিখিয়েছেন, ড্রাইভ শিখিয়েছেন, চাকরি করতে দিয়েছেন। অন্য লোক হলে কি করতো? হাড়ি মাজতে দিতো।
তাহলেই ভালো হতো, সংসারে সমস্যা হতো না। মামুন অভিমত দেয়।
আমার কী মনে হয় জানিস?
কী?
মনে হয় মরিয়মই বদলে গেছে, ডাঙ্গার মাছ জলে পড়লে যা হয়, আমি বলি।
এক কাজ কর। তুই পারলে কালাম সাহেবকে ফোন দিস।
তিনি কি আমাকে ফোন করতে বলেছেন?
হ্যাঁ।
আমি কি করবো বল্!
আরে ব্যাটা ঘটক কী শুধু বিয়ে পড়াবে, ভাঙলে জোড়াও লাগাতে হয়। মামুন এই বলে হাসে।
ওকে, কাল করবো, ওর ফোন নাম্বারটা দিস।
ওকে।
ফোন রাখি আমি। মরিয়মের মুখটা চোখে ভেসে ওঠে। গ্রামের মেয়ে। সুন্দর করে শাড়িও পড়তে পারে না। উটকো সাজ। কথায় কথায় ‘ভাইসাব’। বিশ্বাসই হচ্ছে নাÑ সে এখন এয়ার হোস্টেজ। চোখ বন্ধ করে ভাবি। কতটুকু স্মার্ট হলে এয়ার হোস্টেজ হওয়া যায়। আশ্চর্য, এই মরিয়মই আজ এয়ার হোস্টেজ! ইংরেজিতে কথা বলে। স্মার্ট পোশাক পড়ে ‘হ্যালো’ বলে নানা দেশের মানুষকে। ঠিক মিলছে না। এ সাজে মরিয়মকে দেখতে ইচ্ছে করছে। রহিম কতটুকু লম্বা হলো। সে ইংরেজির দাপটে বাংলা ভুলে গিয়েছে? ওরা এখন আর কালাম সাহেবের সাথে থাকে না। কালাম সাহেবের অন্য বাড়িটা দখল করে বসে আছে। কালাম সাহেব থাকেন একটায়, ওরা অন্যটায়। যোগাযোগ বন্ধ। মরিয়ম নাকি উকিল মারফত সেপারেশনের চিঠি পাঠিয়েছে। তাহলে কী এর পেছনে কলকাটি নাড়ছে তার বোন রহিমা? নাকি সাউথ আফ্রিকায় থাকা তার মা?
মরিয়মকে ফোন করবো একটা? না ওর ফোন নাম্বার হারিয়ে ফেলেছি। অবশ্য জোগাড় করা খুব কঠিন নয়। কী দরকার। গত পাঁচ বছরে তো একদিনও খবর নেয়নি সে আমাদের। শুধু লন্ডন থেকে আসার একদিন আগে বাসায় এসছিল। আমার ছেলেকে একসেট জামা দিয়েই বিদায়। কালাম সাহেবকে ফোন করা যায়। তিনি হয়ত একগাদা অভিযোগ করবেন, মরিয়মের বিরুদ্ধে। অতপর মরিয়মের বক্তব্যও শুনতে হবে। তারপর সমাধানের প্রসঙ্গ। অবশ্য আমার কথা যে মরিয়ম মানবেইÑ এমন কোনো কথা নেই। আমি তো তার কেউ না। বিপদে একটু সাহায্য করেছিলামÑ এইটুকু। তারপরও চেষ্টা করা যায়। কারো যদি উপকার হয়। অবশ্য আমার স্ত্রী এসব বিষয় নিয়ে আগাতে মানা করে। কী দরকার, অযথাই ঝামেলা। আমি স্ত্রীকে পাত্তা দেই না। সে যখন বাসায় ছিল না। তখন আমি ফোন করি কালাম সাহেবকে। তিনি আমার কণ্ঠস্বর ভুলে গিয়েছেন। রীতিমত পরিচয় দিতে হলো। এখন তার কণ্ঠে আগের মতো উচ্ছ্বাস নেই। মনমরা। খুব নরম স্বরে জিজ্ঞেস করলেনÑ ‘কেমন আছেন আপনারা?’
ভালো, আপনি?
ভালো না।
কেন কালাম ভাই, কি হয়েছে?
হয়েছে তো অনেক কিছুই, ব্যবসা মন্দা, ডায়াবেটিস, মরিয়ম আমাকে ছেড়ে চলে গেছেÑ।
ঠিক মিলাতে পারছি না কালাম ভাই।
আরে আপনি মিলাবেন কী, আমি নিজেই তো পারছি না।
কেন এমন হলো? আমি বলি।
দোষ আমারই। স্বাধীনতা দিয়েছি।
এটাতো দোষের নয়।
দোষের। বালককে দেয়াশলাই জ্বালাতে দেয়াÑ স্বাধীনতা নয়।
কিন্তু মরিয়মকে তো কখনই অবাধ্য মনে হয়নি। আমি বলি।
শোনেন, একসময় কমিউনিস্টরা মগজ ধোলাই দিতো, এখন দিচ্ছে অফিসের বস্রা।
আমিতো কিছুই বুঝতে পারছি না কালাম ভাই।
শুনেন। যদি সম্ভব হয় একবার আসেন। ফুলসেরাতের পুল পাড় করে দেনরে ভাই।
আসবো। কিন্তু তার আগে কী মরিয়মের সাথে একটু কথা বলা দরকার?
বলতে চাইলে বলেন।
কিন্তু সেকি আমার কথা শুনবে? আমি বলি।
তাকে শুধু একটা কথাই বলেন, ‘ঋধসরষু রং সড়ৎব রসঢ়ড়ৎঃধহঃ ঃযধহ লড়ন.’
আপনি কি চাচ্ছেন নাÑ সে চাকরি করুক?
আমি চাকরির বিরুদ্ধে নই। তবে এই চাকরির বিরুদ্ধে।
কেন? জানতে পারি?
লজ্জার কথাÑ সি ইজ ক্যারেক্টারলেস নাও।
ক্যারেক্টার লস্Ñ এব্রিথিং লস।’
হিসাবটা জটিল। আমি বুঝতে পারি। কথা আর বাড়াই না। কালাম সাহেবকে এইটুকু বলিÑ আমি চেষ্টা করবো।
প্লিজ!
আরেকটা কথা বলবো, ওভ ুড়ঁ ফড়হ’ঃ সরহফ.
বলেন।
আপনি বলছেন ক্যারেকটর লেস। ক্যারেকটর লেস রিভবকে ঘরে তুলবেন?
তুলবো। কেন তুলবো জানেন?
না।
কারণ দুইটা।
বলেন।
নাম্বার ওয়ান আই লাভ দ্য বয়, নাম্বার টুÑ আই লাভ মাই প্রপার্টি। বুঝেছেন?
পুরোটা বুঝি নাই।
কোনটা? দ্বিতীয়টা?
জ্বী, আমি উত্তর দেই।
হিসাব সোজা। মরিয়মের সাথে আমার সম্পর্ক ভেঙে গেলে সে আমাকে অর্ধেক সম্পদ নিয়ে যাবে। আগের স্ত্রীও নিয়ে গেছে অর্ধেক। তাহলে তো আমার কিছুই থাকে না। ভিখারি হয়ে যাই।
কথা ঠিক। সম্পদের কারণে হলেও সে চরিত্রহীন স্ত্রী ঘরে রাখতে চায়। তাহলে মামুনের কথাই সত্য?
লোকটা ভেতরে ধূর্ত। আমি কথা বাড়াইনা। ফোন রাখার আগে কালাম সাহেবকে এইটুকু বলিÑ আগামী মাসে দেশে যাওয়ার সময় লন্ডন হয়ে যেতে পারি। আমি চেষ্টা করবো।
আপনাকে ধন্যবাদ।
কালাম সাহেবকে নতুনভাবে আবিষ্কার করতে শুরু করি। আসলে কার মনে কী আছেÑ এটা বুঝা অনেক সময় দুঃসাধ্য। অবশ্য কালাম সাহেব অনেক কষ্ট করে সম্পদ বানিয়েছেন। এর প্রতি তার একটা মায়া থাকতেই পারে। কিন্তু ভালবাসার সাথে সম্পদ একাÍ হলে বিষয়টা জটিল হয়ে যায়। সবচে বড় কথা মানুষের সম্পর্কটা গোলক ধাঁধাই। এখান সূত্র কাজ করে না। কাজ করে সময় আর সময় বাস্তবতা। কখনো তা বুঝা যায়, কখনো না। না এর হিসাবটা বুঝতে হবে। কথা বলতে হবে মরিয়মের সাথে। কালাম সাহেবের বক্তব্য সম্পূর্ণ সত্য নাও হতে পারে। সবাই সত্য বলে না, বলেইতো আদালত। ফোন করি মামুনকে।
কী ব্যাপার। মরিয়মকে নাকি কুবুদ্ধি তুই-ই দিয়েছিস?
কে বলল? কালাম?
আরে না। তোর সাথে মজা করলাম।
মরিয়মতো আর সেই মরিয়াম নাই। আগে বলতো, ভাইসাব! এখন বলে, হ্যালো ব্রাদার। বুঝেছিস?
মরিয়মের ছেলেটা?
আরে ওতো বড় হয়ে গেছে। অবশ্য কালাম সাহেবের একটা গুন ভালো, বলে মামুন।
কি গুন?
কালাম সাহেবের সাথে মরিয়মের এত যুদ্ধ হচ্ছে ঠিক কিন্তু মরিয়মের ছেলেকে ঠিকই ‘লুক আফটার’ করে সে।
আসলে ভালো মন্দ মিলিয়েই মানুষ, আমি বলি।
মামুন তার ব্যক্তিগত সমস্যার কথা বলতে থাকে। দেশে ১০ বিঘা জায়গা কিনেছিল মাছের খামার করবে বলে। এখন দেখে বড় ভাই নিজের নামে জায়গা কিনেছে। এনিয়ে পারিবারিক সমস্যা চলছে। আমি তাকে ধৈর্য ধরতে বলি। কারণ রেগে গেলে তো হেরে গেলে। অবশ্য মামুন তার উত্তেজনা কমাতে রাজি নয়। একহাত দেখে নেবে সে। তাকে ঠকানো! মনে মনে ভাবিÑ প্রবাসীদের সমস্যা একই। দিনরাত কষ্ট করে স্বজনদের জন্য টাকা পাঠালেও স্বজনরা খুশি নয়, আরো চাই। সম্পদ কিনল। ভোগ করে আরেকজন, পারলে মালিকও সেজে যায়। এই হলো বাস্তবতা।
মরিয়ম তার সমস্যা নিয়ে বোনের সাথে শলা পরামর্শ করে। মরিয়াম এও বলে যে, তার প্রাক্তন স্বামী তাকে একের পর এক চিঠি লিখছে। ক্ষমা প্রার্থনা করছে। সে তার প্রাক্তন স্বামীর প্রতি কিছুটা দুর্বল হয়ে যায়Ñ শত হলেও সন্তানের বাবা। কিন্তু সে মুহূর্তে পুরানো দিনগুলোর কথা ভাবে, ভাবেÑ সে লন্ডন আসার জন্য এসব করছে। তখন সে কঠিন হয়ে যায়। অর্থাৎ একটা দ্বিধা। তার বোন রহিমা তার অবস্থান বুঝতে পেরে এরকম বলেÑ অতীত ভুলে যাও। তা ছাড়া ইসলাম ধর্ম, প্রাক্তন স্ত্রীকে সরাসরি গ্রহণ করার বিপক্ষে। তোমার বর্তমান স্বামীও বাঙালি মানসিকতাসম্পন্ন। স্ত্রীর উপর খবরদারি করতে চায়। তোমার গায়ে হাত তুলেছে। নিঃসন্দেহের সে ভালো মানুষ নয়। বরং তুমি একটা কাজ করো। কালামকে ডিভোর্স দিয়ে তুমি তোমার সম্পত্তি বুঝে নাও। আর একটা ইংরেজকে বিয়ে করো। ইংরেজরা নারীদের সম্মান করতে জানে। আমার জীবন-ই দেখো, আমার পারর্টনার আমার কথার বাইরে একপাও দেবে না।
মরিয়াম তার বোনের কথা মতোই এগিয়ে যাচ্ছিলেন। যদিও রহিমার উচিত ছিল, সন্তানদের স্বার্থে দু’জনকে মিলিয়ে দেয়া। সংসার জীবনে মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু রহিমা এসব না করে বরং উল্টো পথ বেছে নেয়। সম্প্রতি সে তার বোনকে ডিভোর্স প্রক্রিয়া থেকে সরে আসতে বলে। মরিয়ম তখন বলেÑ তুমিই না বললা এরকম করতে। হ্যাঁ বলেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে এটা ঠিক নয়।
তাহলে?
শোন। তুই যদি ডিভোর্স দিয়ে দিস তাহলে সম্পত্তির অর্ধেক পাবি। বরং অপেক্ষা কর। কালাম আর বেশিদিন বাঁচবে না। হার্টের সমস্যা আছে। ডায়বেটিস। মরে গেলে তো পুরো সম্পদেরই মালিক হয়ে যাবি তুই। বরং অপেক্ষা কর।
কী বলছো বুবু?
আরে বোকা। এদেশে আবার বিয়ে লাগে নাকি। বয়ফ্রেন্ড ১টা চাইলে ৫টা পাওয়া যায়। জীবনকে নিজের মতো করে সাজা। তোকে আবার সাজাবে কে। রহিমার কথায় নতুন দিগন্তের সন্ধান পায় মরিয়ম। যদিও প্রথম বিষয়টি তার জন্য মানানসই ভাবেনি কিন্তু পরক্ষণে ভাবেÑ মানিয়ে নিতে হয়।
ঝোপ দেখে কুপ। না সে এপথেই যাবে। তাছাড়া তার বোনতো আর খারাপ বুদ্ধি দেবে না।
বোনের কল্যাণেই সে আজ এতদূর এসেছে। নয়তো গোবর পরিষ্কার করেই জীবন যেতো।
রহিমার প্রদর্শিত পথেই হাঁটে মরিয়ম। অবশ্য মাঝে মধ্যে তার মা দক্ষিণ আফ্রিকা থেকেও তাকে পরামর্শ দেয়। মা অবশ্য বলেছিলÑ কালামের সাথে মিটমাট করে ফেলতে কিন্তু রহিমা দেয়নি। রহিমার বক্তব্য মার চিন্তাভাবনা পুরনো। এসব বাদ দে।
একদিন ফেব্র“য়ারির এক সকালে কালাম সাহেব ফোন করে বসেন আমাকে। কুশল বিনিময়েÑর পর তিনি মরিয়মের কাহিনী বলতে শুরু করেন। মরিয়াম কি কি করলো, কি কি করছে। তাকে ফেরানোর অনেক চেষ্টাই করেছেন তিনি। কিন্তু মরিয়ম তোয়াক্কা করছে না। গতকাল রাতে মরিয়ম তার এক বয়ফ্রেন্ডকে নিয়ে বাসায় রাত কাটিয়েছে। এটা কী সহ্য করা যায় বলেন?
তাহলে?
কালাম সাহেব চোখে অন্ধকার দেখছেন। তিনি আমাকে প্রশ্ন করেনÑ আচ্ছা আপনার স্ত্রী এরকম করলে আপনি কি করতেন?
লাথি দিয়ে বের করে দিতাম।
উত্তর শোনে। কালাম সাহেব থেমে যান। একটু সময় নেন। তারপর বলেনÑ আমারও এরকম করতে ইচ্ছে করে কিন্তু মেয়েটার জন্য মায়াও লাগে।
এটা কেমন প্রেম! আমি ঠিক মিলাতে পারি না। কালাম সাহেব পীড়াপিড়ি শুরু করে দেন। ভাই প্লিজ দু’দিনের জন্য আসেন না। আমি বিমানের ভাড়া দিয়ে দেবো। সম্ভবত তার ধারণাÑ মরিয়াম আমার কথা শুনবে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে, পরিস্থিতি বদলে গেছে। মরিয়াম আমার কথা শুনবে না। তারপরও কালাম সাহেবের অনুরোধেই রাজি হই। কালাম সাহেব খুশি হোন, তাহলে কী টিকেই পাঠিয়ে দেবো?
আরে, টিকেট পাঠাতে হবে না।
শুনেন, আসলে আমার এখানে থাকবেন, আমার একটা ফ্ল্যাট খালি।
ওসব নিয়ে আপনি ভাববেন না। তাছাড়া মামুনতো আছেই। আমি বলি।
কালাম সাহেবের সাথে কথা শেষ করে আমি মামুনকে ফোন করি। মামুনকে কালাম সাহেবের কথা বলি। বলিÑ দু’সপ্তাহ পর লন্ডন আসছি। মামুন বলেÑ তুই আসিস্ না।
কেন?
আরে তুই এসেতো কিছু করতে পারবি না। মরিয়ম পুরো বদলে গেছে।
মরিয়ম নাকি বয়ফ্রেন্ডদের নিয়ে রাত কাটায়?
ঘটনা সত্য, মামুন বলে।
মামুনের কথা শুনেÑ অকস্মাৎ একটা দীর্ঘশ্বাস বেরিয়ে হাওয়া হয়ে যায়। আমার খারাপ লাগে। পরিবর্তনেরও একটা সীমা থাকা উচিত। স্বামী না স্ত্রীর দোষ সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছেÑ স্বামী-স্ত্রীর ভালবাসা ও শ্রদ্ধাবোধ যদি অর্থের নিকট ছোট হয়ে যায় তাহলে সংসার টিকে থাকবে কিসের উপর? সামাজিক ভিত্তি? মামুনের নিষেধ উপেক্ষা করেই আমি সিদ্ধান্ত নেই লন্ডন যাবো। আমার স্ত্রীও এর বিরুদ্ধে ছিল কিন্তু তাকে আমি ম্যানেজ করি। মামুন আমাকে রিসিভ করে। দীর্ঘদিন পর মামুনের সাথে দেখা। খুব ভালো লাগছে। মামুনের বাসাতেই উঠি। মামুনের স্ত্রী হরেক রকম রান্না নিয়ে ব্যস্ত। এই শহর আমার শহর। এই শহরে আমি দীর্ঘদিন থেকেছি। শহরের বিস্তৃত সবুজ, পাহাড় আর সমুদ্রের কাছে এসে আমি শিশু হয়ে যাই। অক্ এষ, উইলো ব্ল্যাকথরন বৃক্ষ আমাকে কাছে ডাকে। তুমি পাখি হও। আমার উড়াল দিতে ইচ্ছে করে। বিকেলে মামুনকে নিয়ে কালাম সাহেবের রেস্তোরাঁয় গেলাম। তিনি উষ্ণ অভ্যর্থনা জানালেন। মামুন আমাকে রেখে চলে এলো। কারণ তার রেস্তোরাঁও খোলা। তাকেও কাজ করতে হবে। কালাম সাহেব ব্যস্ত হয়ে উঠলেন আমাকে নাস্তা খাওয়ানোর জন্য। আমি বললামÑ আমার পেঠ ভর্তি, আমি খাবো না।
কালাম সাহেব আমার কথা শুনতে রাজি নন। আমার জন্য তন্দুরি কিং প্রন্স আর চিকেন টিক্কার অর্ডার দিলেন, সাথে নান্ ব্রেড। বললেনÑ আপাতত নাস্তা খান। রাতের খাবার খেয়ে আমার ফ্ল্যাটে যাবো। ওখানে ওসব কথা হবে।
কালাম সাহেব তার স্টাফদের সামনে ব্যক্তিগত সমস্যার কথা বলতে চান না। এখন তিনি আলাদা থাকেন। স্ত্রী পুরনো বাড়িতে এবং তিনি অন্য ফ্ল্যাটে। তাদের এই আলাদা থাকা অনেকদিন। সেটা আমি জানি। জানে তার এখানে কাজ করা অন্যরাও। ছোট্ট এই শহরটায় তাকে নিয়ে কথা হয়। বাঙালিরা কথা বলে। খারাপ কথা দ্রুত ছড়ায়। অনেকসময় রঙিন করে। আমি এটাও বুঝতে পারি যেÑ কালাম সাহেব খুব নিঃসঙ্গ মানুষ। এদেশে আÍীয় বলতে কেউ নেই। ছোটবেলায় পড়ার উদ্দেশ্যে দেশ ছেড়ে ছিলেনÑ করাচি, দিল্লি, লন্ডন। অন্যদের মতো দেশের প্রতি টান এতটা তীব্র নয়। অনেকটা গ্লোবাল ম্যান। তিনি একটা স্থিতি চেয়েছিলেন কিন্তু কেন জানিÑ তার এসব হচ্ছে না। না ইংরেজ না বাঙালি। তাহলে? রাত তখন বারোটা বেজে দশ মিনিট। আমি ও কালাম সাহেব তার গোছালো সিটিং রুমে বসা। সবকিছু গোছগাছ দেখে মনে হয় এ ঘরে কোন নারী থাকে। আসলে থাকে না, তিনি মদের গ্লাস আনলেন, স্বচ্ছ বরফ, কোক।
আরে কালাম ভাই! আপনি তো মারা যাবেন।
বাঁচলে না মরা, বাঁচতেই তো পারছি না, আলম সাহেব বিদ্রুপ হাসেন। আশ্চর্য লোকটা এতসব অসুখ নিয়ে এসব খাচ্ছে। সমস্যা থাকা মানেই কী এসব খাওয়া!
দেবো এক প্যাক? কালাম সাহেবের কথায় আমি নড়ে চড়ে বসি। দেবো এক চুমুক?
আরে নেন নেন, আমার উত্তরের অপেক্ষা না করেই গ্লাসটা তিনি এগিয়ে দেন আমার দিকে। দীর্ঘদিন এসব খাই না। খাই। কী আছে। বউও সাথে নেই। কে আর পরীক্ষা করবে মুখের ঘ্রাণ।
আমি আর কালাম সাহেব শুরু করি। শুধু পানীয় নয়, জীবনের গল্পও। মাঝখানে বাথরুমে কী যেন পড়ে, শব্দ হয়। কালাম সাহেব তোয়াক্কা করেন না। তিনি বলেই চলেনÑ বুঝলেন সব হারামির বাচ্চা।
কি রকম?
আরে হারামি নাতো কী, আমার সাথে থাকে না, অথচ ঘরের কোন সমস্যা হলে আমাকে খবর দেয়। বাথরুমের পেট নষ্ট হয়ে গেছে লাগিয়ে দাও। পেরেন্টস মিটিং-এ যেতে হবে। সব আমার কাজ অথচÑ।
তো আপনি যান কেন?
আমার প্রশ্নে কালাম সাহেবের সুর নিচে নামেÑ আরে ভাই আমিতো তার মতো বেঈমান হতে পারি না। একটা মায়া হয়ে গেছে।
তো মায়া শুধু আপনি করবেন। সে করবে না। এটাতো ফেয়ার না।
আমার কথা শুনে কালাম সাহেব হি হি করে হাসেন। মনে হচ্ছে নেশা তাকে গ্রাস করতে শুরু করেছে।
কী হলো, আপনি হাসেন কেন?
কালাম সাহেব হাসতেই থাকেন। হাসতে হাসতে বলেনÑ ক’দিন আগে সে ফোন করে বললÑ গরুর মাংস খেতে ইচ্ছে করছে তার। আমি গরুর মাংস রেস্টুরেন্ট থেকে রান্না করে নিয়ে গেলাম। দিলাম। সে খুশি হলো। বললÑ থ্যাঙ্ক ইউ। আমি বললামÑ ওয়েলকাম। তবে সুযোগ আমাকেও দিও। যাতে তোমাকেও থেঙ্ক ইউ বলতে পারি। হি হি।
কালাম ভাই। আপনি মানুষটা বেশি ভালো। বেশি ভালো মানুষের কপালই এরকম। আপনি একটু শক্ত হোন। আমি বলি।
আমার কথা শুনে কালাম সাহেব আবার হাসেন। চুমুক দেন মদে। ‘বুঝলেনÑ মায়া।’ তাকে হাতে ধরে ধরে সব শিখালামÑ ইংলিশ, ড্রাইভিং সব। আর এখন?
আচ্ছা কালাম ভাই। আপনি কখনো রাগেন না?
রাগি। তবে মরিয়মের এগুনটা ভালো। রাগলে চুপ থাকে।
তাহলে তো আপনাদের মধ্যে ঝগড়া বিবাদ হওয়ার কথা না, আমি বলি।
আসলে খুব যে ঝগড়াঝাটি হয়েছে তাও না।
তাহলে?
আসলে আমি নিজেই বুঝতে পারি না, সে আমার সাথে থাকতে চায় না কেন। সব সময় ইচ্ছে করেই একটা দূরত্ব তৈরি করে রাখে।
একটা কথা বলবো, মাইন্ড করবেন? আমি বলি।
আরে আপনি আমার বন্ধু মানুষ, বলেন। কালাম সাহেব হুস্কির বোতলটা হাতে নিয়ে নাড়াচাড়া করেন। আমি ইতস্তত করে মদে চুমুক দেই। বলাটা কী ঠিক হবে?
না থাক্ কালাম ভাই।
আরে থাকবে কেন। আজ পূর্ণিমা। মস্ত বড় আকাশ। বলেন।
গড়গড় করে মদ ঢালেন কালাম সাহেব।
না বলছিলাম কী, কেউ একজন আমাকে বললÑ আপনার স্ত্রী নাকি সমকামী। কথাটা আমার বিশ্বাস হচ্ছে না।
আমার কথা শুনে কালাম সাহেব একটু দমে যান। দম ফেলেন। অনেকটা পরাজিতের মতোই। আঙুল দিয়ে পিঠ চুলকান। তারপর বলেন, কথাটা আমার কানেও এসেছে। সত্যি কথা বলতে কী, হতেও পারে। মাঝে মধ্যে তার এখানে একটা দুইটা মেয়ে আসে। আমি অবজারভ করছি।
ঘটনা যদি এই হয় তাহলে তো সমস্যা, স্বামী-স্ত্রীর মনমালিন্য আলোচনায় শেষ করা যায় কিন্তু এরকম সমস্যাÑ।
কোন সমস্যাই সমস্যা না। মরিয়মও সমস্যা নয়। সমস্যা হচ্ছে রহিমকে নিয়ে।
রহিম! সে আবার কি করলো। আমি বলি।
কী করলো মানে! এবার কালাম সাহেব অঝোর ধারায় কাঁদতে শুরু করেন। মদের গ্লাস নিঃসঙ্গ তাকিয়ে থাকে তার দিকে। আমিও ইতস্তত।
আশ্চর্য! কালাম ভাই আপনি কাঁদছেন! কাঁদছেন কেন?
কালাম সাহেবের কান্না থামে না। অনেকক্ষণ কাঁদেন। একসময় স্থির হোন।
বুঝলেন, ডাক্তার বলেছিলÑ আমার পিতা হবার সম্ভাবনা ক্ষীণ। ভুল বলেছিল। আমি পিতা হয়েছি। রহিম আমার সন্তান। আমাকে ‘বাবা’ ডাকে। এই যে, এতকিছু সহ্য করছিÑ শুধু রহিমের জন্য। আমার সব সম্পদ আমি রহিমকে দিয়ে যাবো, মরিয়মকে না।
কালাম সাহেবের দুর্বলতা কোথায়Ñ এখন আমি বুঝতে পারছি। একটা মানুষ সন্তানের জন্য সব পারে। অথচ রহিম তার সন্তান নয়। সৎ সন্তান। আসল সন্তান হলে তিনি কি করতেন? অবশ্য কিছু কিছু মানুষ দুটোকেই এক করে দেখে। যারা সত্যিকার অর্থেই মানুষ এবং পিতা। কালাম সাহেব?
কালাম সাহেব পুনরায় মদ ঢালেন। আমাকেও দিতে চান। আমি ‘না’ বলি। তিনি আমার কথা শুনেন না।
খান। একদিন-ই তো।
মদের আড্ডায় আমরা জীবনবোধের গল্প বলি।
অথবা আমরা দুঃখের ভাগাভাগি করি, সুখের জন্য। আমাদের সময় যায় একটা মোহের ভেতর। যেখানে প্রেম আছে এক চোরাগলিতে। আমরা সে পথেই হাঁটি, হাঁটি এবং হাঁটি। কোথায় সে পথ?
পরদিন সন্ধ্যা ছয়টায়, মরিয়মের সাথে আমার সাক্ষাতের সময়। কালাম সাহেব থাকবেন না। থাকতে চেয়েছিলেন। মরিয়ম মানেনি। কালাম সাহেব ছাড়াই আমি রাজি হই। কালাম সাহেবও বললেনÑ যান, শুনে আসেন। মরিয়ম কী বলে কে জানে। আমার একটা সম্পর্ক ভেঙে গেলো সবচে ভুক্তভোগী হয় সন্তানেরা তারা একটা অনিশ্চয়তা ও স্বপ্নহীনতায় পড়ে। তারচে বড় সমস্যা এলোমেলো তা, পথ হারিয়ে ফেলার মতো।
রহিমের কি হবে? বাপ হারিয়ে আরেকজন বাপ পেলো এখন সেও থাকবে না। সামাজিক বন্ধন বলে যে কথা আছে, যে বন্ধনের কারণে মানুষ স্বপ্ন দেখে, প্রেম বুনে, তার কী হবে। মানুষ সম্ভবত স্বার্থপরই। মা-ও। না হয় রহিমের কথা কেউ ভাবছে না কেন। যদিও কালাম সাহেব ছেলেটার কথা বলেছেন, কিন্তু ছেলেটা তার কথা বলছে না। সে মার কাছেই থাকতে চায়। অদ্ভূত।
আজ বিকেলটা অন্যরকম। সেন্টজোন্স পার্কে পাখিরা মুখরিত। একটা শিশু তাদের তাড়া করে। মুক্ত পাখিরা শংকিত নয়। পাখিরাও শিশুর প্রেম বুঝে। বুঝে এটা তাড়া নয়। প্রেমের বিস্তৃতি অথবা একরকম খেলাÑ মেঘ আর শূন্যতার। আমি এসব দেখে দেখেই হাঁটি। সেন্টজোন্স পার্ক পাড় হয়ে যাই। সামনেই মরিয়মের বাসা। যাবো এখন? না, পার্কে একটু বসি। দূরে একজোড়া মানুষ বসে আছে। তরুণীর হাতে তরুণের হাত। হাত হচ্ছে বিশ্বস্ততার প্রতীক। দেখলেই কেমন যেন ভাললাগে। আমি দূরে বসে একজোড়া হাত দেখি। হাতের চুড়ি। হাত দেখতে দেখতে, মুখ দেখতে ভুলে যাই। মুখ দেখি না। সূর্যের আলো ম্লান হয়ে আসে। বৃক্ষরা উচ্ছস্বিত নয়। মৌনতায় একরকম দুঃখ হেঁটে যায়। কই যায়, কেন যায়Ñ কে জানে।
এখন সন্ধ্যা। মরিয়মের সাথে আমার সাক্ষাতের সময়। মরিয়ম নিশ্চয় আমার জন্য নাস্তা বানিয়ে বসে আছে। কপালে টিপ। পড়ল শাড়ি। তাকে অদ্ভূত লাগে। দীর্ঘদিন পর মরিয়মের সাথে দেখা হচ্ছে। এখন আমার কেন যেন খুব অস্থির লাগছে। হƒদকম্পন স্বাভাবিক নয়। এরকম কেন হচ্ছে? আমি ঠিক বুঝতে পারি না।
মরিয়মের গেইট খুলে ভেতরে ঢুকি। কলিং বেল বাজাই। নিজের পরিধেয় একনজর দেখে নেই। ঠিক আছে। অপেক্ষা। না কোনো উত্তর নেই। মরিয়ম কী ঘুমাচ্ছে? আবার বেল বাজাই। বেল বাজে। থেমে যায়। আমি অপেক্ষা করি। কোনো শব্দ নেই। এখন আমার একটু একটু শীত লাগছে। কি করি? এবার কলিং বেল বাজাই না। দরজায় আঘাত করি। হাত দিয়ে। হ্যাঁ, কার যেনো পায়ের আওয়াজ পাওয়া যায়। কে একজন করিডোরের বাতি জ্বালায়। সম্ভবত মরিয়মই। আমি নড়েচড়ে দাঁড়াই। আঙুল দিয়ে চুল ব্রাশ করি।
ডযড় রং ঞযধঃ?’
‘রং গড়ৎরধস ঐবৎব?’
দণবং’
বাবা তোমার আম্মা কোথায়?’
‘ডযধঃ!’
আশ্চর্য! রহিম বাংলা ভুলে গেলো! ‘ডযবৎব রং ুড়ঁৎ গড়স?’
‘ঙভভরপব’.
আশ্চর্য, এখন সন্ধ্যা সাড়ে ছয়টা। এতক্ষণ অফিসে! মরিয়মতো তাকে বলেছিল সাড়ে তিনটায় অফিস শেষ। পাঁচটায় বাসায় ফিরবে সে। তাহলে?
‘ঙশ ইড়ু, ও রিষষ পড়সব ইধপশ অভঃবৎ ড়হব ঐড়ঁৎ’.
‘ঞযধঃং ঋরহব’.
আমাকে ফোন করে বলতে পারতোÑ তার দেরি হবে। নাকি সে ভুলেই গেলো। আমার ব্যাপারটা। কালাম সাহেবকে ফোন দেবো একটা? না থাক্, বরং পার্কে গিয়েই বসি। আধো অন্ধকারে ভাবি নিজেকে। দেখি, মৌনতা আঁধারে কোনো দুঃখ জাগানিয়া গান মনে পড়ে কিনা অথবা সেরকম একটা সন্ধ্যার কথা, যেখানে একজোড়া ভেজা চোখ ছিল, ছিল স্বপ্নহীনতার দুঃখ। আমি সন্ধ্যা মাড়িয়ে হাঁটি। মাড়াই নিজেকেই আর অকস্মাৎ দাঁড়িয়ে যাই। আশ্চর্য সেই একজোড়া হাত এখনও অবিচ্ছেদ্য, এখনও মাখামাখি করে খেজুর গুড় দুধের মতো। নড়ে না। রাত নামে সঙ্গোপনে। প্রেমে আর কাশবনের দোলার মতো। সেখানে দু’টো হাত, হাতের চুড়ি আর উষ্ণতা আমাকে স্তব্ধ করে। আমি দাঁড়িয়ে যাই, দেখি, যে হাত চেনা নয়। চুড়িগুলো খুব চেনা, চেনা তার রিনিঝিনি। আমি হাত দেখি, মুখ দেখতে ইচ্ছে করে না। এরকম কিছুক্ষণ তারপর বিধ্বস্ত-বিবর্ণতার হাত মাড়িয়ে, আমি অন্ধকারকে অবলোকন করি আর বলি বিস্তৃত অন্ধকারকে তুমি অনেক সুন্দর। আমি সুন্দর অন্ধকারেই হাঁটি। হাঁটি এবং হাঁটি। মরিয়মকে দেখি অথবা দেখি না।হ











