বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিতার হত্যার উপযুক্ত বিচার পেয়েছি: প্রফুল্ল সিংহ

news-image

পিতার হত্যার উপযুক্ত বিচার পেয়েছি: প্রফুল্ল সিংহমানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর ট্রাইব্যুনালের রায় সুপ্রিম কোর্ট বহাল রাখায় সন্তুষ্টি প্রকাশ করেছেন  তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দেয়া সাক্ষী প্রফুল্ল রঞ্জন সিংহ। তিনি বলেছেন, ৪৪ বছর পর পিতা হত্যার উপযুক্ত বিচার পেয়েছি। এখন প্রত্যাশা করছেন দ্রুত রায়ের বাস্তবায়ন। প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৩ এপ্রিল চট্টগ্রামের এ বরেণ্য শিক্ষাবিদকে রাউজানের গহিরায় নিজ বাসভবনের মন্দিরে প্রার্থনারত অবস্থায় সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামের বরেণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহকে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধ শুরুর আগে স্বাধীনতা সংগ্রাম, প্রগতিশীল আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করে তৎকালীন পাকিস্তনী হানাদার বাহিনীর সহযোগী এদেশীয় রাজাকার মুসলিম লীগারদের টার্গেটে পরিণত হন নতুন চন্দ্র সিংহ। তারই সন্তান প্রফুল্ল রঞ্জন সিংহ। রায়ের প্রতিক্রিয়ায় প্রফুল্ল সিংহ জানান ‘যে রায় হয়েছে তাতে আমি খুশি। আমি সন্তুষ্ট।’ প্রফুল্লর বাবা নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনাল সাকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রেখেছে। ২০১২ সালের ২০ জুন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিনি।
 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা