বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার বাবা নির্দোষ: হুম্মাম কাদের চৌধুরী

news-image

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আমার বাবা নির্দোষ তা একদিন না একদিন প্রমাণ হবে। একদিন এ সত্য প্রমাণিত হবে।বুধবার সাকা চৌধুরীর রায় ঘোষণার পর রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, মিথ্যা সাক্ষ্য দিয়ে কাউকে ফাঁসি দেয়া যায় না। এটি অন্যায় । এরও একদিন বিচার হবে। প্রসঙ্গত, একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন ও দেশান্তরসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিলের চুড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
বুধবার সকাল ৯টা পাঁচ মিনিটের দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশেষ বেঞ্চ জনাকীর্ণ আদালতে মৃত্যুদণ্ড বহাল রেখে সাকার আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করেন। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা