বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরানের পূর্ণ ঠিকানা চেয়েছেন আপিল বিভাগ

news-image

গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের পূর্ণ ঠিকানা চেয়েছেন আপিল বিভাগ।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ বুধবার সকালে তার পূর্ণ ঠিকানা জমা দিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে নির্দেশ দিয়েছেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
অ্যাটর্নি জেনারেল বলেন, রায় নিয়ে বিভিন্ন সময়ে ডা. ইমরান এইচ সরকার বিভিন্ন মন্তব্য করেন। বিচার বিভাগকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেন। আপিল বিভাগ তাই আমাকে ইমরান এইচ সরকারের পার্টিকুলারস (পূর্ণ ঠিকানা) জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, হয়তো আদালত তার বক্তব্যে আদালত অবমাননার কোনো উপাদান খুঁজে পেয়েছেন। আদালত হয়তো বা তার বিরুদ্ধে অভিযোগ আনতেও পারেন। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা