,

রায়ে বিএনপি হতাশাগ্রস্ত, দু:খিত ও মর্মাহত

news-image

মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার বলেছেন রায়ে তারা হতাশাগ্রস্ত, দু:খিত ও মর্মাহত। খবর বিবিসি বাংলা।

রায়ের বিরুদ্ধে রিভিউ করা হলে এ রায় টিকবে না-বলে তিনি আশা প্রকাশ করেন।
জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার বলেন,  আমার বিশ্বাস যার ওপর ভিত্তি করে রায় হয়েছে আমি আশা করি রিভিউ করা হলে এ রায় টিকবে না। রিভিউ হলে হয়তো সুপ্রিম কোর্টের বিজ্ঞ বিচারকরা হয়তো তাদের বিবেচনায় রায় পাল্টাতেও পারেন।
জমির উদ্দিন সরকার বলেন, সালাহ উদ্দিন কাদের চৌধুরী মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন ছাড়াও একজন সোচ্চার কন্ঠের কার্যকর বিরোধী দলীয় নেতা ছিলেন।
রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেন, দলের পক্ষ থেকে আমরা দু:খিত। সালাহ উদ্দিন কাদের চৌধুরী সবসময় সত্য বলেছেন। সংসদীয় গণতন্ত্রে কার্যকর বিরোধী দলের ভূমিকা দরকার এবং সেটি তিনি অনুভব করে সেভাবেই কাজ করতেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ