,

সাকার ফাঁসিতে জাতি কলঙ্কমুক্ত হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

news-image

'যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করবে সরকার, আর এরই ধারাবাহিকতায় সালাউদ্দিন কাদের চৌধুরীরও ফাঁসির মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে।' মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একাত্তরে চট্টগ্রামের ত্রাস সালাউদ্দিন কাদেরের ফাঁসি বহাল চেয়ে প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এ কর্মসূচির আয়োজন করে। এসময় যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় আপিলেও বহাল থাকবে বলে প্রত্যাশা করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।

একাত্তরে চট্টগ্রামে হত্যা, গণহত্যা, অপহরণ করে খুনের চারটি অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। বুধবার চূড়ান্ত রায় দেবে আপিল বিভাগ। মোজাম্মেল হক বলেন, 'একাত্তর সালে সাকা চৌধুরী পাকিস্তানের সহচর হিসেবে যে কাজ করেছেন, তা শুধু বাংলাদেশের মানুষই নয়, বিশ্ববাসী জানে। তিনি নিজে যেমন জঘন্যতম অপরাধ করেছেন, অন্যদেরকে অপরাধ করতে উৎসাহ দিয়েছেন।' 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ