,

সাংবাদিকের নাকে ঘুষি মারলেন মেক্সিকোর কোচ হেরেরা!

news-image

সমালোচনার তীরে ক্ষত-বিক্ষত হয়ে এক টেলিভিশন সাংবাদিকের নাকে ঘুসি মেরে বসলেন মেক্সিকো ফুটবল দলের কোচ হিগুয়েল হেরেরা! রোববার ফিলাদেলফিয়ায় গোল্ড কাপ ফাইনালে জ্যামাইকাকে ৩-১ হারিয়ে ট্রফি জেতে মেক্সিকো। পরের দিন ঘটে এই ঘটনা।
দল চ্যাম্পিয়ন হওয়ায় বেশ ফুরফরে মেজাজে ছিলেন হেরেরা। সকালে ফিলাদেলফিয়া বিমানবন্দরে টিভি সাংবাদিক ক্রিশ্চিয়ান মার্টিনোলিকে ঘুসি মারেন তিনি। হেরেরার বড় সমালোচক হিসেবে বেশ পরিচিত মার্টিনোলি। সাতবার গোল্ড কাপ জিতে সমালোচককে ঘুসি মেরে জবাব দেন হেরেরা।
এ প্রসঙ্গে মার্টিনোলি বলেন, "উনি আমাকে হুমকি দেন। বলেন, সময় এলে আমাকে দেখে নেবেন।" এদিকে ঘুসি মারার অভিযোগ অস্বীকার করেছেন মেক্সিকান কোচ। তিনি জানান, শুধু ঠেলে দিয়েছেন মার্টিনোলিকে। হেরেরা গণমাধ্যমকে বলেন, "আমাদের তর্ক হচ্ছিল, আমি ওকে কেবল ঠেলে দিয়েছি। আমি এতটা মূর্খ নই, যে ওকে ঘুসি মারব।"

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ