মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি দীঘিনালায় জুনেল চাকমা (৩১) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সংগঠক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) ভোরে উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কার্বারিপাড়ায় একটি বাড়িতে তাকে হত্যা করা হয়।

নিহত জুনেল চাকমা দীঘিনালা সদরের আমতলী গ্রামের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে। জুনেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। তিনি ইউপিডিএফের অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম থেকে সম্প্রতি ইউপিডিএফের সঙ্গে যুক্ত হন। হত্যাকাণ্ডের সময় জুনেল চাকমা কাঙারীমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন।

দীঘিনালা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, হত্যার খবর শুনে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার করে আনার পর বিস্তারিত বলা যাবে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের