,

সরাইলে ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলের চুন্টা ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে স্থানীয় চেয়ারম্যান শেখ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুর রাশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, জাতীয় পার্টির নেতা মো. রহমত হোসেন, সদস্য সচিব মো. হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুল আলম, অফিসার ইনচার্জ মো. আলী আরশাদ ও ঠিকাদার এমদাদুল হক ছালেক। এল জি ই ডি অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৭৯ লাখ টাকা ব্যয়ে নতুন দ্বিতলা এ ভবনের নির্মান কাজ শুরু হয়েছে। প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এ ভবনে সরকারের ডিজিটাল উন্নয়নের সকল সুবিধা স্থানীয় জনগন পাবে। 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ