,

গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামের মৃত্যুদণ্ড

news-image

 লিবিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি একটি আদালত। মঙ্গলবার সাইফ ছাড়াও গাদ্দাফির শাসনামলের আট শীর্ষ কর্মকর্তাকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। তাদের সবার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও শান্তিপূর্ণ আন্দোলনের ওপর নিপীড়ন চালানোর অভিযোগ আনা হয়েছে।

চার দশক ধরে লিবিয়া শাসন করা মুয়াম্মার গাদ্দাফিকে পশ্চিমা মদদপুষ্ট বিদ্রোহীরা ২০১১ সালের অক্টোবরে আটক করে। ওই সময়ই তাকে হত্যা করা হয়। একই সময় গাদ্দাফির ছেলে সাইফকেও আটক করা হয়। ২০১৪ সালে তার বিচার শুরু হয় ত্রিপোলির আদালতে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না সাইফ। তাকে ভিডিও লিঙ্কের মাধ্যমে রায় পড়ে শোনানো হয়। সাইফ ছাড়াও গাদ্দাফির সাবেক গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ সেনুসি, সাবেক প্রধানমন্ত্রী বাগদাদি আলী মাহমুদিসহ আটজনকে ফায়ারিং স্কয়াডে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেয়া হয়।

রায় ঘোষণার পর ত্রিপোলিভিত্তি রাজনৈতিক বিশ্লেষক সালাক আল বাক্কৌশ জানান, লিবিয়ার জনগণকে এই মুহূর্তে  এতো সমস্যা মোকাবেলা করতে হচ্ছে যে তাদের বিচার দেখার মতো অবস্থা নেই। যারা গাদ্দাফির শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা হয়তো এটি দেখতে ও আনন্দিত হতে পারে।

প্রসঙ্গত, আর্ন্তজাতিক আদালতসহ মানবাধিকার সংস্থাগুলি লিবিয়ার বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে বরাবরই সংশয় প্রকাশ করে আসছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ