বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় আইএস যোদ্ধা বাংলাদেশী বৃটিশ আসাদ নিহত

news-image

সিরিয়ায় আইএস জঙ্গিদের হয়ে যুদ্ধ করতে বৃটেনের পোর্টসমাউথ থেকে যাওয়া ৫ বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ তরুণের শেষজন আসাদুজ্জামান নিহত হয়েছে। ‘বৃটেনি ব্রিগেড বাংলাদেশী ব্যাড বয়েজ’-  নামে সংগঠিত হয়েছিল ওই ৫ যুবক। আসাদুজ্জামান ছাড়া ওই দলের তিন সদস্য আগেই নিহত হয়েছে। এক সদস্য বৃটেনে জেল খাটছে। আইএস-এর হয়ে যুদ্ধ করতে সিরিয়ায় গিয়ে নিহত হওয়া বৃটিশ নাগরিকদের মধ্যে আসাদুজ্জামান ৫০তম। এ খবর দিয়েছে হাফিংটন পোস্ট। ২০১৩ সালের অক্টোবরে গ্যাটউইক বিমানবন্দরে হাঁটার সময় ক্যামেরায় ধরা পড়ে ‘বৃটেনি ব্রিগেড বাংলাদেশী ব্যাড বয়েজ’- দলটি। ওই সময়ই তারা আইএস-এর হয়ে যুদ্ধ করতে সিরিয়ায় রওনা দেয়। আসাদুজ্জামানসহ ৫ জনের ওই দলের ৪ সদস্যই নিহত হয়েছে। তবে মাসুদুর চৌধুরী নামে একমাত্র জীবিত সদস্য বৃটেনের কারাগারে রয়েছে। তাদের আগে ইফতেখার জামান নামের অপর এক বাংলাদেশী-বৃটিশ নাগরিক সিরিয়ায় আইএস-এর হয়ে লড়াইয়ে যোগ দিতে গিয়েছিল। সে-ই পরে আসাদুজ্জামানসহ অন্যদের যুুদ্ধে যেতে উৎসাহিত করে। সমপর্কে ইফতেখার জামান ও আসাদুজ্জামান ঘনিষ্ঠ আত্মীয়। তবে ইফতেখার জামান নিজেই ২০১৩ সালের ডিসেম্বরে নিহত হয়। আসাদুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লন্ডনের কিংস কলেজের ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য স্টাডি অফ র‌্যাডিকালাইজেশন (আইসিএসআর)-এর জ্যেষ্ঠ গবেষক সিরাজ মাহের।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা