বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি আমার বন্ধু, মেসি আমার আদর্শ :নেইমার

news-image

সাও পাওলোতে এক অনুষ্ঠানে সব ছাপিয়ে নজর কাড়ে নেইমারের এই নতুন হেয়ার স্টাইল    এএফপি
স্পোর্টস ডেস্ক: এবারের ছুটিটা মন্দ কাটছে না তার। চুলে নতুন ছাঁট দিয়েছেন। ব্রাজিলে নিজের বাড়িতে অনেক দিন ধরে সময় কাটাচ্ছেন নেইমার। বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন, ঘুরতে যাচ্ছেন পরিবার নিয়ে। সে সঙ্গে চ্যারিটি কিছু ম্যাচও খেলছেন! তবে সেটা ফুটবল নয়, প্লেয়িং কার্ড। গতকাল সাও পাওলোতে এমনই এক চ্যারিটি তাসের আসরে অংশ নিয়েছিলেন নেইমার। জয়ী না পরাজিত হয়েছিলেন তা জানা যায়নি। তবে এদিন তার উপস্থিতিতে আয়োজকরা অনেক অর্থ সংগ্রহ করতে পেরেছেন, যা কোনো এক দাতব্য সংস্থার হাতে তুলে দেওয়া হবে। ওই অনুষ্ঠানে গিয়ে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নেইমার। বার্সেলোনায় দারুণ এক মৌসুম শেষ করার পুরস্কার হিসেবে এবার তাকে ব্যালন ডি'অরের জন্য মনোনীতদের তালিকায় রাখা হয়েছে, যা শুনে দারুণ খুশি নেইমার_ 'সেরা তিন ফুটবলারের মধ্যে আমাকে মনোনীত করায় নিজেকে গর্বিত মনে হচ্ছে। এটা আমার একটা স্বপ্ন যে, মেসি-রোনালদোর পর আমিও একদিন ব্যালন ডি'অর জিতব। নিজেকে মেসি, রোনালদোর পর রাখতে পারব।'  গত মৌসুমে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল পেয়েছেন নেইমার। সে কারণেই তাকে ব্যালন ডি'অরের মনোনীত তালিকায় রাখা হয়েছে। সেখানে মেসি-রোনালদোর সঙ্গে তার যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই তাও জানিয়ে দিয়েছেন ব্রাজিলের এ সুপারস্টার_ 'অনেকে বলেন, মেসি আর আমার সঙ্গে একটা লড়াই চলে মাঠে। কেউ কেউ বলে, আমাকে নাকি মেসি বল পাস দেন না। কিন্তু মনে রাখতে হবে, তিনিই আমাকে বার্সেলোনায় স্বাগত জানিয়েছেন। এমনকি এখন পর্যন্ত তিনিই আমাকে সবচেয়ে বেশি পাস দিয়েছেন। লিও আমার বন্ধু এবং আমার আদর্শ।' নেইমারের মুখে এমন কথা শোনার পর সমালোচকরা নিশ্চয়ই চুপ হয়ে যাবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা