বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে পাহাড় ধস, নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান জেলায় গত দুই দিন ধরে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে। এতে বিভিন্ন এলাকায় ছোট-খাটো পাহাড় ধসের ঘটনা ঘটছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় লামা এলাকায় ১৬০ দশমিক ৩ মিলিমিটার এবং বান্দরবান জেলা সদরে ৮৩ দশমিক ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে জেলা সদর ও লামা পৌর এলাকাসহ বিভিন্ন উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এতে বন্যা ও পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। বান্দরবান পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নিরাপদ স্থানে সরে আসার জন্য জনগণকে অনুরোধ জানানো হচ্ছে।

এদিকে উজানে ভারী বৃষ্টিপাত হওয়ায় সাঙ্গু ও মাতামুহুরী নদীতে পানি প্রবাহ বেড়েছে।

বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী জানান, আজ সোমবার ১ জুলাই দুপুর ১২টায় নেওয়া রেকর্ড অনুযায়ী সাঙ্গু নদীর বান্দরবান শহর পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ৫ মিটার নিচে থাকলেও মাতামুহুরী নদীর লামা পয়েন্টে বিপৎসীমার খুব কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনসমূহকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত